ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

দু'পক্ষই রসূলুল্লাহ স.-এর কাছে এসে সমবেত হলেন, তখন তিনি আনসারগণকে সম্বোধন করে মক্কার মুহাজিরগণকে তাদের কাছে আমানত হিসাবে অর্পণ করেন এ কথা বলে যে, “এরা তোমাদের মু'মিন ভাই। এরা ইসলামের জন্য ত্যাগ স্বীকার করে এদের ভিটেমাটি ও দেশ ছেড়ে এখানে চলে এসেছে। এ অবস্থায় মদীনার মুসলিমদের দায়িত হল এদেরকে সহযোগিতা করা।' তিনি এ বিষয়ে প্রস্তাব করেন যে, মদীনার প্রতিটি আনসার পরিবার একটি করে মুহাজির পরিবারকে আশ্রয় দেবে। এ ভ্রাতৃত্বের ধারণা পরাশ্রয়ী ও পরজীবী হওয়াকে উৎসাহিত করার জন্য নয়, যেখানে পরজীবী হয়ে তীরা (মক্কার মুহাজিরগণ) কেবল আশ্রয়দাতাদের দয়ার উপর নির্ভর করে চলবেন, বরং উদ্দেশ্য ছিল পারস্পরিক শ্রদধাপূর্ণ পরিবারকে বৃহত্তর আকারে রূপদান করা। এ জন্যই রসূলুল্লাহ স. বিষয়টিকে ব্যাখ্যা করে দিয়ে বলেন, যে পরিবারে দু'জন সদস্য আছে, সেখানে আরো দুজনকে অন্তর্ভুক্ত করে নাও। সবাই এবার এক সঙ্গে কাজ করবে। এভাবে তোমাদের উপার্জন দ্বিগুণ হবে এবং সবার জীবনমান উন্নত হবে একই মাত্রায়। কেউ কারো উপর বোঝা হবে না।' সকলেই রসূলুল্লাহ স.-এর প্রস্তাব সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেন। এভাবে অল্প কয়েকশ পরিবারের সমস্যা -যারা নিজেরা নিজেদের সহযোগিতা করতে সক্ষম ছিলেন -সহযোগিতা ও ভ্রাতৃত্বের নীতির মাধ্যমে দ্রুত সমাধা হয়ে যায়। এ সমস্যা সমাধানের ফলে বিত্তশালী ও নিঃস্ব এ দুয়ের ব্যবধান ঘুচে যায়। মুহাজির ও তীদেরকে আশ্রয়দাতা স্থানীয় মদীনাবামী মিলে একক সমাজ সৃষ্টি হয়। শরণার্থী ও দেশীয় এ দুয়ের পার্থক্য কোন রকম বিভেদ-রেখা সৃষ্টি করতে পারেনি। এ কঠিন ও জটিল সমস্যা সমাধা করার পর রসূলুল্লাহ স. আরেকটি বিষয়ের প্রতি দৃষ্টি দেন। সেটি হল রাষত্ীয় কাঠামোর গোড়া পত্তন। মদীনায় রসূলুল্লাহর স. হিজরতের পূর্বে সেখানে কোন রাষ্ট্রীয় কাঠামোর অস্তিত্ ছিল না। সেখানকার অধিবাসীরা কতগুলো উপজাতিতে বিভক্ত ছিল। সেখানে প্রায় ৩০টি উপজাতি ছিল। প্রতিটি উপজাতি আধুনিক কালের জাতি-রাষ্ট্রের মত স্বাধীন ও স্বায়তবশাসিত ছিল। ফলাফল ছিল সার্বক্ষণিক পারস্পরিক দ্বন্ব-সংঘাত। এঁতিহাসিকগণ বলেন, মদীনার আনসারগণ দুটি প্রধান উপজাতির সমন্বয়ে গঠিত ছিলেন; (মূলত দুটি বৃহৎ গোষ্ঠী বা দল, যার প্রতিটি আবার অনেকগুলো উপদলে বিভক্ত ছিল।) এ দুটো উপজাতি হল আওস ও খাযরাজ। সেখানে একশ' বিশ বছর ধরে গৃহযুদ্ধ চলছিল। বলা বাহুল্য, সেখানে এ পরিস্থিতিতে কোন সাধারণ বা একক সরকারের অস্তিত্ব ছিল না। এ সকল আরব ছাড়াও অন্য এলাকার জনগোষ্ঠি যেমন ইহুদি সম্প্রদাযও সেখানে বাস করত। এরা ছিল বেশ কয়েক হাজার, মোট জনসংখ্যার প্রায় অর্ধেক, বাকী অর্ধেক ছিল আরব। অল্প কিছু সংখ্যক ছিল খরস্টান যাদের প্রকৃত সংখ্যা-শক্তি অজানা। এক হিসাবে জানা যায় এরা ছিল মাত্র ১৫ জন, আবার আরেক হিসাবে ৫০ জন। তবে সংখ্যা যাই হোক, তারা ছিল আওস সম্প্রদায়ের অন্তর্ভুক্ত াষট্রপ্রতিষ্ঠার প্রয়োজন এ ধরনের অসম অসমঞ্জস সম্প্রদায়গুলোর সমন্বয়ে একটি রাষ্ট্রীয় কাঠামো প্রতিষ্ঠা প্রায় অসম্ভব বলেই মনে হয়। অথচ এটির সত্যিই খুব দরকার ছিল। এ অবস্থার প্রেক্ষিতে ভ্রাতৃত্ সৃষ্টির মাধ্যমে শরণার্থী ৩৪ ইসলামী আইন ও বিচার //4.10907079091.001)

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।