ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

ধর্মে মূল ধর্মধর্থ বলে যা রয়েছে সেটি অনেকটা কোন ধর্মীয় সাধু ব্যক্তির ধর্মালোচনার সমষ্টির মত যা তার অনুসারীবৃন্দ সংগ্রহ করে রেখেছেন। বস্তুত, গৌতম বুদ্ধের বাণীসমূহ সংকলিত হয়েছে একজনের হাত দিয়ে। কিন্তু হাদীস শরীফ সংকলিত ও বিধৃত হয়েছে বিভিন্ন ব্যক্তির দারা । হাদীসের এ বৈশিষ্টযটি সহজেই লক্ষণীয় হয়ে ওঠে অন্য ধর্মে এই ব্যাপারটির অনুপস্থিতির কারণে। সুতরাং এ কথা বলা ষায় যে, হাদীস শরীফ জ্ঞানের এমন একটি শাখা, অন্যান্য ধর্মে যার সমপর্যায়ের কোন কিছুর অস্তিত্ব নেই। কাজেই এ ক্ষেত্রে তুলনামূলক পর্যালোচনা করারও কোন সুযোগ নেই। অতএব, এক্ষেত্রে রসূলুল্লাহ স.-এর বিবৃত হাদীসের ইতিহাস নিয়েই আমাদেরকে মন্তষ্ট থাকতে হবে। হাদীস ও সুন্নাহ কিছু ্রত্যয়গত শব্দ (টেকনিক্যাল টার্ম) নিয়ে আলোচনা করা যাক। এ ক্ষেত্রে হাদীস ও সুন্নাহ এ রকম দুটি শব্দ পাওয়া যায়। এ দুটি শব্দ প্রায় সমার্থক। এ দুটি একই অর্থ বহন করে এবং একই বার্তা পৌছে দেয় অর্থাৎ এগুলোর ছারা রসূলুল্লাহ স.-এর বাণীকে বুঝানো হয়। তার কাজের বিবরণও এই শ্রেণীতে গড়ে- অর্থাৎ কেউ একজন বললেন যে, তিনি রসূলুল্লাহ স.-কে কোন কাজ করতে দেখেছেন বা কোন কিছু বলতে শুনেছেন। এগুলো হাদীস। এছাড়া সেটিও হাদীস যেটিকে মুহাদ্দিসগণ “তাকরীর' বলে উল্লেখ করেছেন অর্থাৎ রসূলুল্লাহ্র স. নীরব সমর্থন- এটিও হাদীস। অর্থাৎ এগুলো এমন কাজ যা দেখে তিনি নীরব থেকে অনুমোদন দিয়েছেন। যেমন কোন সাহাবী কোন একটি কাজ করলেন। রসূলুল্লাহ স. তা দেখে তীকে বাধা দিলেন না বা নীরৰ রইলেন। তার নীরবতা তার অনুমোদনের সমার্থক। এর অর্থ হলো, তার নীরব থাকাও ইসলামী আইনের একটি উৎস। রসূলুল্লাহ স.-এর দায়িত্ব হলো মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করা। তিনি কোন ব্যক্তির কোন ভুল কাজ একবার দেখে ক্ষমা করে দিতে পারেন, যেটি অজ্ঞানতার কারণে অথবা গুরুত্ব ঠিক মত না দেবার কারণে ঘটে থাকতে পারে। কিন্তু তিনি যদি দেখেন এ একই ভুল কাজটি এ ব্যক্তি আবারও করতে যাচ্ছেন তবে অবশ্যই তিনি তাকে নিষেধ করবেন যেন এ কাজটি তিনি পুনরায় না করেন। মোট কথা, হাদীসের তিনটি উপাদান রয়েছে- রসূলুল্লাহ স.-এর কথা, তার কাজ এবং অন্যের কোন কথা বা কাজের প্রতি তার নীরব মমর্থন। শেষোক্ত ধরনটিকে, যার কথা পূর্বে আমরা উল্লেখ করেছি, বলা হয় “তাকরির' প্রথম দুটি প্রত্যয় অর্থাৎ হাদীস ও সুন্নাহ প্রথম দিকে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হতো। তবে এখন এ দুটো সমার্থক শব্দ। হাদীস বলতে বুঝায় বক্তব্য বা কথা, অন্য দিকে সুন্নাহ হলো কোন কিছু করার পন্থা বা উপায়। বর্তমানে এ দুটো (কথা ও কাজ) একই অর্থবোধক শব্দে পরিণত হয়েছে। কারণ সাহাবায়ে কিরাম যখন (রসূলুল্লাহ স.-এর] কোন কিছু উল্লেখ করেছেন সেটি রসূলুল্লাহ স. -এর কথা ও কাজ এ দুটোকেই বুঝিয়েছে। বস্তুত রসূলুল্লাহ স.-এর উক্তি ও কাজকে তখন আলাদাভাবে দেখা কঠিন ছিল। কাজেই বর্তমানে 'হাদীস' ও 'সুন্নাহ'-এ দুটো শব্দই ব্যবহারিক অর্থে রসূলুল্লাহ স.-এর কথা ও কাজকেই বুঝায়। এখন এ দুটো শব্দের ভেতর কোন পার্থক্য আর অবশিষ্ট নেই। কুরআন শরীফ ও হাদীস শরীফের মাঝামাঝি আরেকটি তৃতীয় ধরন রয়েছে সেটি হল হাদীসে কুদসী। সাধারণ হাদীস ও হাদীসে কুদসীর ভেতর প্রকৃত পার্থক্য খুব সামান্যই । তবে একটি পর্যায় পর্যন্ত এ ৩০ ইসলামী আইন ও বিচার //4.10907079091.001)

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।