দিকে। কেননা পরের দিকে মুসলিমদের সংখ্যা বহুগুণে বৃদ্ধি পেয়েছিল। যেমন বিদায় হজ্জের সময় ১ লক্ষ ২০ হাজার মুসলমান হজ্জ সম্পন্ন করেছিলেন। বলা বাহুল্য, ১৫০০ আর ১ লক্ষ ২০ হাজারের মধ্যে বিশাল ব্যবধান রয়েছে! মদীনার শাসনতন্ত্র বর্ণিত জনসংখ্যা শুয়ারী ছাড়াও আমরা আরেকটি ঘটনার কথা জানতে পারি, যেটি খুব সম্ভব হিজরতের প্রথম বছর ঘটেছিল। সেটিও ছিল অপ্রত্যাশিত ধরনের একটি ঘটনা, বিস্ময়কর ঘটনা। সেটি হল রাষ্ট্রীয় শাসনতন্ত্র প্রণয়ন। কেন একটি রাষ্ট্রীয় শাসনতন্ত্র প্রয়োজন হয়েছিল? ্ কুরাইশদের নির্যাতনের কারণে মক্কার মুসলমানগণ একে একে মক্কা ছেড়ে মদীনায় হিজরত করেন এবং রসূলুল্লাহ স.-এর সঙ্গে যোগ দেন। মক্কার কুরাইশরা যদি তাদের শক্রুতা এ স্ময় অব্যাহত না রেখে বরং এ থেকে নিবৃত্ত হত, তাহলে হয়তো মুসলমানগণ দ্রুত ভুলে যেতেন তাঁদের জীবন ও সম্পদহানির কষ্ট । ভুলে যেতেন তাদের দেশ ছেড়ে নির্বাসিত জীবনযাপনের কথা । তারা হয়ত মদীনায় নতুন জীবন শুরু করতেন। কিন্তু মক্কার কুরাইশরা তাদেরকে শান্তিতে থাকতে দেয়নি। তারা যখন দেখল, তাদের শক্র মুহাম্মদ স. তাদের হাত ফসকে বেরিয়ে গেছেন, তখন তারা হয়ে ওঠে বন্য এবং প্রতিহিংসাকাতর। তারা মদীনাবাসীকে হুশিয়ারী দিয়ে লিখে পাঠায় যে, তাদের শত্রু, যে তাদের মাটিতে আশ্রয় নিয়েছেন, তাকে হয়তো সেখান থেকে বহিষ্কার করতে হবে, অথবা হত্যা করতে হবে। অন্যথায় কুরাইশরা 'প্রয়োজনীয় পদক্ষেপ' গ্রহণ করবে। বলা বাহুল্য, মদীনার মুসলমানগণ দুটো দাবীর কোনটিই গ্রহণ করতে পারেননি। চরমপত্রের শেষ লাইনে “প্রয়োজনীয় পদক্ষেপ' বলে যে আল্টিমেটাম দেয়া হয়েছিল, কোন অজ্ঞ ও অদক্ষ শাসক সেটি অবহেলা করতে পারেন, কিন্ত রসূলুল্লাহ স. ছিলেন এমন ব্যক্তি যিনি এসেছেন পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত স্থাপন করে যেতে এবং এ ধরনের পরিস্থিতিতে শক্তিশালী শত্রর মোকাবেলা কিভাবে করতে হবে এবং কিভাবে জাতীয় স্বার্থ রক্ষা করতে হবে সে বিষয়ে পরবর্তী শাসকবর্গের জন্য গাইডলাইন দিতে। কাজেই তিনি পূর্ব সতর্কতামূলক কিছু পদক্ষেপ গ্রহণ করেন। প্রথমত যে সকল নিণুস্ব মুহাজির শূন্য হাতে মদীনায় এসেছেন তাদের জন্য তিনি থাকার ব্যবস্থা করেন। এ ধরনের পদক্ষেপ গ্রহণে অনেক সমস্যা থাকে। বর্তমান আধুনিক বিশ্বেও বিপুল সম্পদ থাকা সত্তেও শরনার্থী সমস্যা সম্পূর্ণ সমাধান করা সম্ভব হয়নি। অনেক দেশ এ সমস্যা মোকাবেলা করছে। বস্তুত শরণার্থী সমস্যা সমাধান করা খুবই কঠিন হয়ে পড়েছে। যারা প্রাথমিক পর্যায়ে মদীনায় হিজরত করেছিলেন তাদের সংখ্যা খুব বেশি ছিল না- স্ভবত কয়েক শ' হবে। কিন্তু সম্পদ ছিল তখন খুবই সীমিত। সে সময় মদীনার মত একটি ছোট শহরে কয়েকশ লোকের পুণর্বাসন করা যেমন কঠিন সেটিও সে সময় তেমনি কঠিন ছিল। কিন্ত রসলুল্লাহ স. তার রাজনৈতিক প্রজ্ঞার বলে অনভিবিলবে বিফলটির সুরাহা করেন। তিনি মদীনাবাসীদের মধ্যে যারা তুলনামূলকভাবে সম্পদশালী ছিলেন তদেরুক এবং পাশাপাশি মক্কা থেকে হিজরত করে আসা পরিবারগুলো থেকে পরিবার-প্রধানদেরকে ভা্দর প্রতিনিধি হিসাবে তার কাছে ডেকে শাঠান। যখন ইসলামী আইন ও বিচার ৩৩ ///.10907079071.001
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।