ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

সমস্যার সমাধান করার পর রসূলুল্লাহ স. এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন। তিনি মদীনার মুসলমান ও ইহুদিদের সকল উপদলের প্রতিনিধিদের ডেকে পাঠান। বুখারী শরীফে হযরত আনাস ইবনে মালিক রা. এর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, এ সভাটি হযরত আনাসের রা. পিতার গৃহে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে অন্যান্যের মধ্যে ইহুদি ও আরবদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত হয়। আরব প্রতিনিধি দলটি মুসলমান-অমুসলমান নির্বিশেষে সমগ্র আউস ও খাষরাজের সকল গোত্র এবং মুহাজিরদের প্রতিনিধিত্ব করছিল। সে সভায় রসূলুল্লাহ স. সবাইকে উদ্দেশ্য করে নিয়ৌোক্ত কথাগুলো বলেন- “বর্তমানে আপনারা বিভিন্ন উপজাতি বা উপদলে বিভক্ত। প্রতিটি উপদল একে অপর থেকে সম্পূর্ণ স্বাধীন ও স্বতন্ত্র। এর ফলে দেখা যায়, আপনাদের কেউ একজন কোন শক্র দ্বারা আক্রান্ত হলে অন্য সকলে থাকেন নিরপেক্ষ ও নিশ্চেষ্ট এবং এ অবস্থায় যে উপদলটির সদস্য আক্রান্ত হয়, সে উপদলটিকে একা হামলাকারীর সম্মিলিত শক্তির মোকাবেলা করতে হয়। পরিণতিতে উপদলগুলো এভাবে (বারবার মোকাবেলা করতে গিয়ে) পরাজিত হতে পারে এবং একটির পর একটি দল ধ্বংস হয়ে যেতে পারে। এর চেয়ে কি এটি ভাল হবে না, আপনারা সকলে মিলে এক্যবদ্ধ হয়ে একটি একক সরকার গঠন করবেন, যেন শক্র এটা বুঝতে পারে যে, (যদি আক্রমণ করতে আসে তবে তাদেরকে) মদীনার সকল দলের সম্মিলিত শক্তিকে মোকাবেলা করতে হবে? সুতরাং আমাদেরকে একটি চুক্তিতে উপনীত হওয়া উচিত যেটি আমাদের সকলকে শক্রর মোকাবেলায় নিরাপত্তা দেবে এবং স্থাক্ষরকারী সকল পক্ষের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নতি নিশ্চিত করবে" প্রস্তাবটি ছিল যুক্তিসঙ্গত। ফলে সকল, অন্তত অধিকাংশ উপদল প্রস্তাবটি গ্রহণ করে নেয়। আমি “অধিকাংশ' শব্দটি ইচ্ছা করেই ব্যবহার করছি। কারণ আউস গোত্রের অন্তত চারটি উপদল প্রাথমিকভাবে প্রস্তাবটি গ্রহণ করেনি। মদীনাবাসীকে সমবেত করার এটিই একমাত্র উদ্দেশ্য ছিল না। আমরা মদীনার এ শাসনতম্ত্রে আরো একটি বিষয় লক্ষ করেছি, যে ব্যাপারে সকলে একমত হয়েছিল। সেটি হল অধিকাংশ বিষয়ে পূর্বের মতই উপদলগুলোর হাতেই স্থায়তশাসন থাকবে, কেবল কয়েকটি বিষয় 'কেন্্রীয়' কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এমন একটি বিষয় হল প্রতিরক্ষা। যুদ্ধ ও শান্তিকে অবিচ্ছেদ্য বলে ঘোষণা করা হয়। উপদলগুলো এখন থেকে আর এককভাবে যুদ্ধ ঘোষণা করতে পারবে না, তেমনি তারা শাস্তি চুক্তিও করতে পারবে না। প্রতিরক্ষার বিষয়টি এখন থেকে একটি যৌথ দায়িত্বে পরিণত হয়। বহিশক্রর বিরুদ্ধে এটি ছিল যেন একটি বীমা ব্যবস্থা। বিচার ব্যবস্থার ক্ষেত্রে উপদলীয় পূর্বতন ব্যবস্থাই অনেকাংশে অক্ুণ্র ছিল। তবে উপদলগুলোর পরস্পরের যধ্যে কোন বিতর্ক দেখা দিলে সেটি কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে হ্তাত্তরের বিধান রাখা হয়। যাকে আপিল আদালত বলা যায়। অর্থাৎ শহরের শাসক বা কর্তৃপক্ষের কাছে যাবে মানুষ শেষ আশ্রয় হিসাবে। চুক্তিটিতে ধর্মীয় স্বাধীনতার একটি ধারাও অন্তর্ভূক্ত ছিল। ইহুদিগণ তাদের ধর্ম (দীন) পালন করবে আর মুসলমানগণ তাদের ধর্ম। এখানে 'দীন' বলতে বুঝানো হয়েছে সংশিষ্ট ধর্ম, আইন ও বিচার ব্যবস্থা ইত্যাদি সবকিছুর সমষ্টিকে। ইসলামী আইন ও বিচার ৩৫ ///.10907079071.001)

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।