দুটোকে আলাদাভাবে দেখতে হবে। হাদীসে কুদসীও আসলে রসূলুল্লাহ স.-এর এক ধরনের উক্তি যা তিনি উচ্চারণ করেছেন। কিন্তু এ ধরনের হাদীস সব সময় শুরু হয়েছে 'আল্লাহ বলেন' -এ দুটো শব্দ দিয়ে। এর দ্বারা বুঝা যায় পুরো হাদীসটি প্রকৃত পক্ষে অহী-ভিত্তিক একটি হাদীস। বন্তুত আমরা এ বিষয়ে একমত হতে পারি যে, রসূলুল্লাহ স.-এর সকল হাদীসই অহী-ভিত্তিক। যেমন কুরআন শরীফে এসেছে- “তিনি নিজের মন থেকে বানিয়ে কোন কিছু বলেন না; যা কিছু বলেন সকলই অহীর মাধ্যমে প্রাপ্ত।' (৫৩:৩-৪)। কিন্তু যেখানে রসূলুল্লাহ স. নিজেই কথা শুরু করেন “আল্লাহ বলেন'-এ দুটো শব্দ দ্বারা, সেটির মর্যাদা যে অনেক উচ্চে -এ বিষয়ে বিশেষজ্ঞগণ একমত এবং একে তীরা বলেন 'হাদীসে কুদসী ।' এ ধরনের উক্তি প্রজন্ম প্রজন্মান্তরে ইবহু সেই একই ধারায় বর্ণিত হয়ে এসেছে, যেভাবে যে ধারায় অন্যান্য সাধারণ হাদীস বর্ণিত হয়েছে; যেখানে রসূলুল্লাহ স. হাদীসে কুদসী'র এ শব্দ দুটো (আল্লাহ বলেন') ব্যবহার করেননি। এ বিষয়ে প্রকাশিত/ অপ্রকাশিত গ্রচর বইপত্র রয়েছে। প্রধানত হাদীসকে দু'প্রকারে চিহ্নিত করা যায় : এক. আনুষ্ঠানিক দাপ্তরিক চিঠিপত্র বা দলিল দুই. রসূলুল্লাহ স. কথা ও কর্মের বিবরণ । সাহাবায়ে কিরাম ব্যক্তিগত উদ্যোগে যেগুলো সংগ্রহ করেছেন। প্রথম প্রকারটি নিয়ে আলোচনা করা যাক। দাণ্ুরিক দসিলপত্র: প্রারপ্তিক হাদীস কিছু কিছু দলিল (7০০17757715) রয়েছে যেগুলো বেশ আগের, এমন কি মদীনায় রসূলুল্লাহ স. হিজরতেরও পূর্বের । আমরা নিশ্চয়ই এ ঘটনা সম্পর্কে অবগত আছি যে, নবুওয়তের পঞ্চম বছর, যখন মক্কার পৌত্তলিক অধিবাসীরা মুসলমানদের উপর নির্যাতনের মাত্রা তীব্র করে তুলেছিল, তখন রসূলুল্লাহ স. কিছু সংখ্যক মুসলমানকে আবিসিনিয়ায় হিজরত করার অনুমতি দিয়েছিলেন। এ ঘটনার সাথে সম্পর্কিত একটি দলিলের কথা আমরা জানি, নবী-জীবনী বা সীরাত গ্রন্থে যার উদ্ধৃতি প্রায়শই পাওয়া যায়। এটি ছিল আবিসিনিয়ার তৎকালীন শাসকের প্রতি প্রেরিত একটি চিঠি, যা আল্লাহর রসূল স. তার চাচাতো ভাই হযরত জা*ফর আত্-তাইয়ারকে দিয়েছিলেন, যেন তিনি এটি বাদশাহকে হস্ত স্তর করেন। চিঠিটির শেষের দিকে এ কথাগুলো লেখা ছিল- “আমি আমার চাচাতো ভাই জা'ফরকে আপনার কাছে পাঠাচ্ছি। তীর সঙ্গে কয়েকজন মুসলমান রয়েছেন। যখন তারা আপনার কাছে উপস্থিত হবেন, তখন অনুগ্রহ করে তাদের প্রতি আপনার আতিথেয়তার হাত প্রসারিত করবেন।" এ চিঠিটিতে কোন তারিখ যদিও ছিল না, তবে এটি ঠিক যে, এটি আবিসিনিয়ার হিজরতের সময়কালীন। এ দলিলটির পাশাপাশি আরো একটি আগ্রহোদ্দীপক দলিলের অস্তিত্ব পাওয়া যায়, যেটি অনেককে বিস্মিত করে তোলে। এটি হল হযরত তামীম আদ দারী রা.-এর সঙ্গে সম্পর্কিত। তিনি ছিলেন সিরিয়ার একজন ধিস্টান। তিনি সেখান থেকে মক্কায় আগমন করেন এবং ইসলাম কবুল করেন। তিনি ছিলেন বহু সমুদ্র-্রমণের অভিজ্ঞতায় সমৃদ্ধ একজন নাবিক। সহীহ মুসলিম শরীফে তার এ সব ভ্রমণের কিছু কিছুর বিস্তারিত বিবরণ রয়েছে। তিনি রসূলুল্লাহ স.-কে বলেন, 'ইয়া রসূলাল্লাহ স., আমি নিশ্চিত, মুসলিম বাহিনী অচিরেই সিরিয়া জয় করবে। যখন এ ঘটনা ঘটবে, -সিরিয়াবাসী ইসলামী আইন ও বিচার ৩১ ///.10907079091.00
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।