ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

এ বিবরণ থেকে এ কথা পরিষ্কার হয়ে যায় যে, হযরত আবুল্লাহ ইবনে আমর ইবনুল আস রা. যে হাদীসগ্ডুলো লিখে রেখেছেন তা মনের পূর্ণ প্রশান্তি নিয়ে লিখেছেন। কিছু কিছু বর্ণনা অনুযায়ী তার সংগৃহীত হাদীসের সংখ্যা দশ হাজারের মত। তার সংগৃহীত হাদীসের পান্ডুলিপি থেকে তার সন্তান- সন্ততিরা তাদের অধস্তনদের হাদীসের জ্ঞান শিক্ষা দিয়েছেন। এভাবে এক পর্যায়ে হযরত আবু্লাহ ইবনে আমর ইবনুল আসের রা. দৌহিত্র হযরত আমর ইবনে শুআইব ইবনে আবুল্লাহ বিখ্যাত হাদীস বিশারদ হয়েছিলেন। এ ধরনের ঘটনার আরো উদাহরণ রয়েছে। যেমনঃ আবু রাফি ছিলেন একজন ক্রীতদাস যিনি পরে স্বাধীন হন। তিনিও রসূলুল্লাহ স.-এর কাছে হাদীস লিখে রাখার জন্য অনুমতি প্রার্থনা করেন। তাকে অনুমতি দেয়া হয়। তিনিও নিশ্চয়ই কিছু হাদীসের সংকলন করেছেন। এ ধরনের রিওয়ায়েতকারীদের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রা. ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি হিজরতের সময় মাত্র দশ বছরের বালক ছিলেন। তিনি ছিলেন পরম ধর্মনিষ্ঠ মুসলিম মাতাপিতার সন্তান। হযরত আনাস রা. নিজে বর্ণনা করেছেন, তীর মাতা তাকে নিয়ে রসূলুল্লাহ স.-এর বাড়িতে উপস্থিত হয়ে তাকে তার হাতে তুলে দেন এবং তিনি গর্বের সাথে জানান যে, তার সন্তান লিখতে ও পড়তে জানে। অতপর তিনি রসূলুল্লাহ স..কে অনুরোধ করেন, তিনি যেন তার সন্তানকে তার স. ধিদমতের জন্য কবুল করে তীকে সম্মানিত করেন। হযরত আনাস রা. বলেন, রসূলুল্লাহ স. তার মাতার অনুরোধ গ্রহণ করেন এবং হযরত আনাস রসূলুল্লাহ স.-এর বাড়িতে তার ইন্তেকাল পর্যন্ত অবস্থান করার সুযোগ লাভ করেন। দীর্ঘ দশ বছরকাল ব্যাপী তিনি রসূলুল্লাহ স.-এর ব্যক্তিগত ও সামাজিক জীবনের নানা দিক কাছে থেকে পর্যবেক্ষণ করার বিরল সুযোগ লাভ করেন। তিনি দেখেছেন রসূলুল্লাহ স, মসজিদে গিয়ে কী করেছেন, আবার গৃহ অভ্যন্তরে তার স্ত্ীগণের সাথে কিভাবে আচরণ করেছেন। একই সাথে তিনি দীর্ঘদিন লক্ষ করেছেন রসূলুল্লাহ স. কী খেয়েছেন ৰা কিভাবে ঘুমিয়েছেন ইত্যাদি । মোট কথা তিনি তার সবকিছুই পর্যবেক্ষণ করার সুযোগ লাভ করেছেন। বলা বাহুল্য, এমনকি প্রথম সারির সাহাবীগণও এ ধরনের সুযোগ পাননি। যেমন হযরত আবু বকর রা. এবং হযরত উমর রা.ও রসূলুল্লাহ স.-এর জীবনাচার এত কাছে থেকে দেখার সুযোগ পাননি। হযরত আনাস রা. বলেন, রসূলুল্লাহ স.-এর ইন্তেকালের পর মুসলমানের সংখ্যা অনেক বেড়ে যায়। এরা সকলেই তখন রসূলুল্লাহ স.-এর জীবন সম্পর্কে জানার জন্য উদগ্রীব ছিলেন। এরই ধারাবাহিকতায় বহু সংখ্যক শিক্ষার্থী (রসূলুল্লাহ স. সম্পর্কে জানার জন্য) হযরত আনাসের কাছে আসতেন। এ রকম ক্ষেত্রে তিনি তার বাক্স থেকে একটি পুরনো পান্ডুলিপি বের করতেন। তিনি বলেন, রসূলুলাহ স.-এর কাছে থেকে তিনি বিভিন্ন সময় যা কিছু দেখেছেন সেগুলো তিনি এখানে লিপিবদ্ধ করেছেন এবং তা রসূলুল্লাহ স.-এর কাছে পেশ করেছেন। রসূলুলাহ স. সেগুলো দেখে যদি কোন কথা ছুটে গিয়ে থাকে অথবা কোথাও ভুল থেকে যায় তবে সেগুলো সংশোধন করে দিয়েছেন। তার এরূপ সংগৃহীত হাদীসের সংখ্যা অবশ্যই অন্যুন কয়েক হাজার হবে। হযরত আনাস রা.-এর এ সংগ্রহকে হাদীসের সবচেয়ে নির্ভরযোগ্য সংকলন বলা যায়। কেননা স্বয়ং আল্লাহর রসূল স. বর্ণনাকারীর কাছে থেকে শোনার পর প্রয়োজন মত এর সংশোধন করে দিয়েছেন। ইসলামী আইন ও বিচার ৩৯ ///.109070790791.001

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।