প্রাথমিক পর্যায়ে হাদীস সংকলন উপরোক্ত ধরনের আরো উদাহরণ রয়েছে। রসূলুলাহ স.-এর জীবাদশায় তার অনুমতিক্রমে হাদীস লিপিবদ্ধ করা হয়েছে। ইমাম বুখারী র. এর এ ধরনের সংগৃহীত হাদীসের সংখ্যা দু হাজারের বেশি নয়। কোন কোন বর্ণনা অনুযায়ী হযরত আবুল্লাহ ইবনে আমর ইবনুল আস রা.-এর সংকলিত হাদীসের সংখ্যা দশ হাজার। আপনি নিজে ধারণা করে নিতে পারেন, এভাবে কত বিপুল সংখ্যক হাদীস রসূলুল্লাহ স.-এর জীবদ্দশায় লিখে রাখা হয়েছে। তবে দুর্ভাগ্যজনক হলো, সে সব হাদীসের সবগুলো গ্রন্থ আকারে আমাদের কাছে নেই। পরবর্তী সময়ে সংকলকগণ হাদীসগুলোকে বিভিন্ন অধ্যায়ে বিন্যস্ত করেছেন। যেমন হযরত আবুল্লাহ ইবনে আমর ইবনুল আসের রা. সংকলনের কিছু হাদীসকে তারা একটি অধ্যায়ে অন্তর্তক্ত করেছেন আবার অন্য কিছু হাদীসকে আরেকটি অধ্যায়ভুক্ত করেছেন। এর ফলে প্রকৃতপক্ষে তার আদি সংকলনটি আমাদের হস্তগত হতে পারেনি। যা হোক, এটি খুবই পরিষ্কার যে, হাদীস সংগ্রহের ধারা বা প্রক্রিয়া স্বয়ং রসূনুলাহ স.-এর জীবদ্দশায় শুরু হয় এবং তাতে পরিবর্ধন ও সংঘুক্তিও সর্বদা চলতে থাকে। রসূলুলাহ স.-এর ইন্তেকালের পর সাহাবীদের সে পক্ষ ক্রমশ ভারী হয়ে ওঠে, যারা তাদের ন্মৃতিগুলোকে লিপিবদ্ধ করে ধরে রাখার প্রয়োজনীয়তা অনুভব করতেন । তীরা কিন্তু রসূলুলাহ স.-এর জীবদ্দশায় এ রকম কথা চিন্তা করেননি। তবে তার ইন্তেকালের পর তারা উপলব্ধি করেন, যদি (যথাযথ ভাবে) সংরক্ষণ করে না রাখা হয়, তবে রসূলুলাহ স.-এর রেখে যাওয়া উত্তরাধিকারগুলো পরবর্তী প্রজননের জন্য অবশিষ্ট থাকবে না, বরং হারিয়ে যাবে। আমরা হাদীস সংকলনের গরস্থাদিতে এমন হাদীস সংগ্রহের বহু উদাহরণ দেখতে পাই। যেমন সাযুরা ইবনে জুনদুব রা., আবুল্লাহ্ ইবনে মাসউদ রা., সা'দ ইবনে উবাদা রা.সহ এমনি আরো বহু সাহাবী যারা হাদীস সংগ্রহ করেছিলেন। এ সব সংগ্রহের কোন একটি সম্পর্কে হাদীস বিশারদ ইবনে হাজার আসকালানী র. 'এতে বিশাল জ্ঞান রয়েছে' বলে মন্তব্য করেন। আবার আরেকটি সংকলন সম্পর্কে তিনি বলেছেন, “এটি বিশালায়তনের... 1 সাহাবীদের রিওয়ায়েত এগুলোও ছিল এক ধরনের সংগৃহীত হাদীস। আরেক প্রকার ছিল যা সমকালীন ও পরবর্তী প্রজন সাহাবীগণের কাছ থেকে শুনে বর্ণনা করেছে। বিষয়টি ছিল এ রকম- কোন ব্যক্তির হয়ত কোন বিষয়ে কিছু জানার প্রয়োজন হল। তখন তিনি কোন বয়োজ্যেষ্ঠ সাহাবীর কাছে এ বিষয়ে লিখে পাঠান এ আশায় যে, তিনি হয়ত এ সম্পর্কে সঠিক জানেন। তখন এঁ সাহাবী এ মর্মে লিখে পাঠান যে, তিনি রসূলুল্লাহ স.-কে এ বিষয়ে এ রকম বলতে শুনেছেন বা এ রকম করতে দেখেছেন। এভাবে বয়োজ্োষ্ঠ সাহাবীগণের সাথে প্রত্যক্ষ যোগাযোগের মাধ্যমে হাদীস সংগ্রহ ও যাচাই বাছাই করার কাজ অব্যাহত ছিল। এমন সাহাবীগণের মধ্যে রসূলুল্লাহ স.-এর স্ত্রী হযরত আয়েশার রা. মত সম্মানিত নাম আমরা দেখতে পাই। তিনি প্রতিনিয়ত এমন বহু সংখ্যক জিজ্ঞাসার সম্মীন হতেন এবং তিনি সব সময় এগুলোর জবাব দিতেন। এমন আরেকটি উল্লেখযোগ্য না হল হযরত আবুল্লাহ ইবনে আবি আউফ রা.। সহীহ বুখারী শরীফে তীর সম্পর্কে বলা হয়েছে, তিনি যখনই এ রকম জিজ্ঞাসা সম্বলিত চিঠি ৪০ ইসলামী আইন ও বিচার ///.10907079091.00)
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।