আমি কি এ ঘোড়াটি তোমার নিকট থেকে ক্রয় করিনি? সে বলল, না, আল্লাহর শপথ! নবী স. বললেন : আমি তোমার ঘোড়া ক্রয় করিনি কিভাবে, আমি তো তোমার. নিকট থেকে তা ক্রয় করেছি। সে বললো, তাহলে আপনি সাক্ষ্য পেশ করুন। একথা শুনে খুযাইমা ইবনে সাবিত রা. বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি তার নিকট থেকে ঘোড়াটি ক্রয় করেছেন। তখন নবী স. খুযাইমা রা.-কে বললেন, তুমি সাক্ষ্য দিচ্ছো কিভাবে (কারণ ক্রয়কালে তো তুমি উপস্থিত ছিলে না)? জবাবে তিনি বললেন, হে আল্লাহর রসূল! এ কারণে যে, আমি আপনাকে সত্যবাদী মনে করি। অতএব নবী স. খুযাইমা রা.-এর সাক্ষ্যকে দুই ব্যক্তির সাক্ষ্যের সমান ঘোষণা করেন।৩৭ ৭. বাকশক্তিসম্পন্ন হওয়া : সাক্ষীর সরাসরি কথা বলার সামর্ধ্য থাকতে হবে। বাকশক্তিহীন ব্যক্ত সাক্ষী হওয়ার যোগ্য নয়। এ বিষয়ে হানাফী, শাফেঈ ও হাম্বলী ফকীহগণ একমত।৩৮ অবশ্য মালিকী মাযহাব মতে, বাকশক্তিহীনের সুস্পষ্ট ইশারা-ইংগিতে প্রদত্ত সাক্ষ্য গ্রহণযোগ্য ।৩৯ ৮. ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়া : কোন ব্যক্তি যে ঘটনা সম্পর্কে সাক্ষ্য প্রদান করবে সেই ঘটনা তাকে স্বচক্ষে প্রত্যক্ষ করতে হবে। অতএব অন্ধ ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। কারণ সে বাদী ও বিবাদীকে সনাক্ত করতে অপারগ । কষ্ঠস্বরের অনুসরণ করে সনাক্ত করা কখনো সম্ভব হলেও তা সন্দেহমুক্ত নয়। ইমাম শাফেঈ র. বলেন, যেসব ক্ষেত্রে সরাসরি দর্শনের প্রয়োজন হয় না সেসব ক্ষেত্রে অন্ধের সাক্ষ্য গ্রহণযোগ্য ।৪০ ৯. সাক্ষীগণের বক্তব্য সামঙ্রস্যপূর্ণ হওয়া : সাক্ষীগণের পরস্পরের অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং যে বিষয়ের অনুকূলে সাক্ষ্য দিবে তার সাথেও সংগতিপূর্ণ হতে হবে, অন্যথায় সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। ইমাম আবূ হানীফা র. বলেন, শব্গত ও ভাবার্থগত উভয় দিক থেকে সাক্ষ্যের মধ্যে পূর্ণ মিল থাকতে হবে। ইমাম আবূ ইউসুফ ও ইমাম মুহাম্মাদ র. বলেন, ভাবার্ধগত মিল থাকাই যথেষ্ট ।৪১ ১০. আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান : সাক্ষীগণকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে বিচারকের সামনে সাক্ষ্য প্রদান করতে হবে। কারণ আদালত সাক্ষীগণের সাক্ষ্যের ওপর ভিত্তি করে রায় প্রদান করে এবং তার রায়ের দ্বারা সাক্ষ্যের কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়।৪২ ১১. সাক্ষীর কোন পক্ষের শক্র না হওয়া : সাক্ষী কোন পক্ষের শক্র হতে পারবে না। কেননা কোন ব্যক্তি তার শত্রুর বিপক্ষে সাক্ষ্যদানের সুযোগ পেলে সে যে তার সুযোগ নিবে না তার কোন নিশ্যয়তা নেই। কারণ মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল। কুরআনে আছে : “মানুষ সৃষ্টি করা হয়েছে দুর্বলরূপে' ।৪৩ ১২. সাক্ষ্যাদান নির্সবার্থ ও প্রভাবমুক্ত হওয়া : সাক্ষীর সাক্ষ্যদান হবে নির্বার্থ, প্রভাবমুক্ত ও নিরপেক্ষ । সাক্ষী আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই সত্য ঘটনা ব্যক্ত করবে। সাক্ষ্যদানের অন্তরালে কোন স্বার্থ থাকতে পারবে না। আল্লাহ তাআলা বলেন : “আল্লাহর উদ্দেশ্যে তোমরা সাক্ষ্য প্রদান করো।'88 যাদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় সাক্ষ্যদান একটি অত্যন্ত গুরুতৃপূর্ণ বিষয়। কাজেই যে ব্যক্তি সাক্ষ্য দিবে তার সাক্ষ্যের উপর ভিত্তি করে বাদী-বিবাদীর ভাগ্য নিরূপিত হয়ে থাকে। সুতরাং সুষ্ঠু বিচার-ফয়সালার লক্ষ্যে কে ইসলামী আইন ও বিচার ১৩ //4.10907079091.00
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।