যে, মানুষ যেন বুঝে মুহাম্মদ স. মানুষ; অন্য কিছু নন বা অতি মানব নন। আমরা যেন এমন মনে না করি যে, আমরা রসূলুল্লাহর স. দৃষ্টান্ত অনুসরণ করতে পারবো না বা যে কাজ তিনি একজন মানুষ হিসাবে করেছেন তা আমরা সম্পাদন করতে পারবো না। আমাদের মনে রাখা উচিত, রসূল স. এ বিষয়টি সর্বদা নিশ্চিত করতে চেয়েছেন যে, তিনি এমন কিছু করবেন না বা করছেন না, যা তার উম্মতের করার মত ক্ষমতা নেই; তাদের ক্ষমতার বাইরে । যেমন “বিসাল' নামক রোযার দৃষ্টান্তের কথা মনে করুন। এ রোযার সময়কাল যেদিন রোযা রাখা হয় সেদিন সন্ধ্যার পরিবর্তে আরো দু দিন অথবা আরো বেশি সময় পরে গিয়ে শেষ হয়। রসূলুল্লাহ স. তার সাহাবীগণকে এ রোযা না রাখার জন্য জোরালো নির্দেশ দিয়েছেন। এমনকি তিনি তাদেরকে দীর্ঘ ২৪ ঘন্টা সময়ব্যাপী রোযা রাখতেও বারণ করেছেন। এছাড়া তিনি রোযা রাখার সময় ফজরের আগে সাহরী খেয়ে নিতে বলেছেন। তিনি এর উপর অত্যন্ত জোর দিয়েছেন। একবার এক সাহাবী রসূলুল্লাহ স.-কে এ বিষয়ে বললেন, আল্লাহর রসূল এ ক্ষেত্রে (রোযা রাখা) নিজে এক রকম করেন আর অন্যদেরকে আরেক রকম করতে বলেন। এ ক্ষেত্রে উক্ত সাহাবী নিজেও রসূলুল্লাহ স.-এর মত করে রোযা রাখতে আগ্রহ প্রকাশ করলেন। আল্লাহর রসূল স. তাকে চেষ্টা করে দেখার অনুমতি দিলেন। (সময়টি ছিল রমযান মাসের শেষ দিকের।) তখন রসূলুল্লাহ স. নিজে রোযা রাখলেন চব্বিশ ঘন্টা সময়ব্যাপী। পরে তা আরো বাড়িয়ে তিনি ৪৮ ঘন্টা ব্যাপী একটানা রোযা রাখলেন। সাহাবায়ে কিরাম চিন্তায় পড়ে গেলেন। ঘটনাক্রমে ২৯ রোযার দিন শেষে টাদ দেখা যায় এবং রসূলুল্লাহকে স. রোযা ভাঙ্গতে হয়। যদি এ রাতে শাওয়ালের চাদ না দেখা যেত, তাহলে হয়ত রসূলুল্লাহ স, তার রোযা আরো দীর্ঘায়িত করে ৭২ ঘন্টাব্যাপী রাখতেন! সাহাবায়ে কিরাম তখন এ ঘটনার দ্বারা বুঝতে পারলেন, কোন কোন ক্ষেত্রে রসূলুল্লাহ স.- এর অনুসরণ করে তীর মত হবার চেষ্টা একেবারেই ঠিক নয়। অল্প কিছু মানুষ হয়ত তাকে এ ক্ষেত্রে অনুকরণ করতে পারবেন, কিন্তু সাধারণ মানুষের পক্ষে তা করা সন্ভব নয়। হাদীসের গুরুত্ব উপরের আলোচনা থেকে বুঝা গেল হাদীসের গুরুত্ব কুরআন শরীফের গুরুত্বের চেয়ে কোন অংশে কম নয়। এখানে পার্থক্য শুধু এটুকুই, কুরআন শরীফের যথার্থতা সম্পর্কে আমাদের কাছে যেরপ নিখুঁত প্রমাণ রয়েছে, হাদীসের সঠিকত্র ব্যাপারে আমাদের কাছে ঠিক ততখানি নিখুত প্রমাণ নেই। কুরআন শরীফ চৌদ্দ শ' বছর আগে রসূলুল্লাহ স.-এর জীবদ্দশায় ঠিক যেভাবে ছিল, ঠিক তেমনি অবিকৃত অবস্থায় আজও সংরক্ষিত জাছে। কুরআন শরীফের কোন একটি শব্দ, অক্ষর এমনকি একটি নুক্তাও পরিবর্তিত হয়নি। কিন্তু হাদীস শরীফের ব্যাপারে ঠিক এভাবে বলা সম্ভব নয়। অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মধ্যেও কুরআন শরীফের অনুরূপ ধর্মঘন্থ রয়েছে। যেমন, ইহুদীদের কাছে রয়েছে তাওরাত। অন্যান্য জাতিও তাদের প্রত্যাদেশ দ্বারা প্রাপ্ত ধর্মগ্রন্থ রয়েছে বলে দাবী করে থাকে। তবে আমরা কুরআন শরীফের বিপরীতে অন্যান্য ধর্মঘন্থের অস্তিত্ব যেভাবে খুঁজে পাই, হাদীস শরীফের বিপরীতে সে রকম কোন দৃষ্টান্ত আমরা খুঁজে পাই না। বৌদ্ধ ধর্মে কিছুটা এ ধরনের দৃষ্টান্ত দেখা যায়। কিন্তু সেটি ততখানি গুরুত্ব লাভ করে না, যতখানি আমরা হাদীস শরীফকে গুরুত্ব দিয়ে থাকি। বৌদ্ধ ইসলামী আইন ও বিচার ২৯ //4.10907079091.001)
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।