কোন ব্যক্তি আদালতে এই মর্মে দু'জন সাক্ষী পেশ করলো যে, মৃত ব্যক্তি তার পরিত্যক্ত মালের এক তৃতীয়াংশ তার অনুকূলে ওসিয়ত করেছেন, এই ক্ষেত্রে বিচারক তার রায় প্রদান ও তা কার্যকর করার পর সাক্ষীগণ তাদের সাক্ষ্য প্রত্যাহার করলে এক-তৃতীয়াংশ মালের ক্ষতিপূরণ প্রদানে সাক্ষীগণকে বাধ্য করা যাবে। অনুরূপভাবে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে কোন ব্যক্তি মৃতের ওয়ারিস সাব্যস্ত হলে, সাক্ষ্য প্রত্যাহারের পর ওয়ারিস হিসাবে সে যা গ্রহণ করেছিল তা প্রকৃত ওয়ারিসগণকে ফেরত দানে বাধ্য হবে।৮৬ সাক্ষীর সংখ্যা শরীঅতের দৃষ্টিতে মানব জীবনের সকল ঘটনার গুরুত্ব সমান নয়। কাজেই প্রতিটি ব্যাপারে সাক্ষীর সংখ্যাও এক সমান নয়। বরং কখনো কখনো সাক্ষীর সংখ্যা কম-বেশি হতে পারে। যেমন, যেনা- ব্যভিচারের সাক্ষ্য। এক্ষেত্রে চারজন চাক্ষুস পুরুষ সাক্ষী অপরিহার্য। কুরআন যাজীদে আছে : “তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচার করে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য হতে চারজন পুরুষ সাক্ষ্য তলব করবে ।৮৭ অনুরূপভাবে কেউ যদি সতী-সাধবী নারীর প্রতি ব্যভিচারের অপবাদ দেয় সেক্ষেত্রে চারজন সাক্ষী উপস্থিত করা অপরিহার্য। আল্লাহ তাআলা বলেন : “যারা সতী-সাধবী নারীর প্রতি (ব্যভিচারের) অপবাদ আরোপ করে এবং চারজন সাক্ষ্য উপস্থিত না করে, তাদেরকে আশিটি বেত্রাঘাত করো এবং কখনো তাদের সাক্ষ্য ্ুহণ করো না।”৮ অপর এক আয়াতে আরো আছে: “তারা কেন এ ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করেনি? যেহেতু তারা সাক্ষী উপস্থিত করেনি, সে কারণে তারা আল্লাহর নিকট মিথ্যাবাদী ।৮৯ ইমাম আহমাদ ইবনে হাম্বল র. বলেন, কোন ধনাট্য ব্যক্তি যদি নিজকে দরিদ্ব লোক ঘোষণা দিয়ে যাকাতপ্ার্থী হয় তবে তার সপক্ষে তিনজন পুরুষ সাক্ষী উপস্থিত করা ব্যতীত তার দাবি গৃহীত হবে না।১০ তিনি এ ব্যাপারে কাবীসা ইবনে মুখারিক আল-হিলালী র. বর্ণিত হাদীসকে দলিল হিসাবে পেশ করেন। তিনি বলেন, “আমি নবী স.-এর কাছে এসে আমার খণের বোঝা বহন করার বিষয়ে জানিয়ে সাহায্য প্রার্থনা করলাম। নবী স. বললেন, তুমি আমাদের কাছে অবস্থান করো, যতক্ষণ যাকাতের মাল না আসে । যাকাতের মাল আসলে আমি তা থেকে তোমাকে কিছু দানের নির্দেশ দিবো । অতঃপর তিনি আরো যেনা-ব্যভিচার ব্যতীত অপরাপর বিষয়ে নারী ব্যতীত দু'জন পুরুষের সাক্ষ্য গ্রহণ করা হবে। কেননা হুদুদ বিষয়ে নারীদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে ফিকহবিদগণ সর্বসম্মত অভিমত দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা তালাক ও রুজআতের বিষয়ে বলেছেন, “আর তোমাদের মধ্য হতে দু'জন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে ।'৯১ নবী স. আশআই ইবনে কাইস রা.-কে বলেছিলেন, “তুমি দু'জন সাক্ষী উপস্থিত করো অথবা সংশিষ্ট বিষয়ে শপথ করো ।৯২ কখনো কখনো অবস্থা এমন হয় যে, সাক্ষী হিসাবে দু'জন পুরুষ পাওয়া দুরূহ। এমতাবস্থায় একজন পুরুষ ও দু'জন মহিলার সাক্ষ্য গৃহীত হবে। কুরআন মাজীদে আছে : “সাক্ষীদের মধ্যে ইসলামী আইন ও বিচার ১৯ ///.10907079071.00)
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।