8. অমুসলিম নাগরিকের সাক্ষ্য : মুসলমানদের সাথে সংশ্লিষ্ট বিষয়ে যিম্বীদের (অমুসলিম নাগরিকের) সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে ফকীহগণ সর্বসম্মত অভিমত দিয়েছেন। কারণ সাক্ষ্য হচ্ছে এক ধরনের অভিভাবকত্ব। আর অমুসলিম কখনো মুসলমানের অভিভাবক হতে পারে না। কুর'আন মাজীদে আছে : “আল্লাহ মুমিনদের ওপর কাফিরদের কোন পথই অবশিষ্ট রাখেননি ।'৫৬ হাম্বালী ফকহীগণ একটি মাত্র ক্ষেত্রে মুসলমানের বিষয়ে অমুসলিমের সাক্ষ্য গ্রহণ করা যাবে বলে অভিমত দিয়েছেন। তা হচ্ছে, সফররত অবস্থায় যদি কোন মুসলমান মৃত্যুবরণ করে এবং প্রয়োজনীয় সংখ্যক মুসলিম সাক্ষী পাওয়া না যায়, তবে সেক্ষেত্রে দু'জন অমুসলিমকে সাক্ষী বানানো যাবে। কেননা আল্লাহ ভাআলা বলেন : “হে মুমিনগণ! তোমাদের কারো যখন মৃত্যু উপস্থিত হয় তখন ওসিয়ত করার সময় তোমাদের মধ্য থেকে দু'জন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে। তোমরা সফরে থাকলে কিংবা তোমাদের মৃত্যুর সময় উপস্থিত হলে তোমাদের ব্যতীত অন্য লোকদের মধ্য হতে সাক্ষী মনোনীত করবে। তোমাদের সন্দেহ হলে নামাযের পর তাদেরকে অপেক্ষমান রাখবে। অতঃপর তারা আল্লাহর নামে শপথ করে বলবে, আমরা এর বিনিময়ে কোন মূল্য হণ করবো না যদি সে আত্ীয়ও হয় এবং আমরা আল্লাহর সাক্ষ্য গোপন করবো না, করলে অবশ্যই পাপীদের অন্তর্ভুক্ত হবো ।'৫৭ তবে অমুসলিমদের পারস্পরিক ব্যাপারে তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে, তারা পরস্পর ভিন্ন ধর্মের (আদর্শের) অনুসারী হলেও। আল্লাহ তাজালা বলেন : “যারা কাফির তারা পরস্পর পরস্পরের অভিভাবক ।'৫৮ এছাড়া তাদের মধ্যেও যে বিশ্বস্ত লোক আছে তা কুরআন মাজীদ স্বীকার করে। কেননা আল্লাহ তাআলা বলেন : “আহলে কিতাব সম্প্রদায়ের মধ্যে এমন লোকও আছে যাদের নিকট আপনি সম্পদের বিরাট স্তৃপও আমানত রাখলে তারা তা আপনাকে ফেরত দিবে ।'৫৯ দুই ইয়াহুদ্ নারী-পুরুষ ব্যভিচার করলে ইয়াহ্দীরা তাদেরকে মহানবী স.-এর নিকট নিয়ে আসে। মহানবী স. তাদের মধ্য থেকে চারজন সাক্ষী তলব করেন। তারা চারজন সাক্ষী উপস্থিত করলে তিনি তাদের উপর ব্যভিচারের শাস্তি কার্যকর করেন ।৬০ ৫. সাহাবা, ভাবিঈ ও সালফে-সালেহীনকে গালমন্দকারীর সাক্ষ্য : রসূলুল্লাহ স.-এর সাহাবী, তাবিঈ এবং মুজতাহিদ ফকীহ ও ইমামগণকে যারা গালমন্দ করে তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়।৬১ হাদীস আছে: “রসূলুল্লাহ স. বলেন, তোমরা আমার সাহাবীগণকে গালমন্দ করো না। কেননা সেই মহান সত্তার শপথ ধার হাতে আমার প্রাণ! তোমাদের মধ্যকার কেউ যদি উহুদ পাহাড় সমান স্বর্ণও ব্যয় করে তথাপি তাদের ব্যয়িত এক অথবা অর্ধ মুদ্দ ১১ ছটাকের সমপরিমাণ (বন্ত) ব্যয়ের সমান পর্যন্ত তোমরা পৌছতে পারবে না ।৬২ ৬. মিথ্যাবাদীর সাক্ষ্য : যে ব্যক্তি মিথ্যাবাদী ও প্রতারক হিসাবে সমাজে কুখ্যাত তার সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। কারণ সে আল্লাহ ভীতিশূন্য ব্যক্তি । তবে ভুলবশত ধিথ্যা সাক্ষ্য প্রদান করে তওবা করে তওবা করলে তার সাক্ষ্য গ্রহণযোগ্য। আরো উল্লেখ্য যে, প্রতারকের সাক্ষ্যও গ্রহণযোগ্য ইসলামী আইন ও বিচার ১৫ ///.1090709091.00)
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।