ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

মুনাব্বিহ নামে পরিচিত ছিল। তিনি অন্য কোন ছাত্রের জন্য যদি আরেকটি ভলিউম তৈরি করতেন তবে অবশ্যই সেটি তার নামে পরিচিত হতো। মোট কথা হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হাজার হাজার হাদীস স্মৃতিতে ধারণ করে রেখেছিলেন এবং পাশাপাশি তীর ছাত্রদের জন্য বহু সংখ্যক ভলিউম তিনি সংকলন করেন। সেগুলো এখনও অবিকৃত অবস্থায় বিদ্যমান রয়েছে। হাদীস লেখার উপর নিষেধাজ্ঞা এমন অনেক হাদীস রয়েছে যাতে দেখা যায় রসূলুল্লাহ স. তীর কথা ও কাজের বিবরণ লিখতে নিষেধ করেছেন। আবার অন্যত্র আমরা এমন হাদীস দেখেছি যেখানে তিনি “ডান হাতের সাহায্য নিতে' বলেছেন অর্থাং তিনি যা বলছেন তা লিখে রাখার নির্দেশ দিয়েছেন; যেহেতু তিনি কোন ভুল কথা ৰলতে পারেন না। তাহলে এ দু'ধরনের কথার মাঝে কিভাবে আমরা সামঞ্রস্য বিধান করবো? তবে প্রকৃত পক্ষে এ সমস্যা মোটেও থাকেনি। অনেক সাহাবী বলেছেন, হাদীস লিখে রাখা উচিত নয়। তবে তারা তাদের এ কথাটিকে রসূলুল্লাহ স.- এর সাথে সম্পর্কিত করেননি অর্থাৎ এটি রসূলুল্লাহ স.-এর কথা -এ কথা তারা বলেননি। এ ক্ষেত্রে সাহাবীদের অভিমত সম্পর্কে আলোচনার পরিবর্তে সে সম্পর্কে আলোচনা করা উচিত যেখানে সাহাবীগণ কেউ কেউ বলছেন, স্বয়ং রসূলুল্লাহ্‌ স. হাদীস লিখে রাখতে নিষেধ করেছেন। এ ক্ষেত্রে তিনজন সাহাবী দেখতে পাওয়া যায়- একজন হলেন হযরত আবু হুরাইরা রা. যিনি বিপুল সংখ্যক হাদীস লিখে রেখেছিলেন। অন্য দুজন হচ্ছেন হযরত যায়েদ ইবনে সাবিত রা. ও হযরত আবু সাইদ আল খুদরী রা.। এঁদের মধ্যে গ্রথমোক্ত দুজন হাদীস লিখে রাখতে নিষেধ করেছেন মর্মে যে কথা কধিত আছে হাদীসতত্ববিদগণ তা সঠিক নয় বলে নাকচ করে দিয়েছেন। তীরা এ সম্পর্কে বলেন, এখানে মধ্যবর্তী রিওয়ায়েতকারীগণ নির্ভরযোগ্য নন। তারা ভুল করেছেন এবং হাদীসশান্ত্রের মূলনীতি অনুসারে তাদের বক্তব্য গ্রহণযোগ্য নয়। হাদীসশান্ত্রের মূলনীতি অনুসারে একমাত্র হযরত আবু সাইদ আল খুদরী রা. এর বক্তব্য গুরুত্ববহ। কারণ সহীহ মুসলিম শরীফের মত নির্ভরযোগ্য হাদীস সংকলন- গ্রন্থে হযরত আবু সাইদের বরাত দিয়ে নিয়নোক্ত ধরনের হাদীস এসেছে- রসূলুল্লাহ স, তার কাছ থেকে প্রাপ্ত হাদীস আমাদেরকে লিখে রাখতে নিষেধ করেছেন এবং যদি কিছু লিখে থাকি সেগুলো মুছে ফেলতে নির্দেশ দিয়েছেন।' উপরের এ হাদীসটির প্রেক্ষিতে এ প্রশ্ন উত্থাপিত হয় - এ নির্দেশটি কি কেবল বিশেষ একটি ঘটনার সাথে সম্পর্কিত এবং তার জন্যই নির্দিষ্ট নাকি এটি সাধারণ বিধান? হাদীস বিশেষজ্ঞ অধ্যাপক মুস্তাফা আল আ'যামী এ বিষয়ে একটি চমৎকার গবেষণাল্ধ তথ্য এনেছেন। তিনি বলেন, ইমাম বুখারী র. মুসলিম শরীফের হাদীসটি গ্রহণ করেননি। ইমাম বুখারী র. বলেন, এটিকে হাদীস বলা হয়েছে কিছু ভুল ধারণার ভিত্তিতে । তিনি বলেন, হযরত আবু সাইদ খুদরীর কথাটি তার ব্যক্তিগত অভিমত, যেটিকে কোন কারণে ষধ্যবর্তী রিওয়ায়েতকারীগণ রসূলুল্লাহ স.-এর সাথে সম্পর্কিত করেছেন। হাদীসশান্ত্ে মূলনীতি অনুসারে এখানে এমন কোন প্রমাণ নেই যার বলে এ হাদীসটির এ বক্তব্য - “রসূলুল্লাহ স. তার কাছ থেকে প্রাপ্ত হাদীস লিখে রাখতে নিষেধ করেছেন' এ কথা সঠিক প্রমাণিত হয়। যদি এটি ৪২ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।