ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

শর্তসাপেক্ষে যাদের সাক্ষ্য গ্রহণযোগ্য ১. পাপাচারী ব্যক্তি তওবা করে সংশোধন হলে এবং তার মধ্যে ন্যায়নিষ্ঠা ও সততার ভাবধারা সৃষ্টি হলে এবং সে একজন ন্যায়পরায়ণ ব্যক্তি হিসাবে স্বীকৃতি অর্জন করলে তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে।৭২ ২. ব্যতিচারজাত ব্যক্তি ন্যায়ধরায়ণ হলে তার সাক্ষ্যও গ্রহণযোগ্য হবে। কারণ তার জন্মদাতা ও জন্দাত্রীর পাপাচারের জন্য তাকে দায়ী করা যায় না। যেমন কোন মুসলিম ব্যক্তির পিতামাতা কাফির হওয়া সত্তেও তার সাক্ষ্য গ্রহণ করা হয়ে থাকে ।৭৩ ৩. নপুংসক ও খুনছা (উভয় লিঙ্গধারী)-এর সাক্ষ্যও গ্রহণযোগ্য । কারণ সে হয়ত নারী অথবা পুরুষ। আর শরীআতে নারী-পুরুষ উভয়ের সাক্ষ্যই গ্রহণযোগ্য।৭৪ 8. যেনা, চুরি বা শরাব পানের অপরাধের শাস্তি ভোগের পর অপরাধী তওবা করে সংশোধিত হলে তার সাক্ষ্য গ্রহণযোগ্য । এ ব্যাপারে ফিকহবিদগণ এঁকমত্য পোষণ করেন।৭৫ ৫. সরকারি কর্মচারীদের সাক্ষ্যও গ্রহণযোগ্য, যদি তারা সৎ হয় এবং যালিম ও স্বৈরাচারী না হয়।৭৬ সাক্ষ্য প্রত্যাহার কোন সাক্ষী তার সাক্ষ্ের বারা আদালতে যা প্রতিষ্ঠিত করেছিল তার সেই সাক্ষ্য স্বেচ্ছায় আদালতের সামনে প্রত্যাহার করাকে “সাক্ষ্য প্রত্যাহার' (রুজু আনিশ-শাহাদাহ) বলে। সাক্ষী তার সাক্ষ্য এভাবে প্রত্যাহার করবে, “আমি যে সাক্ষ্য প্রদান করেছিলাম তা প্রত্যাহার করলাম।' অথবা বলবে, 'আমি ইতিপূর্বে যে সাক্ষ্য প্রদান করেছি তা অসত্য ।' অথবা বলবে, “আমি মিথ্যা সাক্ষ্য প্রদান করেছি।' এ সাক্ষ্য প্রত্যাহত হবে আদালতে, বিচারক পরিবর্তন হলে তাতে কিছু যায় আসে না। আদালতের বাইরে কিংবা অন্যত্র সাক্ষ্য প্রত্যাহার গ্রহণযোগ্য নয়। কারণ সাক্ষী অন্যত্র সাক্ষ্য প্রত্যাহার করার ক্ষেত্রে বিবাদী তাকে আদালতে হাযির করলে এবং সেখানে সে সাক্ষ্য প্রত্যাহারের বিষয় অস্বীকার করলে কিছুই করার নেই, এর জন্য শুনানির ব্যবস্থাও নেই এবং সাক্ষীকে শপথও করানো যাবে না। তবে যে আদালতে সাক্ষ্য প্রদান করা হয়েছে সে আদালত ব্যতীত অন্য আদালতে সাক্ষী তার সাক্ষ্য প্রত্যাহার করলে তা কার্যকর হবে 1৭৭ আদালত কর্তৃক রায়দানের পর, রায় কার্যকর করার পূর্বে সাক্ষ্য প্রত্যাহার করা হলে সাক্ষীগণের কোন আর্থিক দণ্ড হবে না। কারণ রায়দানের পূর্ব পর্যন্ত বিবাদীর ওপর কোনরূপ দায় বর্তায় না। তবে এক্ষেত্রেও আদালত বিবেচনা করলে সাক্ষীগণকে সাক্ষ্য প্রত্যাহারের প্রকৃতি অনুযায়ী শাস্তি দিতে পারে ।”৮ আদালত কর্তৃক রায় প্রদানের পর সাক্ষ্য প্রত্যাহার করা হলে এবং মোকদমা মাল সম্পর্কিত বিষয়ে হলে, সাক্ষ্য প্রত্যাহারকারীকে ক্ষতিপূরণ দিতে হবে। অবশ্য সাক্ষ্য প্রত্যাহারকারী মিথ্যাবাদী বিবেচিত হলে মিথ্যা সাক্ষ্যদানের কারণে আদালতের বিবেচনা অনুযায়ী দণ্ডযোগ্য হবে।৭১ আদালত কর্তৃক রায় প্রদানের পর সাক্ষ্য প্রত্যাহার করা হলে এবং মোকদমা মানব জীবনের বিরুদ্ধে কৃত অপরাধ সম্পর্কিত বিষয়ের সাথে সংশ্লিষ্ট হলে, সাক্ষ্য প্রত্যাহারীকারীকে অপরাধের ইসলামী আইন ও বিচার ১৭ //4.10907079091.00)

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।