ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

নয়।৬৩ এ ব্যাপারে কুরআন মাজীদে আছে : “যার অন্তরকে আমার স্মরণে অমনোযোগী করে দিয়েছি এবং যে তার খেয়াল-খুশির অনুসরণ করে এবং যার কার্যকলাপ সীমা অতিক্রম করে, তুমি তার আনুগত্য করো না।'৬৪ ূ নবী স. বলেছেন, “মিথ্যা সাক্ষ্যদাতার পদদ্বয় (কিয়ামতের দিন) একটুও নড়বে না যতক্ষণে আল্লাহ তার জন্য জাহান্নামের ফয়সালা না করবেন।৬ মহানবী স. বলেন, “মিথ্যা সাক্ষ্যদান আল্লাহর সাথে শরীক করার সমতুল্য ।৬৬ হযরত উমর রা.-এর খিলাফতকালে মিথ্যা সাক্ষ্যদাতার মুখমণ্ডলে কালিমা লেপন করা হতো এবং বেত্রাঘাত করা হতো। বর্ণিত আছে যে, হযরত উমর রা. সিরিয়ার গভর্নরের নিকট এ মর্মে পত্র লিখেন যে, মিথ্যা সাক্ষ্যদাতাকে যেন চল্লিশটি বেত্রাঘাত করা হয়, তার চেহারা কালিমাযুক্ত করা হয়, তার মাথা মুড়িয়ে দেয়া হয় এবং তাকে দীর্ঘমেয়াদে বন্দী রাখা হয়।৬৭ ৭. শহরবাসীর পক্ষে গ্রামবাসীর সাক্ষ্য : ইমাম আহমাদ ও তার একদল অনুসারী, আবূ উবাইদ ও ইমাম মালিক র.-এর এক বর্ণনায় আছে, শহরবাসীর পক্ষে গ্রামবাসীর সাক্ষ্য গ্রহণযোগ্য নয়।৬৮ তীরা দলিল হিসেবে নিম্নবর্ণিত হাদীস পেশ করেন : 'শহরবাসীর পক্ষে গ্রামবাসীর সাক্ষ্য প্রদান জায়েয নয়।'৬৯ কারণ গ্রাম্য লোকেরা সাধারণত সহজ-সরল প্রকৃতির হয়ে থাকে । আর শহরের অধিবাসীরা অধিক ধূর্ত ও চালাক প্রকৃতির হয়ে থাকে। এ কারণে তারা তাদের আচার-আচরণ সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারে না। এছাড়া আরো বলা যায়, বেশিরভাগ ক্ষেত্রে গ্রাম্য লোকেরা মূর্খ ও হিতাহিত জ্ঞানশূন্য হয়, আর শহরের লোকেরা হয় শিক্ষিত ও সন্ান্। তাই গ্রাম্য মূর্খ লোকদের সাক্ষ্য শহরবাসীদের পক্ষে জায়েয নয়। তবে বিশ্তদ্ধ অভিমত এই যে, সাক্ষ্যদানের ক্ষেত্রে যদি গ্রাম্য ও শহরবাসীর ন্যায়নিষ্ঠ, সততা একই পর্যায়ের হয় তবে তাদের সাক্ষ্য গ্রহণে কোন অন্তরায় থাকে না। এ অভিমত ইমাম শাফিয়ী র. ও জমহুর আলিমগণের । আরো উল্লেখ্য যে, উপরোক্ত হাদীসের ওপর ভিত্তি করে একথা বলা যায় না যে, গ্রাম্য লোক মানেই মূর্ধ। কেননা নবী স. রমযানের নতুন টাদ ওঠার বিষয়ে গ্রাম্য লোকের সাক্ষ্য গ্রহণ করে সিদ্ধান্ত দিয়েছিলেন। হযরত ইবনে আব্বাস রা. বলেন, নবী স.-এর কাছে এক গ্রাম্য লোক এসে বললো, আমি রমযানের নৈতুন) চাদ দেখেছি। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সাক্ষ্য দাও যে, আল্লাহ ব্যতীত কোন. ইলাহ নেই? সে বললো, হ্যা। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি সাক্ষ্য দাও .যে, মুহাম্মাদ আল্লাহর রসূল? সে বললো, হ্যা । নবী স. বললেন : হে বিলাল! লোকদের মধ্যে ঘোষণা করে দাও, তারা যেন আগামীকাল রোযা রাখে ।৭০ ৮. দাসের পক্ষে মনিবের সাক্ষ্য : দাসের পক্ষে মনিবের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। কেননা হাদীসে আছে : “মনিবের পক্ষে দাসের এবং দাসের পক্ষে মনিবের ও মালিকের পক্ষে শ্রমিকের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়।"*১ ১৬ ইসলামী আইন ও বিচার //4.10907079071.00)

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।