ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার অক্টোবর-ডিসেম্বর ২০০৭ বর্ষ ৩, সংখ্যা ১২, পৃষ্ঠা : ২৬৫৫ হাদীসের ইতিহাস ড. মুহাম্মদ হামীদুল্লাহ কুরআন ও হাদীস পবিব্র হাদীস অনিবার্ষ ভাবেই পবিত্র কুরআনকে অনুসরণ করে। এ দুটি একত্রে মিলে ইসলামের মৌলিক আইনের ভিত্তি রচনা করে। সুতরাং হাদীসের গুরুত বর্ণনার পাশাপাশি কুরআন শরীফের সঙ্গে এর সম্পর্কের প্রকৃতি সম্বন্ধে আলোচনা দিয়ে শুরু করা যেতে পারে। কুরআন শরীফের বহু জায়গায় মুসলযানগণকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অসাল্লামের নির্দেশ মান্য করার আদেশ দেয়া হয়েছে। যেমন কুরআন শরীফে এসেছে- “তিনি তোমাদের যে কাজ থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাক (৫৯:৭)।' অন্যত্র এ বিষয়টি আরো জোরালো ভাবে এসেছে- 'ষে মুহাম্মদ স.-এর আনুগত্য করল, সে প্রকৃত পক্ষে আল্লাহ্‌ তাজালারই আনুগত্য করল (৪:৮০) উপরে বর্ণিত আয়াত ছাড়াও একই ধরনের আরো বিভিন্ন আয়াত ছারা হাদীস সম্পর্কে কুরআন শরীফের দৃষ্টিভঙ্গির বিষয়ে আমরা ধারণা লাভ করতে পারি এভাবে যে, হাদীস শরীফ কোন ক্রমেই গুরুতহীন কোন বিষয় নয়। বরং এটিকে কুরআন শরীফেরই একটি অংশ হিসাবেই প্রায় গণ্য করতে হবে। মনে করুন এক দেশের প্রধান নির্বাহী ব্যক্তির বার্তা নিয়ে তার দূত অন্য সার্বভৌম কর্তৃপক্ষের কাছে পৌছে দিতে যাচ্ছেন। এটি নিশ্চিত, যে চিঠিটি তার কাছে দেয়া হচ্ছে সেটিতে যথেষ্ট বিস্তারিত ভাবে সব কিছু লিপিবদ্ধ থাকবে না। এ পরিস্থিতিতে চিঠির বিষয়বস্তু নিয়ে যে আলোচনা হবে (চিঠি গ্রহীতা ও দূতের মাঝে) সেখানে দূত যে কথাগুলো বলবেন তার প্রতিটি শব্দকে তার প্রেরক অর্থাৎ সার্বভৌম কর্তৃপক্ষের বক্তব্য বলেই গণ্য করা হবে। এ দৃষ্টান্ত দেবার উদ্দেশ্য হল এ বিষয়টির প্রতি গুরুত্ব আরোপ করা যে, প্রকৃত পক্ষে পবিত্র কুরআন ও হাদীস একই বন্ত। দুটিই মূলত এক ও অভিন্ন মর্যাদা (515105) বহন করে। এ তত্তুটিকে স্পষ্ট করে ব্যাখ্যার জন্য আরো একটি উদাহরণ সাহায্য করবে। মনে করুন রসূলুল্লাহ স. জীবিত। আমাদের একজন তার কাছে গেলেন দেখা করার জন্য এবং তার কাছে ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন। অতপর তিনি তাকে রসূলুল্লাহ বলে সম্বোধন করে বলতে লাগলেন, 'কুরআন শরীফ আল্লাহ তাআলার কালাম বা বাণী। আমি একে গ্রহণ করছি। তবে হাদীস হলো আপনার নিজের কথা । কাজেই আপনার কথা গ্রহণ করতে বা এর উপর আমল করতে আমি বাধ্য নই।' এ ধরনের উক্তির পরিণতি হবে নিঃসন্দেহে মুসলিম উম্মাহ থেকে এ ব্যক্তির বহিষ্কার। বস্তুত রসূলুল্লাহ স.-এর উপস্থিতিতে তার নির্দেশকে তার ব্যক্তিগত অভিমত হিসাবে আখ্যায়িত করা লেখক : জন্ম ভারতের হায়দারাবাদ ৷ উচ্চশিক্ষার্থে প্রবাসে থাকাকালে মুসলিম হায়দারাবাদ ভারতের শাসনাধীন হয় । অতঃপর তিনি প্যারিসে স্বেচ্ছায় নির্বাসিত জীবন যাপন করেন বিশ্ববরেণ্য মুসলিম মনীষী ও গবেষক এবং কয়েকটি কালজয়ী গ্রন্থের লেখক। //4.10907079091.001)

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।