ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

ধরেও নেয়া হয় যে, তিনি কখনো এ ধরনের নিষেধসূচক কথা বলেছেন, তবু এ ব্যাপারে বিভ্রান্তি দূর করা সহজ। সেটি এভাবে যে, তিনি অবশ্যই বিশেষ কোন পরিস্থিতিতে এ নিষেধ আরোপ করেছেন। কেননা হযরত আবু হুরাইরার রা. উদাহরণ আমাদের সামনে রয়েছে। তিনি অত্যন্ত ধর্মনিষ্ঠ ব্যক্তি ছিলেন। হাদীস শরীফে যা কিছু বিধান এসেছে তিনি তা অত্যন্ত সচেতন ভাবে হুবহু পালন করতেন। কাজেই যদি রসূলুল্লাহ স. হাদীস লিখে রাখতে নিষেধ করতেন তবে অবশ্যই তিনি তার কাছে রক্ষিত বহু সংখ্যক হাদীস লিখে রাখতেন না। কাজেই এ কথা বলা যায় যে, নিষেধাজ্ঞাসূচক হাদীস সম্ভবত বিশেষ কোন পরিস্থিতির সাথে সম্পর্কিত এবং তারই জন্য নির্দষ্ট। সম্ভাবনা রয়েছে উক্ত হাদীস যখন রেকর্ডভুক্ত করা হয়েছে তখন যে পরিপ্রেক্ষিতে এটি বলা হয়েছে সে প্রেক্ষিতটি হাদীসটি বর্ণনার পাশাপাশি উল্লেখ করা হয়নি। অর্থাং নির্দিষ্ট দিনের হাদীস এ নির্দিষ্ট দিনে লেখা হয়নি, বরং পরে সাধারণ অনুমতির আওতায় লিপিবদ্ধ করা হয়েছে। কাজেই অবশ্যই এখানে কোন নির্দিষ্ট প্রেক্ষিত রয়েছে। যেমন এক হাদীস অনুযায়ী রসূলুল্লাহ স. একদিন সাহাবায়ে কিরামকে উদ্দেশ্য করে সে সব ঘটনা সম্পর্কে বলছিলেন যে ঘটনাগুলো কিয়ামত দিবসের পূর্বে বিভিন্ন সময় মুসলিমদের জীবনে ঘটবে। তিনি সে সব দেশ সম্পর্কে বিস্তারিত বলছিলেন যেগুলো মুসলিমগণ জয় করবেন, সে সব ভূমি সম্পর্কে বলছিলেন যেগুলো তারা ভ্রমণ করবেন। এভাবে তিনি আরো বহু ঘটনা সম্পর্কে বলছিলেন। বর্ণিত আছে যে, তখন কিছু সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, যদি মানুষের ভবিষ্যৎ পূর্ব নির্ধারিতই থাকে, তবে কেন মানুষের জন্য চেষ্টা করা বা কষ্ট করা জরুরী হবে? তখন রসূলুল্লাহ স. বললেন, এ চেষ্টা করাটাও পূর্ব নির্ধারিত এবং এটি যে করতে হবে সেটিও নির্ধারিত। সম্ভাবনা রয়েছে, তিনি এ নির্দিষ্ট দিনটিতে (যে দিনে এ হাদীসটি বর্ণনা করেছিলেন) হাদীস লিখে রাখতে নিষেধ করেছেন এ আশংকায় যে, অন্যথায় সাহাবায়ে কিরামদের কেউ কেউ হয়ত এ ধারণা করবেন যে, ভবিষ্যত যেহেতু পূর্ব নির্ধারিত, তাই চেষ্টা করা বৃথা। অথবা এ নিষেধাজ্ঞার পেছনে অন্য কোন কারণও থাকতে পারে। হযরত যায়েদ ইবনে সাবিতের রা. সাথে সম্পর্কিত করে কিছু হাদীস গ্রন্থের কথা বর্ণিত হয়েছে (অর্থাৎ তিনি হাদীস গ্রনথগ্ুলো লিখেছেন মর্মে বলা হয়েছে)। তবে প্রকৃত ঘটনা হচ্ছে প্রথম সারির বিখ্যাত সাহাবীগণ সম্পর্কে এরপ গ্রন্থ সংকলনের কথা বর্ণিত নেই, বরং তৃলনামূলক কম সংখ্যক সাহাবী সম্পর্কেই এরূপ বলা হয়েছে। সে জন্য এ প্রশ্ন সৃষ্টি হয়েছে, কেন বড় বড় সাহাবীগণ হাদীস লিপিবদ্ধ করেননি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানা যায়, তিনি রসূল স.-এর ইন্তিকালের পর তার অল্প দিনের জীবনে (আড়াই বছর) হাদীসের একটি সংকলন তৈরিতে আত্মনিয়োগ করেন। এতে পাচ শ হাদীস সন্নিবেশিত হয়। তিনি পান্ডুলিপিটি তার কন্যা হযরত আয়েশা রা. এর হাতে তুলে দেন। সে সময় তিনি হযরত আয়েশার বাড়িতে অবস্থান করেন। সে রাত্রে তিনি বিনিদ্র রজনী অতিবাহিত করেন। হযরত আয়েশা রা. বলেন, তার পিতা সে রাত্রে এত অস্থির ছিলেন যে, হযরত আয়েশা ভয় পাচ্ছিলেন পাছে তার পিতা অসুস্থ হয়ে না পড়েন। পরদিন সকালেও তিনি পিতাকে অস্থিরতার কারণ জিজ্ঞাসা করার সাহস পাননি। তখন হযরত আবু বকর রা. নিজেই কথা বললেন। তিনি কন্যাকে এ গান্ডুলিপিটি তীর কাছে নিয়ে আসতে বললেন। হযরত আয়েশা পান্ডুলিপিটি তার কাছে এনে দিলে ইসলামী আইন ও বিচার ৪৩ //4.10907079091.001)

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।