ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

পূরণ করে। তবে রসূলুল্লাহ স. এটুকুতেই ক্ষান্ত হননি। মক্কার কুরাইশদের পক্ষ থেকে আল্টিমেটাম দেবার প্রেক্ষিতে তিনি মদীনার আশেপাশের এলাকাগুলো পরিদর্শন করেন। তিনি উত্তরাঞ্চলে গিয়ে সেখানকার গোষ্ঠিগুলোকে এ বলে বুঝান যে, যদিও তারা স্বায়ত্বশাসিত এবং স্বাধীন ভাবে চলে, তবে শত্রুর হামলা মোকাবেলার ক্ষেত্রে তারা সম্পূর্ণ একা । এ অবস্থার প্রেক্ষিতে তিনি একটি জোট বা সংঘ- শক্তি গঠন করার জন্য তাদেরকে উদদদ্ধ করেন, যে জোটবদ্ধ শক্তি শক্রর হামলা মোকাবেলার ক্ষেত্রে পরস্পরকে সাহায্য করবে। এ ধারণা বিভিন্ন গোষ্ঠীর কাছে গ্রহণযোগ্যতা পায় এবং তারা এ প্রস্তাব গ্রহণ করে। যার ধারাবাহিকতায় একটি মৈত্রী জোট গড়ে উঠে। বিষয়টি লিপিবদ্ধ করা হয়, যা আমাদের কাছে (পরবর্তীতে) লিখিত মৈত্রী চুক্তির দলিল হিসাবে এসেছে। রসূলুল্লাহ স. পূর্ব ও দক্ষিণাঞ্চলেও অনুরূপ সফর করেন। মোট কথা, তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন গোষ্ঠি বা সম্প্রদায়ের কাছে যান এবং এভাবে হিজরতের দ্বিতীয় বছর নাগাদ তিনি বিভিন্ন অমুসলিম সম্প্রদায়কে একই চুক্তিতে চুক্তিবদ্ধ করতে সক্ষম হন। এ প্রক্রিয়া অব্যাহত থাকে। এভাবে ইসলামের সূচনাকালীন সময়ে গৃহীত এ ধরনের প্রাথমিক উদ্যোগের ফলে মদীনা নগরীতে শাস্তি ও সংহতির সৃষ্টি হয় এবং পাশাপাশি নগর রাষ্ট্রটির চারপাশে আন্ত সম্প্রদায়গত একটি বন্ধুভাবাপন সম্পর্কের সেতুবন্ধন গড়ে ওঠে। এর ফলে শক্রু বাহিনী আক্রমণ করতে আসলে প্রথমেই তাদেরকে মদীনার আশেপাশের গোষ্টিগুলোর দিক থেকে প্রতিরোধের সম্মুখীন হতে হতো। এটি ছিল রাজনৈতিক নীতির ক্ষেত্রে দক্ষতাপূর্ণ একটি উদ্যোগ যা মদীনার নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সাহায্য করে। এগুলো ছাড়াও যে কেউ রসূলুল্লাহ স. কর্তৃক সম্পাদিত এ ধরনের আরো বহু চুক্তি বা পারস্পরিক লেনদেন সম্পর্কে জানতে পারবেন যেগুলো লিপিবদ্ধ করে সংরক্ষণ করা হয়েছে। এগুলোর মধ্যে কোন কোনটি একান্তই ব্যক্তিগত পর্যায়ের। যেমন, রসূলুল্লাহ স. একবার এক ক্রীতদাস ক্রয় করেছিলেন। এ লেনদেনের দলিলটিও বিদ্যমান রয়েছে। এতে বিধৃত রয়েছে ত্রীতদাসের মূল্য এবং বিক্রেতার নাম ইত্যাদি। আরেকবার রসূলুল্লাহ স. এক ক্রীতদাসকে মুক্তি দান করেন। এটিরও দলিল রয়েছে। এতে লেখা ছিল, অমুক ব্যক্তিকে স্বাধীনতা দেয়া হচ্ছে। এখন থেকে তাকে যেন সকলে স্বাধীন ব্যক্তি হিসাবে স্বীকৃত দেয় এবং ভ্রীতদাস হিসাবে তার সাথে যেন আচরণ না করা হয়। আরো পরবর্তী সময়ের- সম্ভবত ৮ম হিজরীর দিকে মক্কার কোন এক অধিবাসীকে উদ্দেশ্য করে লেখা রসূলুল্লাহ স.-এর একটি চিঠির সন্ধান পাওয়া যায়। এতে লেখা ছিল, “চিঠিটির বাহক যখনই আপনার কাছে এসে পৌছুবে, সকালে কি সন্ধ্যায় যখনই হোক, তখনই আমার জন্য যমযমের পানি পাঠাবেন।' এমনি ধরনের আরো চিঠির অস্তিত্ খুঁজে পাওয়া যায়, যেগুলো আরো পরবর্তী সময়ে যখন ইসলামী রাষ্ট্রের আকার বৃদ্ধি পায়, তখন বিভিন্ন জেলা ও প্রদেশের গভর্নর বা শাসকগণের কাছে প্রেরণ করা হয়। জবাবে গভর্নর ও শাসকবৃন্দ বিশেষ কিছু বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা চান যা মদীনা থেকে প্রদত্ত হয়। মোট কথা, এ রকম বহু সংখ্যক দাপ্তরিক দলিল সংরক্ষিত রয়েছে। রসূলুল্লাহ স.-এর অন্তত চার শ চিঠির সন্ধান পাওয়া গেছে। এগুলোর মধ্যে কিছু ইসলাম প্রচার সম্পর্কিত, যেগুলো তৎকালীন শাসক কায়সার ও কিসরা প্রমুখকে ইসলাম গ্রহণের জন্য আহ্বান সম্বলিত চিঠি। অন্য দিকে কিছু ছিল বিভিন্ন জোট গঠন সম্পর্কিত চুক্তির বিবরণ। ইসলামী আইন ও বিচার ৩৭ //4.10907079091.00)

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।