এবং সেটি কোন মুসলমানের মান্য করার কোন বাধ্যবাধকতা নেই -এরূপ বলা প্রকৃত পক্ষে ইসলামকে অস্বীকার করারই শামিল। রসূলুল্লাহ স.-এর কোন নির্দেশের অবস্থান বা মর্যাদা তেমনি যেমন স্বয়ং আল্লাহ তাআলার নির্দেশের অবস্থান। এই দুটিতে পার্থক্য সৃষ্টি হয়েছে মূলত এ জন্য যে, কুরআন শরীফের সংগ্রহ, যথার্থতা বিচার- পর্যালোচনা (05011961077) এবং সংরক্ষণের প্রক্রিয়া হাদীস শরীফের সংখ্রহ, যথার্থতা বিচার- পর্যালোচনা এবং সংরক্ষণের প্রক্রিয়া থেকে ভিন্ন। এভাবে দুটিতে যে সমস্যা দেখা দিয়েছে সেটি মূলত এগুলোর যথার্থতা বিচার-পর্যালোচনা (৯07517010201017) এবং অনুসন্ধান প্রক্রিয়াকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে। রসূলুল্লাহর স. জীবদ্দশায় তার নির্দেশনার যথার্থতা প্রমাণের কোন প্রয়োজন দেখা দেয়নি। যা কিছু তিনি বলেছেন তা তীর নির্দেশ হিসেবে সন্দেহাতীত গণ্য করা হয়েছে। পরশ সৃষ্ট হয়েছে তার ইন্তিকালের পর। মনে করুন, আমি রসূলুল্লাহ স.-এর কাছ থেকে কোন কিছু শুনেছি। তারপর সেটি আমি আপনার কাছে বলেছি। রসূলুল্লাহ স. নিঃসন্দেহে তীর বক্তব্যে ঠিক আছেন। কিন্তু মানুষ হিসাবে আমার মানবীয় দুর্বলতা থাকতে পারে। আমার স্মৃতিশক্তিতে দুর্বলতা থাকতে পারে বা আমি ভুলে যেতে পারি। আমি রসূনুল্লাহর স. বক্তব্য যেভাবে বুঝেছি, সেখানে ভুল হতে পারে। হতে পারে আমি তীর বক্তব্য ঠিকমত শুনিনি। সেটা হতে পারে প্রয়োজনীয় মনোযোগ না থাকার. কারণে অথবা আশেপাশের শব্দের কারণে । মোট কথা, রসূলুল্লাহর স. বক্তব্য যথাযথ ভাবে বর্ণনা করতে না পারার বহুবিধ কারণ থাকতে পারে। এ কারণেই রসূল স.-এর তিরোধানের পর হাদীস শরীফ ব্যক্তি থেকে ব্যক্তিতে পৌছে দেয়ার ক্ষেত্রে সেরূপ চূড়ান্ত সংশয়মুক্ত অবস্থা (36905) ছিল না, যেটি কুরআন শরীফ ব্যক্তি থেকে ব্যক্তিতে বর্ণনার ক্ষেত্রে অক্ষুণু ছিল। কারণ, কুরআন শরীফ সংকলনের কাজ রসূলুল্লাহ স. নিজে সম্পন্ন করিয়ে রেখেছিলেন। কুরআন শরীফ সংরক্ষণের জন্য তিনি এমন সব পদক্ষেপ নিয়েছিলেন, যা অন্য কোন নবী রসূল গ্রহণ করেননি। অন্তত ইতিহাস এমন একটি উদাহরণও দিতে পারেনি । কিন্তু হাদীসের ক্ষেত্রে বিষয়টি এরূপ ছিল না। কুরআন শরীফের প্রতি আল্লাহর রসূল স. যেরূপ গুরুত্ব দিয়েছিলেন, এক্ষেত্রে হাদীসের বিষয়ে ঠিক ততখানি গুরুত্ব বা মনযোগ তিনি দেননি। এ ধরনের আপাত গুরুত্বহীনতার অন্যতম সম্ভাব্য কারণ ছিল তার সহজাত বিনয়ের মনোভাব । তিনি নিজেকে একজন সাধারণ মানুষ হিসাবে বিবেচনা করতেন, যিনি শুধুমাত্র নবী হওয়ার কারণে সকলের চেয়ে শ্রেয় হয়ে উঠেননি। রসূলুল্লাহ স. এর বাণী ও অহী রসূল স. যা কিছু বলেছেন সবই অহী-নির্ভর। যখনই তিনি কোন অহী লাভ করেছেন, তিনি সেটি সকলের কাছে সম্পূর্ণভাবে পৌছে দিতে ভুল করেননি। যখন তার কাছে অহী'র আগমন বন্ধ থাকত, তখন তিনি অহী'র জন্য অপেক্ষা করতেন। কারণ বিষয়টির উপর তীর কোন নিয়ন্ত্রণ ছিল না। আল্লাহ তাআলা যখন তার ইচ্ছা অহী পাঠিয়েছেন, যখন ইচ্ছা বন্ধ রেখেছেন। এ ক্ষেত্রে আল্লাহর রসূলের স. অহীর জন্য অপেক্ষা করা ছাড়া অন্য কোন করণীয় ছিল না। কেননা তিনি তীর ব্যক্তিগত চিন্তাভাবনাকে অহী'র দ্বারা সমর্থিত বা অহী দ্বারা প্রাপ্ত বিষয় বলে আখ্যায়িত করতে পারেন না। ইসলামী আইন ও বিচার ২৭ ///.10907079091.00)
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।