এখন আমরা লিখিত হাদীসের আরেকটি দিক সম্পর্কে আলোচনা করতে পারি। এগুলো হচ্ছে সাধারণ হাদীস সম্পর্কিত; রাষ্ট্রীয় দলিলাদি নয়। এগুলো সাহাবায়ে কিরাম ব্যক্তিগত উদ্যোগে সংকলন করতে শুরু করেন। অধিকাংশ সাহাবায়ে কিরাম লেখাপড়া জানতেন না। কিন্তু তারা ছিলেন ভাল এবং একনিষ্ট মুদলমান। যখন তীরা মদীনায় ছিলেন তখন তারা প্রায়ই মসজিদে নববীতে যেতেন। তারা সেখানে রসূলুল্লাহ স.-এর কথা শুনতেন এবং তীর নির্দেশনা অনুযায়ী কাজ করতেন। হাদীস সংগ্রহের সূচনা একটি ঘটনাকে হাদীস সংগ্রহ ও তা লিখে রাখার সূচনা বিন্দু বলে মনে করা হয়। তিরমিযি শরীফে এর বিবরণ রয়েছে। ঘটনাটি এক সাহাবীর সাথে সম্পর্কিত, যার নাম অবশ্য উল্লেখ করা হয়নি। তিনি একদিন রসূলুল্লাহ স.-এর দরবারে এসে বললেন, 'ইয়া রসূলাল্লাহ্ স.! আপনি প্রতিদিন আমাদেরকে যে কথাগুলো বলেন তা অত্যন্ত আগ্রহোদ্ীীপক, গুরুতুপূর্ণ এবং প্রয়োজনীয় কথা। কিন্তু আমার স্মৃতিশক্তি দুর্বল। ফলে আমি প্রায়ই এগুলো ভুলে যাই। এখন আমি কী করব?' জবাবে আল্লাহ্র্ রসূল স. বললেন, 'তোমার ডান হাতের সাহায্য নাও।' অর্থাৎ 'কথাগুলো লিখে রাখ।' তখন সম্ভবত এ সাহাবী রসূলুল্লাহ স.-এর এই নির্দেশকে কাজে লাগিয়েছেন। অবশ্য এ ক্ষেত্রে শেষ পর্যন্ত কী ঘটেছে তা জানা যায়নি। আরেকটি ঘটনা রয়েছে আবুল্লাহ ইবনে আমর ইবনুল আস রা. সম্পর্কিত যা হাদীস লিখে রাখার অনুমতি প্রদানেরই ফল বলে মনে হয়। হযরত আবুললাহ ছিলেন ১৬/১৭ বছর বয়সী বুদ্ধিদীপ্ত, অত্যন্ত ধর্মভীরু এবং গভীর বিদ্যোৎসাহী এক তরুণ । পরবর্তীতে তিনি ইনজীল পড়ার জন্য আরামাইক ভাষা শিখেন। রসূলুল্লাহ স. নিজেও তাকে পড়াশোনার ব্যাপারে উৎসাহ দেন। হযরত আবুল্লাহ যখন জানতে পারলেন, রসূলুল্লাহ স. জনৈক সাহাবীকে হাদীস লিখে রাখার অনুমতি দিয়েছেন, তিনিও তখন হাদীস লিখে রাখতে শুরু করলেন। অতপর তিনি যা কিছু রসূলুল্লাহ স.-এর কাছ থেকে শুনতে পেতেন তা লিখে রাখতেন। মাত্র কয়েকদিন পর্যন্ত হযরত আবদুল্লাহ রা. এভাবে সবকিছু লিখে রাখতেন। এ সময় তীর বন্ধুস্থানীয়রা তীকে বললেন, 'রসূলুল্লাহ স. একান্তই একজন মানুষ। তিনি কখনো হাসিখুশী থাকেন, কখনো রাগান্বিত হন। সুতরাং তিনি যে কোন অবস্থায় যা কিছু উচ্চারণ করেন তার সব কিছু লিখে রাখা ঠিক নয়।' অন্য কেউ হলে হয়ত তাদের এ পরামর্শের পর রসূলুল্লাহ স.-এর কথা লিখে রাখা ত্যাগ করতো। কিন্তু হযরত আবুল্লাহ্ ইবনে আমর ইবনুল আস রা. ছিলেন অত্যন্ত বুদ্ধিমান। তিনি ভাবলেন, তীর বন্ধুদের কথা শোনার চেয়ে যিনি মূল সূত্র (অর্থাৎ রসূলুল্লাহ স.) এ ব্যাপারে তার কাছেই সরাসরি যাওয়া উচিত। যথারীতি তিনি রসূলুল্লাহ স.-এর কাছে গিয়ে এ বিষয়ে জানতে চাইলেন। জবাবে আল্লাহর রসূল স. তাকে হাদীস লিখে রাখার অনুমতি দিলেন। তখন হযরত আবুল্লাহ রা. জিজ্ঞাসা করলেন, “আপনি যখন রাগান্বিত থাকেন, আপনার সে সময়ের কথাও কি লিখে রাখব?' তখন রসূলুল্লাহ স. জবাবে বললেন, 'সেই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার জীবন, এখান থেকে (নিজের মুখের দিকে ইশারা করে বলেন) যা কিছু বের হয়, তার সবই সত্য এবং হক।' ৩৮ ইসলামী আইন ও বিচার ///.1090709071.001)
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।