এ দূলিলটি মোট বায়াননটি ধারায় বিভক্ত ছিল, যেগুলোর প্রতিটি পরবর্তী প্রজননের জন্য সংরক্ষণ করা হয়েছে। এটিকেই ইসলামী রাষ্ট্রের প্রথম লিখিত শাসনতন্ত্র বলা হয়। একটু আগে আমি বীমার প্রয়োজনীয়তার প্রতি ইঙ্গিত করেছিলাম। এটি একটি অদ্ভূত ব্যাপার। বর্তমানের প্রয়োজন অতীতের প্রয়োজনের সাথে মিলবে না। তেমনি অতীতের প্রয়োজন বর্তমানে আমাদের কাছে অর্থহীন মনে হতে পারে। রসূলুল্লাহ স. মদীনায় দুটি কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন। প্রথমত তৎকালীন সমাজে এ বিধান চালু ছিল যে, যদি কোন ব্যক্তি কাউকে দুর্ঘটনাক্রমে- ইচ্ছাকৃত ভাবে নয়- হত্যা করে, তবে তাকে রক্ত-পণ দিতে হবে। প্রতিষ্ঠিত প্রথা অনুযায়ী এর পরিমাণ এত বিশাল ছিল যা বিভিন্ন গোষ্ঠীগুলোর মধ্যে খুব অল্প সংখ্যক লোকের পক্ষেই কেবল আদায় করা সম্ভব ছিল। সাধারণের জন্য এটি ছিল ক্ষমতার বাইরে। দণ্ডটি ছিল একশ উট.(বা তার সম পরিমাণ মূল্য) পরিশোধ। একটিমাত্র উট দিয়ে একশ লোকের একদিনের খাবারের সংস্থান হয়। এ অর্থে একশ উট ব্যয় করার অর্থ হচ্ছে একজন লোককে দশ হাজার দিন খাবার প্রদান। এ ছিল রক্ত-পণের অর্থ মূল্য। এ ধরনের বিপুল পরিমাণ অর্থ প্রদান ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে । কোন সম্প্রদায়ের সম্পদশালী নেতার পক্ষেই কেবল সম্ভব ছিল এ পরিমাণ অর্থ প্রদান করা। অথচ এ ধরনের ঘটনা ছিল নৈমিত্তিক। এ কারণে সমষ্টিগত ভাবে বীমা বা রক্ত-পণ প্রদানের পদ্ধতি উদ্ভাবন করা হয়। অর্থাৎ কোন হত্যাকান্ডের ঘটনায় শুধুমাত্র হত্যাকারীকে দায়ী করা হবে না বরং হত্যাকারী যে সম্প্রদায়ের লোক তার সমগ্র সম্প্রদায় এ. অপরাধের অংশীদার বলে গণ্য হবে এবং সমষ্টিগত ভাবে তারা রক্ত-পণ আদায় করবে। আরেকটি প্রয়োজন ছিল এরূপ-যা বর্তমানকালে অপ্রাসঙ্গিক- কোন বন্দী শক্রর হাত থেকে সেকালে অর্থের বিনিময়ে স্বাধীনতা ক্রয় করতে পারত। তবে এটিও ছিল খুব চড়া মূল্যের। প্রতিষ্ঠিত প্রথা অনুযায়ী এর পরিমাণও ছিল একশ উট বা তার সম পরিমাণ মূল্য। এর ফলে কোন দরিদ্র বন্দীর পক্ষে মুক্তি অর্জন করা সম্ভব ছিল না। সে প্রকৃত পক্ষে আটককারী ব্যক্তির ক্রীতদাসে পরিণত হতো। এ অবস্থায় কোন বীমা কোম্পানি এগিয়ে আসতে পারতো । এ অবস্থায় রসূলুল্লাহ স. মদীনার প্রতিটি সম্প্রদায়ের মধ্যে একটি করে বিশেষ ইউনিট প্রতিষ্ঠা করেন। এদের কাজ ছিল কোন ব্যক্তি নিজে হত্যার অভিযোগে অভিযুক্ত হওয়ার কারণে বা বন্দী হওয়ার কারণে যদি পণ-মূল্য পরিশোধ করতে অপারগ হতো, তবে এরা তার পক্ষে এ পরিমাণ অর্থের ব্যবস্থা করে দিত। যদি কোন ইউনিট এরূপ অর্থ পরিশোধে ব্যর্থ হতো তবে পার্শ্ববর্তী ইউনিটকে সাহায্য করার জন্য বলা হতো। যখন সকল ইউনিট মিলেও দাবী মিটাতে ব্যর্থ হতো, তখন কেন্দ্রীয় কর্তৃপক্ষ সাহায্য করতো । মদীনায় এ ব্যবস্থা চালু করা হয়েছিল এবং এ বিষয়টি লিখিত সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছিল। মদীনার এ সাংবিধানিক দলিলটি ছিল আনুষ্ঠানিক ভাবে হাদীস লিখে রাখার অন্যতম প্রধান দৃষ্টান্ত । মদীনা রাষ্ট্র ্রাতৃত্ পদ্ধতি মুহাজিরগণের নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করে। এবার নগর রাষ্ট্রের পত্তন হয়। এ রাষ্ট্রটি একটিমাত্র নগরকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়। এটি আইন শৃঙখলা, বিচার এবং অন্যান্য প্রয়োজনগুলো ৩৬ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।