আমরা হাদীস শরীফে এমন অনেক উদাহরণ দেখতে পাই যার মধ্য দিয়ে এটি পরিষ্কার হয়ে যায় যে, রসূলুল্লাহ স. সাধারণত পার্থিব বিষয়ে অন্যদের সঙ্গে পরামর্শ করতেন। যেমন এক হাদীসে এসেছে, একবার রসূলুল্লাহ স. কোন এক বিষয়ে সাহাবায়ে কিরামকে কিছু নির্দেশ দিলেন। তখন এ নির্দেশ তিনি অহী'র মাধ্যমে পেয়েছেন কি না সাহাবায়ে কিরাম তা জানতে চাইলেন। জবাবে আল্লাহর রসূল স. বললেন, “এগুলো যদি অহী'র মাধ্যমে পেতাম, তবে তোমাদের সাথে এ নিয়ে পরামর্শ করতায় না।' খে্ুর-বৃক্ষ নিয়ে অন্যত্র একটি চমৎকার হাদীস এসেছে। রসূলুল্লাহ স. যখন মদীনায় হিজরত করলেন, তিনি লক্ষ করলেন, পুরুষ খেজুর গাছের পরাগ-রেণু যাদী গাছের পরাগের সাথে কৃত্রিম ভাবে মিশিয়ে পরাগনিষিক্ত করা হচ্ছে, যেন মাদী গাছটি ফলবাণ হয়। সম্ভবত নিজের সহজাত পরিমিতিবোধের কারণে তার স. কাছে বিষয়টি ভাল লাগেনি। তিনি বললেন, পুরুষ-মাদী গাছের ভেতর কৃত্রিম ভাবে এ রকম পরাগায়ণ ঠিক নয়। তিনি লোকজনকে এ থেকে বিরত থাকার পরামর্শ দিলেন। তীর নির্দেশ অনুযায়ী কাজ করার পর খেজুরের ফলন সে বার কমে যায়। কয়েকজন সাহাবী রসূলুল্লাহ স.-এর কাছে এসে বললেন, 'পরাগায়ণ না করার কারণে খেজুরের ফলন. এবার অনেকখানি কম হয়েছে।' তিরমিজি শরীফের এক হাদীস অনুযায়ী তখন আল্লাহর রসূল স. তাদেরকে বললেন, “তোমাদের পার্থিব বিষয়ে আমার চেয়ে তোমরাই ভাল জান।' উপরের এই দৃষ্টা্ত থেকে এটি স্পষ্ট হয়ে যায় যে, রসূলুল্লাহ স. যে কোন বক্তব্য, যদি সেটি অহী দারা সমর্ধিত হয়, তবে তার মর্যাদা কুরআনের মর্যাদার অনুরূপ। কিন্তু যেখানে তিনি তার একান্ত ব্যক্তিগত অভিমত প্রকাশ করেছেন, সেখানে সে অভিমতের মর্যাদা একজন জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তির নিজস্ব উক্তির অনুরূপ সেটি কোনভাবেই আল্লাহর কাছ থেকে প্রাপ্ত ী'র সমান নয় হাদীস শরীফে এমন পাওয়া যায় যে, রসূলুল্লাহ স. বিভিন্ন সময় (চার রাকাআত বিশিষ্ট নামাষে) চার রাকাআতের পরিবর্তে তিন রাকাআত নামায পড়েই নামায শেষ করে ফেলেছেন, অথবা যেখানে দু'রাকাআত হবার কথা, সেখানে তিনি তিন রাকাআত পড়েছেন। এ ধরনের তুল হওয়া নিতান্তই মানবীয় একটি ব্যাপার। হতে পারে এমনটি ঘটেছে আল্লাহ্র পক্ষ থেকেই এমন ধরনের ফয়সালার কারণে । এর ব্যাখ্যা এ রকম? আল্লাহ্ রববুল জালামীন রসূলুরলহ স.-কে “মানবজাতির জন্য উত্তম দৃষ্টান্ত বা নমুনা' বলে প্রশংসিত করেছেন। যেমনটি কুরআন শরীফে আল্লাহ বলেছেন, 'নিশ্য় আল্লাহর রসূলের মাঝে রয়েছে উত্তম দৃষ্টান্ত (৩৩:২১)।' একজন বার্তাবাহক (রসূল) উত্তম দৃষ্টান্ত বা নমুনা এবং যথার্থ মডেল তখনই হতে পারেন, যখন তিনি মানবীয় সীমার মধ্যে থাকেন, অর্থাৎ তিনি এমন কাজই করেন যা অন্য সকল মানুষ করতে পারবে। তা না হয়ে যদি তিনি হন সুপারম্যান বা অতি মানব, তবে তিনি আমাদের জন্য উত্তম নমুনা হতে পারবেন না। এ জন্যই আমরা এমন সব উদাহরণ দেখতে পাই - যদিও সেটি নিতান্তই কদাচিৎ ঘটেছে- যেখানে দেখা যাচ্ছে রসূলুল্লাহ স. কোনদিন হয়তো ফজরের সময় নামায পড়ার জন্য ঘুম থেকে সময় মত জেগে উঠতে পারেননি অথবা নামায পড়তে গিয়ে রাকআতের সংখ্যায় ভূল করেছেন ইত্যাদি। এসব ঘটনায় আল্লাহ রাব্বুল আলামীন তার প্রজ্ঞাপূর্ণ বিবেচনায় এটাই চেয়েছেন * লেখক সম্ভবত এখানে বুঝাতে চেয়েছেন, কোন পার্থিব বিষয়ে যদি রসূলুল্লাহ স. ব্যক্তিগত অভিমত প্রকাশ করেন, যা প্রকাশ্য অহী দ্বারা সমর্থিত নয়- যেমন পরাগায়নের বিষয়ে তার অভিমত- তবে সেটি অহী'র সমান নয়। ///.1090709091.001
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।