ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

ধরন অনুযায়ী দিয়্যাত তথা আর্থিক ক্ষতিপূরণ প্রদান কতে হবে। যেমন দুই ব্যক্তি সাক্ষ্য দিলো যে, অমুক অমুককে স্বেচ্ছায় ও সজ্ঞানে হত্যা করেছে। অতঃপর আদালত তাদের সাক্ষ্যের ভিত্তিতে রায় প্রদান করলো ও তা কার্যকরও হলো। অতঃপর সাক্ষীদ্য় আদালতে উপস্থিত হয়ে তাদের সাক্ষ্য প্রত্যাহার করলো। এক্ষেত্রে সাক্ষীদয় মৃত্যুদণ্ড ব্যক্তির পরিবারকে দিয়্যাত প্রদান করবে এবং আদালত বিবেচনা করলে তাদেরকে অতিরিক্ত শান্তিও দিতে পারে ।৮০ তবে শরস্তি কার্যকর করার পূর্বে সাক্ষীগণ সাক্ষ্য প্রত্যাহার করলে তাদের উপর দিয়্যাত ধার্য হবে না। তবে মিথ্যা সাক্ষ্য প্রদান করে হয়রানি করার জন্য আদালত তার বিবেচনা অনুযায়ী সাক্ষ্য প্রত্যাহারকারীকে ভিন্নতর শাস্তি প্রদান করতে পারে ।৮১ ক্ষতিপূরণের পরিমাণ মাল মম্পর্কিতি মোকদমার ক্ষেত্রে আদালত বিবাদীকে যে পরিমাণ ক্ষতিপূরণের নির্দেশ প্রদান করেছে, সাক্ষ্য প্রত্যাহারকারীদের ওপর সেই পরিমাণ ক্ষতিপূরণ ধার্য করা হবে।৮২ মানবদেহ ও মানব জীবনের বিরুদ্ধে কৃত অপরাধ সম্পর্কিত মোকদমার ক্ষেত্রে অপরাধীকে যে শাস্তি গ্রদান করা হয়েছে, সাক্ষ্য প্রত্যাহারকারীদের ওপর সেই পরিমাণ দিয়্যাত ধার্য করা হবে।৮৩ যেনা-ব্যভিচারের ক্ষেত্রে আদালত কর্তৃক রায় প্রদান ও দণ্ড কার্যকর করার পূর্বে অথবা পরে চারজন সাক্ষীর সকলে তাদের সাক্ষ্য প্রত্যাহার করলে তারা কঘফ-এর দণ্ড ভোগ করবে। রায় গ্রদান করার পর এবং দণ্ড কার্যকর করার পূর্বে এক বা একাধিক সাক্ষীর সাক্ষ্য প্রত্যাহার করলেও তাদেরকে কযফের দণ্ড ভোগ করতে হবে। আদালত কর্তৃক ঘোষিত দ্ড কার্যকর করার পর যে সাক্ষী সাক্ষ্য প্রত্যাহার করবে কেবল সেই কঘফের দণ্ড ভোগ করবে। ঘোষিত শাস্তি মৃত্যুদণ্ড হলে এবং তা কার্যকর করার পর সাক্ষ্য প্রত্যাহার করা হলে সাক্ষীগণের দিয়্যাত প্রদানও অপরিহার্য হবে। রায় প্রদানের পর এবং তা কার্যকর করার পূর্বে কোন ব্যক্তি সাক্ষ্য প্রত্যাহার করলেও ইমাম আবৃ হানীফা ও ইমাম আবূ ইউসুফ র.-এর মতে, সাক্ষীগণের সকলে কঘফের দণ্ড ভোগ করবে। কিন্ত ইমাম মুহাম্মাদ র.-এর মতে কেবল সাক্ষ্য প্রত্যাহারকারী কযফের দণ্ড ভোগ করবে ।৮৪ কোন বন্ত প্রকৃত মূল্যে অথবা অধিক মূল্যে বিক্রয় করার সাক্ষ্য প্রদানের পর তা প্রত্যাহার করা হলে সাক্ষ্য প্রত্যাহারকারীকে কোনরূপ ক্ষতিপূরণ দিতে হবে না। তবে যথার্থ মূল্য অপেক্ষা কম মূল্যে বিক্রয় করার সাক্ষ্যদানের পর তা প্রত্যাহার করা হলে ক্ষতির সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে ।৮€৫ কোন বন্ত প্রকৃত মূল্যে অথবা কম মূল্যে ক্রয় করার সাক্ষ্যদানের পর পুনরায় তা প্রত্যাহার করা হলে সাক্ষ্য পরত্যাহারকারীগণকে কোন প্রকার ক্ষতিপূরণ দিতে হবে না। তবে অতিরিক্ত মূল্যে ক্রয় করার সাক্ষ্য প্রদানের পর তা প্রত্যাহার করা হলে ক্ষতির সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। ক্রেতা কর্তৃক কিস্তিতে ক্রয়কৃত বস্তুর স্কুল্য পরিশোধের দাৰি করলে এবং তার অনুকূলে সাক্ষ্য প্রদানের পর তা প্রত্যাহার করা হলে বিক্রেতা তৎক্ষণাৎ সাক্ষ্য প্রত্যাহারকারীর নিকট হতেও সম্পূর্ণ মূল্য আদায় করতে পারে অথবা ক্রেতার নিকট হতে কিস্তিতে তা আদায় করতে পারে, তবে সে একজনের নিকট হতে ক্ষতিপূরণ আদায় করলে অপরজন দায়মুক্ত হয়ে যাবে। ১৮ ইসলামী আইন ও বিচার ///.1090709091.00

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।