ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

অসুবিধা চিকিৎসাযোগ্য হয়। এরপরও সেই স্থামী সহবাসে অক্ষম হলে আদালত স্ত্রীর দাবি ও সাক্ষ্যের আলোকে বিবাহ বাতিল করে দিবে ।১০৫ একবার রসূলুল্লাহ স. ক্ষতিগ্রস্ত নারী কর্তৃক অপরাধীকে সনাক্ত করার ভিত্তিতে মৃত্যুদণ্ড কার্যকর করেন। বর্ণিত আছে যে, 'এক ইয়াহুদী দুই পাথরের মাঝখানে এক যুবতীর মাথা রেখে থাকে নির্মমভাবে আহত করে তার গলার হার ছিনিয়ে নেয়। তাকে রসূলুল্লাহ স.-এর নিকট উপস্থিত করা হলে তিনি জিজ্ঞেস করলেন, অমুক ব্যক্তি কি তোমাকে আহত করেছে? সে মাথার ইশারায় বললো না। তিনি বললেন, তবে অমুক ব্যক্তি কি? সে মাথার ইশারায় বললো না। তিনি আবার-জিজ্ঞেস করলেন, অমুক ইয়াহুদী কি তোমাকে আহত করেছে? সে বললো, হ্যা। অতঃপর তাকে গ্রেফতার করে আনা হলে সে তার অপরাধ স্বীকার করে। যুবতী সেই আঘাতে মৃত্যুবরণ করলে রসূলুল্লাহ স. ইয়াহূদীকে মৃত্যুদণ্ড প্রদান করেন।১০৬ বর্ণিত আছে যে, “নবী স.-এর জীবদ্দশায় এক মহিলা মসজিদে নববীতে ফজরের নামায পড়তে আসার সময় এক ব্যক্তি তাকে জোরপূর্বক ধর্ষণ করে। মহিলার চিৎকারে লোকজন এসে ধর্ষককে হাতেনাতে ধরে ফেলে। তাকে নবী স.-এর কাছে নিয়ে আসা হলে মহিলাটি তাকে-সনাক্ত করে। নবী স. ধর্ষককে মৃত্যুদণ্ড প্রদান করেন ।১০৭ উপরোক্ত দু'টি হাদীসের বিবরণ থেকে স্পষ্টত দেখা যাচ্ছে যে, একজন নারী কর্তৃক. অপরাধীকে সনাক্ত করার এবং অপরাধী কর্তৃক অপরাধ স্বীকার করার ভিতিতে নবী সং মৃত্যুদণ্ডের ন্যায় কঠোরতম শাস্তি কার্যকর করেছেন। উপরোক্ত হাদীসছয়েও একটি ব্যতিক্রম লক্ষ করা যাচ্ছে। হচ্দ ও কিসাসের মামলায়ও ক্ষেব্রবিশেষে নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য । বিচারক যদি এ জাতীয় মামলায় নারীর সাক্ষ্যে আশ্বস্ত হতে পারেন, তবে তার বক্তব্য অবশ্যই মূল্যায়নযোগ্য। এটা সাধারণ নিয়মের ব্যতিক্রম হলেও ইসলামী আইনের নমনীয়তার একটি অনন্য বৈশিষ্ট । উপসংহার মানুষ সামাজিক জীব। একতাবদ্ধ হয়ে বসবাস করতে গিয়ে একের সাথে অপরের ভুল বোঝাবুঝি ৃষ্টি হওয়া বিচিত্র নয়। তাতে কখনো কখনো একের দ্বারা অপরের স্বার্থহানিও ঘটে। ফলে মানুষ ন্যায় বিচার পাওয়ার আশায় আদালতের দ্বারস্থ হয়। আদালতে বাদীও বিবাদীর মধ্যকার ন্যায়- বিচার নিশ্চিত করার ক্ষেত্রে “সাক্ষ্য'-এর ভূমিকা অপরিসীম । টা মুহাম্মদ মূসা, 'শাহাদা', ড. সিরাজুল হক ও অন্যান্য (সম্পাদিত), ইসলামী বিশ্বকোষ (ঢাকা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ১৯৯৭), ২৩শ বণ, পৃ. ৬৮২। ২... শায়খ মুহাম্মদ আল-গাযালী, ইসলামী , বাঙলা অনু. মুহাম্মদ মুসা (ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ১৪১২/১৯৯২), পৃ. ৬০। ৩. আল কুরআন, ২ : ১৪৩। ৪, ড. ওয়াহবা আল-যুহাইলী, আল-ফিকহুল ইসলামী ওয়া আদিক্লাতুহ (বৈরুত : দারুল ফিকর, ১৪০৯/১৯৮৯), ৬ষ্ঠ খণ্ড পৃ. ৫৫৬1 ২২ ইসলামী আইন ও বিচার ///.109070790751.00)

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।