যাদের ওপর তোমরা রাবী তাদের মধ্য হতে দু'জন পুরুষ সাক্ষী রাখবে, যদি দু'জন পুরুষ না থাকে তবে একজন পুরুষ ও দু'জন স্ত্রীলোক; স্ত্রীলোকদের একজন ভুল করলে তাদের একজন অপরজনকে স্মরণ করিয়ে দিবে ।"৯৩ হানাফী ফিকহবিদগণের মতে, ধন-সম্পদ, বিবাহ-শাদী, তালাক ইত্যাদি বিষয়ে দু'জন নারী ও একজন পুরুষের সাক্ষ্য গ্রহণযোগ্য ।৯৪ ইমাম শাফিয়ী ও ইমাম মালিক র.-এর মত হলো, এ পর্যায়ে কেবল সম্পদ ইত্যাদির ক্ষেত্রে সাক্ষ্য গৃহীত হবে, শরীঅতের আহকাম সংক্রান্ত বিষয়ে সাক্ষ্য গৃহীত হবে না।৯ এটা একটি মূলনীতি, কোন ব্যাপারে বিচারক যদি একজন মহিলা কিংবা একজন পুরুষ ব্যতীত কোন সাক্ষ্য না পান এবং তার সাক্ষ্যের ওপর আস্থাশীল হতে পারেন তবে ইচ্ছা করলে তিনি তার সাক্ষ্য গ্রহণ করতে পারেন। যেমন মহিলাদের ক্ষেত্রে কোন নারীর কুমারীত্ব, দোষক্রটি ইত্যাদি বিষয়ে কেবল মহিলার সাক্ষ্যই গৃহীত হবে। আর একজন পুরুষের সাক্ষ্যও গ্রহণযোগ্য। যেমন খুযাইমা ইবনে সাবিত রা.-এর সাক্ষ্য দু'জনের সাক্ষ্যের অনুরূপ গণ্য করা হয়েছে।৯৬ এ বিষয়টি কেবল খুযাইমা রা.-এর ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং আবু বকর, উমর, উসমান, আলী, উবাই ইবনে কা'ব রা. প্রমুখ যদি কারো পক্ষে সাক্ষ্য দিতেন অবশ্যই তা গৃহীত হতো। যেমন ইমাম আবূ দাউদ র. এ পর্যায়ে একটি অনুচ্ছেদের শিরোনাম দিয়েছেন, “বিচারক যদি নিশ্চিত হন যে, সশশ্লিষ্ট বিষয়ে একজন সাক্ষী সত্যনিষ্ঠ তবে তিনি তার সাক্ষ্য গ্রহণ করে রায় দিতে পারেন।'৯৭ কারো দুধপানের বিষয়ে যদি একজন মহিলা সাক্ষ্য প্রদান করে তবে তার সাক্ষ্যও গ্রহণযোগ্য হবে। কেননা হযরত উকবা ইবনুল হারিস রা. উম্মে ইয়াহইয়া বিনতে আবূ ইহাব নায়ী এক মহিলাকে বিবাহ করেন। অতৎপর এক কৃষ্ণকায় মহিলা এসে বললো, আমি এদের দু'জনকে দুধপান করিয়েছি। এ বিষয়ে উকবা রা. নবী স.-কে জিজ্ঞেস করলেন, তা হয় কিভাবে? বিষয়টি তাকে অবহিত করা হলো। উকবা রা. বিবাহ বিচ্ছিন্ন করে দিলে মহিলাটি অপর একজন পুরুষকে বিবাহ করে নেয়।৯৮ নারীর সাক্ষ্য ইসলাম সর্বজনীন ধর্ম। তাই একমাত্র ইসলাম নারী ও পুরুষের ন্যায্য অধিকার নিশ্চিত করেছে। ইসলাম নারীকে কোন অবস্থায় তুচ্ছ জ্ঞান করে না। বরং প্রতিটি ক্ষেত্রে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করেছে। বিচার-ফয়সালার সাক্ষ্যদানের ক্ষেত্রেও তাদের উপেক্ষা করেনি। নারীর সাক্ষ্যদানের ব্যাপারে ইসলামের সাধারণ মূলনীতি হচ্ছে : ক. হদ্দ ও কিসাসের ক্ষেত্রে নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। খ. হদ্দ ও কিসাস ব্যতীত অপরাপর সকল ক্ষেত্রে পুরুষের সাথে নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য । গ. বংশপ্রমাণ, দুধপান ইত্যাদি সম্পর্কিত বিষয় এবং নারীদের সাথে একান্ত সংশ্লিষ্ট বিষয়ে একজন নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য। ইমাম যুহরী র. বলেন, রসূলুল্লাহ স. ও তার পরবর্তী দুই খলীফার যুগ হতে এই নীতি চলে এসেছে যে, হাদ ও কিসাসের ক্ষেত্রে নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য নয়।'৯৯ ২০ ইসলামী আইন ও বিচার ///.10907079091.00
— صفحة ٢١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.