বলতে লাগলেন, তখন যেন আমাকে পুরস্কৃত করা হয় এবং সামরিক বাশির (তুর্) প্রতীক স্বরূপ কোন জনপদ আমাকে দেয়া হয়।' এতিহাসিকদের মতে, রসূলুল্লাহ স. তখন এ মর্মে একটি লিখিত নির্দেশনা দেন যে, যদি মারতাম, হেবরন এবং .......... (কতগুলো জনপদের কথা বলেন) বিজিত হয়, তবে এগুলো যেন তামীম আদ দারী'র দায়িত্বে অর্পণ করা হয়।' বর্ণিত এ দলিলটিও হিজরত-পূর্ব কালীন সময়ের । এ সময়ের আরো কিছু এ ধরনের লিখিত দলিলের অস্তিতু খুঁজে পাওয়া যায়। দ্বিতীয় পর্যায়টি হল মদীনায় হিজরতকালীন সময়, যেখানে মককা থেকে মদীনায় যেতে প্রায় ১২ দিন সময় লেগেছিল। আমরা এ সময়কালীন লিখিত দলিল সম্পর্কেও জানতে পেরেছি। যেমন এ সময় সুরাকা ইবনে মালিকের পশ্চাদ্ধাবনের ঘটনাটির কথা বলা যায়। মে সময় মককার কুরাইশরা রসূলুল্লাহ স.-এর মাথার মূল্য ঘোষণা করেছিল। এ ঘোষণার প্রেক্ষিতে সুরাকা রসূলুল্লাহ স.-এর পশ্চাদ্ধাবন করেছিলেন তাকে আটক করে কুরাইশদের কাছে বিক্রি করে দেয়ার জন্য। তখন অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটেছিল এবং এক পর্যায়ে সুরাকা আল্লাহর রসূলের স. কাছে ক্ষমা চাইতে বাধ্য হন। রসূলুল্লাহ স. তাকে ক্ষমা করে দেন। তখন সূরাকা রসূলুল্লাহ স.-এর কাছে লিখিত নিরাপত্তা দেবার জন্য অনুরোধ করেন। রিওয়ায়েতকারীগণ বলেন, এ ভ্রমণের সময় রসূলুল্লাহ স.-এর কাছে কলম, কালি ও কাগজ ছিল এবং আমির ইবনে ফাহিরা নামে একজন ক্রীতদাস তার সফরসঙ্গী ছিলেন। রসূলুল্লাহ স. তাকে নিরাপত্তার দলিল তৈরী করতে বলেন। এ দলিল রসূলুল্লাহ স. পক্ষ থেকে সুরাকাকে নিরাপত্তা ও সুরক্ষার নিশ্চয়তা প্রদান করে। পরবর্তীতে সুরাকা মুসলমান হন। যখন তিনি মুসলমান হওয়ার জন্য রসূলুল্লাহ স.-এর দরবারে আসেন, তখন তিনি এ চিঠিটি প্রদর্শন করেন। সাহাবায়ে কিরাম তাকে এ চিঠির কারণে রসূলুল্লাহ স.-এর সমীপে অগ্রসর হবার সুযোগ দেন। বরং তীরাই সূরাকাকে রসূলুল্লাহ স.-এর কাছে এগিয়ে দেন। ফলে সূরাকা রা. রসূলুল্লাহ স.-এর সাথে কথা বলার সুযোগ লাভ করেন। এটি হিজরতকালীন সময়ের অন্যতম লিখিত দলিল। তবে এ সময়ের দলিলের সংখ্যা অল্ল। বন্তুত আলোচিত এ দলিলটি হিজরতকালীন সময়ের ভ্রমণের সাথে সম্পর্কিত একমাত্র দলিল। মদীনায় রসূলুল্লাহ স.-এর আগমনের সাথে সাথে এ ধরনের দলিলের সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করে। এগুলোর মধ্যে দাপ্তরিক (০০191) এবং ব্যক্তিগত উভয় প্রকার দলিল অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে কিছু আছে এমন ধরনের দলিল, যেগুলো এ যুগে বা এ সময়ে থাকতে পারে এটি ধারণাও করা যায় না। যেমন সহীহ বুখারীতে বর্ণিত আছে, নবী কারীম স. একবার মুসলিম জনসংখ্যা শুমারীর নির্দেশ দেন। বুখারী শরীফের ভাষ্য মতে, জনসংখ্যা শুমারী করে ১৫০০ মুসলিম জনসংখ্যার একটি তালিকা তৈরী করা হয়, সেখানে নারী, পুরুষ ও শিশুর সংখ্যাও উল্লেখ করা হয়। বুখারী শরীফে এ জনসংখ্যা শুমারীটি কোন্ বছর অনুষ্ঠিত হয়েছিল তা উল্লেখ করা হয়নি। তবে মুসলিম জনসংখ্যার স্বল্পতা দেখে অনুমাণ করা যায় এটি খুব সন্ভুব মদীনায় মুসলমানদের হিজরতের অব্যবহিত পরেই অনুষ্ঠিত হয়েছিল। আনুমানিক দু'শ পরিবার মক্কা থেকে স্থানান্তরিত হয়েছিল, যেখানে প্রায় পাচশ লোক ছিলেন। জনসংখ্যার এ তালিকায় মদীনার মুসলমানগণও অন্তর্ভুক্ত ছিলেন। অতএব ১৫০০ জনসংখ্যার এ তালিকা দ্বারা এটিই বুঝা যায় যে, এ শুমারীটি অনুষ্ঠিত হয়েছিল ইসলামের প্রাথমিক ৩২ ইসলামী আইন ও বিচার //4.10907079091.001)
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।