বোধশক্তি ও স্মৃতিশক্তির বিকল্প নেই। কাজেই সাক্ষীকে বোধশক্তিসম্পন্ন হতে হবে। এ ব্যাপারে ফিকহবিদগণের একমত্য প্রতিষ্ঠিত হয়েছে।২৮ নবী স. বলেছেন: 'তুমি (ঘটনা সম্পর্কে) দিবালোকের ন্যায় অবহিত থাকলেই সাক্ষ্য প্রদান করবে, অন্যথায় বিরত থাকবে ।'২৯ ৪. বালেগ (ধাপ্তবয়স্ক) হওয়া : সাক্ষীকে বালেগ হতে হবে। এ বিষয়ে ফিকহবিদগণের এঁকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। তাই নাবালেগ বোধশক্তি সম্পন্ন হলেও তার সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। কারণ তার সাক্ষ্য বিশ্বাস অর্জনের জন্য সহায়ক নয়, অথচ বিচার-ফযসালা ও সা্য-্রমাণ গ্রহণের ক্ষেররে বালেগ হওয়াকে অধিক গুরুত্ব প্রদান করা হয়।৩০ হাদীসে আছে, 'তিন ব্যক্তির ওপর থেকে কলম তুলে নেয়া হয়েছে : নাবালেগ-যতক্ষণ বালেগ না হয়, নিদ্রিত যতক্ষণ জাগ্রত না হয় এবং পাগল-যতক্ষণ উন্মাদনামুক্ত না হয়।'৩১ ৫. 'আমি সাক্ষ্য দিচ্ছি' শব্দযোগে সাক্ষ্যদান : সাক্ষীকে “আমি সাক্ষ্য দিচ্ছি' শব্দযোগে সাক্ষ্য প্রদান করতে হবে। “আমি বর্ণনা করছি', 'আমি তথ্য প্রদান করছি', 'আমি অবহিত করছি' ইত্যাদি শব্দ ৰা অনুরূপ অর্থবোধক শব্দ দ্বারা সাক্ষ্য প্রদান করা যাবে না।৩২ যেমন আল্লাহর একত্ববাদ এবং নবী স.-এর রিসালাতের ব্যাপারে সাক্ষ্য সম্পর্কে হাদীসের ভাষ্য হচ্ছে : এ কথার সাক্ষ্য দেয়া যে, আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ স. তার বান্দা ও রসূল।'৩৩ ৬. সাক্ষীর সংখ্যা : ব্যভিচার (যেনা) ও ব্যভিচারের অপবাদ (কাযাফ) সম্পর্কিত মোকদামা ব্যতীত অন্য সকল মোকদমায় কমপক্ষে দু'জন পুরুষ সাক্ষী প্রয়োজন। আল্লাহ তা'আলা বলেন, “সাক্ষীদের মধ্যে যাদের ওপর তোমরা সন্তষ্ট তাদের মধ্যে দু'জন পুরুষ সাক্ষী রাখবে, যদি দু'জন পুরুষ সাক্ষী না থাকে, তবে একজন পুরুষ ও দু'জন স্ত্রীলোক' স্ত্রীলোকদের মধ্যে একজন ভুল করলে তাদের একজন অপরজনকে স্মরণ করিয়ে দিবে।'৩৪ | অপর এক আয়াতে বলা হয়েছে : “এবং তোমাদের মধ্য হতে দু'জন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে ।'৩৫ বাদীকে লক্ষ্য করে মহানবী স. বলেন, “তোমরা দু'জন সাক্ষী উপস্থিত করো অন্যথায় তোমাকে তার (বিবাদীর) শপথের ওপর নির্ভর করতে হবে ।'৩৬ তবে এক ব্যক্তির সাক্ষ্য বিশ্বাসযোগ্য হলে বিচারক তার সাক্ষ্যের ভিত্তিতে ফয়সালা দিতে পারেন। কেননা হাদীসে : “হযরত উমারা ইবনে খুযাইমা র. বলেন, তার চাচা এবং নবী স.-এর সাহাবী তার নিকট বর্ণনা করে বলেন, একবার নবী এক বেদুঈনের নিকট থেকে একটি ঘোড়া ক্রয় করেন। এরপর তিনি তা নিয়ে রওয়ানা দেন যাতে তিনি তার ঘোড়ার মূল্য পরিশোধ করতে পারেন। এ সময় নবী স. দ্রুত চলে যেতে চাচ্ছিলেন কিন্তু বেদুঈন লোকটি দেরি করে ফেলে। এমন সময় কতিপয় লোক তার কাছে এসে ঘোড়ার মূল্য জিজ্ঞেস করে অথচ তারা জানতো না যে, নবী স. সেটি ক্রয় করেছেন। তখন বেদুঈন লোকটি নবী স.-কে ডেকে বলে আপনি যদি এ ঘোড়া ক্রয় করতে চান, তবে ক্রয় করুন, অন্যথায় আমি এটি অন্যত্র বিক্রয় করে দেবো । তখন নবী স. বলেন: ১২ ইসলামী আইন ও বিচার ///.10907079091.00)
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।