ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

পেতেন তৎক্ষণাৎ তার জবাব দিতেন। একই রকম অবস্থা ছিল হযরত মুগীরা ইবনে শু'বা রা. এর ক্ষেত্রে! জনসাধারণ উমাইয়া খলীফা হযরত মুআবিয়া রা.-কেও এ ক্ষেত্রে পছন্দ করত। তারা গুরুতৃপূর্ণ বিভিন্ন বিষয়ে তার মতামত সম্পর্কে জানতে তার কাছে নিয়মিত লিখে পাঠাতো। সাহাবীদের দ্বারা উপরে বর্ণিত গন্থায় হাদীস সংগ্রহের সূচনাকালীন সময়ে স্ব স্ব নামে তাদের সংগ্রহগ্তলোর নামকরণ করা হতো। যেমন দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, কোন এক ব্যক্তি কোন শহর থেকে হয়ত হযরত আবু হুরাইরা রা. এর কাছে গেল এবং তীর কাছ থেকে শোনা হাদীসপগ্তলো সংগ্রহ করে নিল। তার পক্ষে অন্যান্য শহরে যে সব সাহাবী ছিলেন তাদের কাছেও গিয়ে হাদীস শেখা সম্ভব ছিল না। ফলে প্রাথমিক পর্যায়ে হাদীস সংগ্রহের কাজটি ছিল এভাবে এক একজন সাহাবী কেন্দ্রক। এরূপ বিভিন্ন সাহাবী কর্তৃক বর্ণিত হাদীসসমূহ পরবর্তী কালে লিপিবদ্ধ করে ফেলা হয়। অতপর দু বা তিন প্রজননের পর সমস্ত হাদীস পন্ডিতগণের জ্ঞানের সীমায় চলে আসে। হযরত আৰু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে চমৎকার একটি কাহিনী প্রচলিত আছে। যারা দেরীতে ইসলাম গ্রহণ করেছিলেন হযরত আবু হুরাইরা ছিলেন তাদের অন্যতম। তিনি হিজরতের সপ্তম বছর ইসলাম কবুল করেন, রসূল স.-এর অফাতের মাত্র তিন বছর আগে। তবুও বিপুল সংখ্যক হাদীসের বর্ণনার সম্পর্ক তার সাথেই করা হয়। এর ব্যাখ্যা তিনি নিজেই দিয়েছেন এভাবে- “অন্য সকল সাহাবী যখন তাদের ব্যবসা বা জীবিকা নিয়ে সারা দিন ব্যস্ত থেকেছেন, তখন আমি মসজিদে নববীতে অবস্থান করেই সন্তষ্ট থেকেছি। ফলে রসূলুল্লাহ স. যে ধর্মোপদেশ দিয়েছেন তা আমার শোনার যে সুযোগ হয়েছে তা অনেক বিশিষ্ট সাহাবীর পক্ষেও সম্ভব হয়নি।" হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু তীক্ষু মেধা ও স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। তিনি জ্ঞান অন্বেষণে ছিলেন অত্যোৎসাহী। তিনি লিখতে জানতেন । তিনি প্রচুর সংখ্যক হাদীস লিপিবদ্ধ করেন। তীর শেষ জীবনের দিকে তার এক ছাত্র হযরত হাসান ইবনে আমর ইবনে উমাইয়া আল দুমরি একটি হাদীসের কথা তার কাছে বর্ণনা করলেন যেটি তিনিই তাকে শুনিয়েছিলেন। হযরত আবু হুরাইরা রা. তা স্মরণ করতে পারলেন না। ফলে এ হাদীস তিনি রিওয়ায়েত করেছেন বলে যে কথা বলা হচ্ছে তা তিনি দৃঢ়ভাবে অস্বীকার করেন। তিনি এ ছাত্রের হাত ধরে তীর বাড়িতে নিয়ে যেতে যেতে বললেন, যদি এ হাদীস তিনি বলে থাকেন তবে অবশ্যই এটি তার কাছে লিখিত হাদীস-সংকলনে পাওয়া যাবে। তিনি বাড়িতে এসে আলমারি থেকে হাদীসের একটি ভলিউম টেনে নিলেন। তিনি তার পৃষ্ঠা উল্টে যেতে লাগলেন কিন্তু এ হাদীসটি কোথাও পেলেন না। তখন তিনি একটির পর একটি ভলিউম বের করে হাদীসটি খুঁজতে লাগলেন। এভাবে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তিনি আনন্দে চিৎকার করে উঠলেন, 'আমি বলিনি তোমাকে এ হাদীসটি যদি আমি বলে থাকি, তবে অবশ্যই এটা আমার কাছে লিখিত থাকবে? এই তো সে হাদীস! তুমি একদম ঠিক বলেছ!” হযরত আবু হুরাইরা রা. এর কর্মপদ্ধতি ছিল যথেষ্ট প্রজ্ঞাপূর্ণ এবং চমৎকার। তিনি তার সকল ছাত্রকে একই বিষয় শিক্ষা দেননি। তিনি তাদের বিভিন্ন জনকে বিভিন্ন বিষয়ের হাদীস শিক্ষা দিয়েছেন। যেমন হযরত হাম্মাম ইবনে মুনাব্বিহ হযরত আবু হুরাইরার রা. কাছ থেকে শিখে বিশেষ একটি হাদীস সংকলন তৈরি করেন যেখানে প্রায় দেড়শ হাদীস সন্বিবেশিত ছিল। এটি সহীফায়ে হাম্মাম ইবনে ইসলামী আইন ও বিচার ৪১ //4.10907079091.001)

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।