ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

সাক্ষ্যদানের যোগ্য আর কে যোগ্য নয় তা জেনে নেয়া একান্ত প্রয়োজন। কাজেই যারা সাক্ষ্যদানে অযোগ্য তাদের বিবরণ নিম্নরূপ : ১, অন্ধ ব্যক্তির সাক্ষ্য : অন্ধ ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। কারণ সে সাক্ষ্যদানকালে বাদী ও বিবাদীকে সনাক্ত করতে অপারগ। যেমন, হত্যাকাণ্ড, অপহরণ, ব্যভিচার, মদ্যপান, আত্মসাৎ ৰা অনুরূপ অপরাধের ক্ষেত্রে অপরাধ সংঘটিত হওয়ার স্থান ও অপরাধীকে সনাক্ত না করে সাক্ষ্যদান সম্ভব নয়।৪৫ ইমাম আৰু ইউসুফ র. বলেন, ঘটনা সংঘটনকালে কোন চক্ষুম্মাণ ব্যক্তি উপস্থিত থাকলে তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে।৪৬ ইমাম শাফেয়ী র. ইমাম আবু ইউসুফ র.-এর অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন।৪৭ ইমাম শাফেয়ী র. ও তার অনুসারী ইমামগণ বলেন, পাঁচটি বিষয় ব্যতীত অপর কোন বিষয়ে অন্ধ ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। তা হচ্ছে: বংশ-প্রমাণ, মৃত্যুর সংবাদ, মালিকানা প্রতিষ্ঠা, কোন বিষয়ের ভাষ্য এবং অন্ধ ব্যক্তির অন্ধ হওয়ার পূর্বেকার ঘটনাবলী সম্পর্কে সাক্ষ্যদান।৪৮ ইমাম মালিক র. ও ইমাম আহমাদ র. বলেন, অন্ধ ব্যক্তি যদি শ্রবণশক্তিসম্পন্ন হয় এবং যাদের ব্যাপারে সাক্ষ্য দিবে তাদের কষ্ঠস্বর বুঝতে পারে তবে তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। বিবাহ, তালাক, ক্রয়-বিক্রয়, বংশ প্রমাণ, ওয়াকফ, কোন কিছুর মালিকানা প্রতিষ্ঠা ইত্যাদি ব্যাপারে অন্ধ ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য হবে।৪৯ ইবনুল কাসিম র. বলেন, আমি অন্ধের সাক্ষ্য গ্রহণযোগ্য হওয়ার ব্যাপারে ইমাম মালিক র.-এর কাছে জিজ্ঞাসা করলে তিনি বলেন, অন্ধের সাক্ষ্য গ্রহণযোগ্য ।৫০ পক্ষান্তরে ইমাম আবু হানীফা র. বলেন, একথা মৌলিকভাবে যথার্থ যে, অন্ধ ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য নয়।৫১ তবে নিম্নবর্ণিত হাদীসের আলোকে প্রমাগিত হয় যে, কোন কোন ক্ষেত্রে অন্ধ ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য। “নবী স. বলেছেন : বিলাল তো রাত থাকতেই আযান দেয়। সুতরাং ইবনে উম্মে মাকতৃম আযান না দেয়া পর্যন্ত তোমরা পানাহার করতে থাকো অথবা বর্ণনাকারী বলেছেন, যতক্ষণ না ইবনে উম্মে মাকতৃমের আযান শুনতে পাও। (বর্ণনাকারী বলেন) ইবনে উম্মে মাকতৃম রা. ছিলেন একজন অন্ধ লোক, লোকেরা যতক্ষণ তাকে না বলতো যে, সকাল হয়েছে, সকাল হয়েছে ততক্ষণ তিনি আযান দিতেন না।'৫২ ২. স্বার্থসং্রিষ্ট ব্যক্তিগণের সাক্ষ্য : পিতামাতার অনুকূলে সন্তানের, সন্তানের অনুকূলে পিতামাতার, স্বামীর অনুকূলে স্ত্রীর, স্ত্রীর অনুকূলে স্থামীর এবং এক অংশীদারের অনুকূলে অপর অংশীদারের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। কারণ তাদের মধ্যে ভরণপোষণ, মীরাস ও অনুরূপ স্বার্থ জড়িত রয়েছে। কাজেই তারা নিঃস্বার্থ সাক্ষী নয়।৫৩ নবী স. বলেছেন, “পিতার পক্ষে সন্তানের এবং সন্তানের পক্ষে পিতার সাক্ষ্য গ্রহণযোগ্য নয় ।'৫৪ ৩. নাবালেগের সাক্ষ্য : নাবালেগের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সকল মাযহাবের ইমামগণ একমত্য পোষণ করেন, এযনকি সে বোধশক্তিসম্পন্ন হলেও নয়।৫৫ তবে তথ্য উদঘাটনে তাদের বক্তব্য আদালতের বিবেচনায় আসতে পারে! ১৪ ইসলামী আইন ও বিচার ///.10907079091.00)

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।