ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী শরীঅতে একজন পুরুষের সাক্ষ্য সমান দু'জন নারীর সাক্ষ্য। একজন পুরুষের মোকাবিলায় দু'জন নারীর সাক্ষ্য বিষয়টি কারো মনে প্রশ্নের সৃষ্টি করতে পারে। তাই এর ব্যাখ্যা প্রদান করা জরুরি মনে হয়। * ইসলামের বিধান হলো, দু'জন নারীর সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের সমান। এতে প্রমাণিত হয় না যে, একজন নারী একজন পুরুষের অর্ধেকের সমান। মূলত এটা হলো একটি বিজ্ঞজনোচিত পদক্ষেপ। এর লক্ষ্য হলো, সমস্ত সন্তাব্য উপায়ে সাক্ষ্যকে দোষমুক্ত করা। চাই সে সাক্ষ্য আসামীর পক্ষে হোক কিংবা ফরিয়াদীর পক্ষে হোক। প্রকৃতিগতভাবে নারী আবেগপ্রবণ । এ কারণে মামলার ঘটনা উপস্থাপনায় ব্ব্বিত হওয়া তার পক্ষে মোটেই বিচিত্র নয়॥ তাই সাক্ষ্যের ক্ষেত্রে আরো একজন নারীকে তার সহযোগী করে দেয়া হয়েছে এবং এর উদ্দেশ্য সম্পর্কে কুরআন মাজীদে বলা হয়েছে : স্ত্রীলোকদের মধ্যে একজন ভুল করলে তাদের একজন অপরজনকে স্মরণ করিয়ে দিবে ।'১০০ এটা নারী-পুরুষের মর্যাদার পার্থক্য নির্দেশ করে নয়, বরং সাবধানতা ও সতর্কতার জন্যই এই ব্যবস্থা রাখা হয়েছে যাতে মামলার পক্ষবৃন্দ ক্ষতিথস্ত না হয়। আদালতী কার্যক্রম অত্যন্ত জটিল, হাঙ্গামাপূর্ণ ও সওয়াল-জবাবের প্রশ্ন বানে আক্রমণ প্রতি আক্রমণে উত্তেজনাপূর্ণ। এরূপ একটি কার্যক্রমে দীন ইসলাম তার নারী সমাজকে পারতপক্ষে জড়িত করতে চায় না। যেখানেই একান্তই প্রয়োজন হয়েছে সেখানে তার সাথে তার সহযোগী রাখা হয়েছে। তৰে হদ্দ ও কিসাসের আওতাভুক্ত অপরাধসমূহ হিংসৃতা আশ্ররী। নারীরা মনস্তাত্ত্বিক দিক থেকে এ জাতীয় ভয়াবহ অপরাধ চাক্ষুস দেখতে অত্যন্ত নয়। এই ভয়াবহ দৃশ্য তাদের অচেতন করে ফেলে। তাই এক্ষেত্রে তাদেরকে সাক্ষী হওয়ার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তবে এসব অপরাধ কোন কারণে তা'ীরের পর্যায়তুক্ত হলে সেক্ষেত্রে নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। যেমন চুরির ক্ষেত্র অপরাধ হদ্দের পর্যায়ভু্ত না হলে সে ক্ষেত্রে নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে।১০১ হন্দ ও কিসাস ব্যতীত অন্যান্য ক্ষেত্রে চাই তা আর্থিক বিষয়ের সাথে সংশ্রিষ্ট হোক কি আর্থিক বিষয় বহির্ভূত হোক, পুরুষের সাথে নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য। যেমন বিবাহ, তালাক, ওসিয়ত, ওয়াকফ, হেবা, ক্রয়-বিক্রয় ইত্যাদি।১০২ নারীদের একান্ত গোপনীয় বিষয়ে এককভাবে নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য, এমনকি একজন নারীর সাক্ষ্যও গ্রহণযোগ্য । যেমন কোন নারী কুমারী কিনা, কোন নারীর খাতুস্রাবের সময়কাল শেষ হয়েছে কিনা, সন্তান ভূমিষ্ট হয়েছে কিনা, যদি হয়ে থাকে তবে শিশু সন্তান শব্দ করে চিৎকার করেছে কিনা ইত্যাদি ক্ষেত্রে একজন নারীর সাক্ষ্যের ভিত্তিতেও সিদ্ধান্ত গ্রহণ করা বৈধ। র নবী স. বলেছেন, 'যে সব বিষয়ের প্রতি পুরুষের দৃষ্টি পৌছান অসম্ভব সেসব ক্ষেত্রে শুধু নারীদের সাক্ষ্য গ্রহণযোগ্য ।'১০৩ সন্তানের পরিচয় নিয়ে মততেদ দেখা দিলে সে ক্ষেত্রেও সংশ্লিষ্ট ধাত্রী বা মহিলা চিকিৎসকের একক সাক্ষ্য গ্রহণযোগ্য ।১০৪ কোন নারীর স্বামী নপুংসক হলে সেক্ষেত্রে তার স্ত্রী বালেগা কিনা সে বিষয়েও একজন নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য । যদি সে বালেগা হয় তবে স্বামীকে চিকিৎসার জন্য এক বছর সময় দিবে যদি তার ইসলামী আইন ও বিচার ২১ ///.1090709091.00)

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।