ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

হানাফী আলিমগণ আরো বলেন, অমুসলিমদের পারস্পরিক সাক্ষ্য প্রদান জায়েয আছে। কেননা নবী স. ইয়াহ্‌দীদের সাক্ষ্য গ্রহণ করে দু'জন ইয়াহুদীকে ব্যভিচারের শাস্তিম্বরূপ রজম (পাথর নিক্ষেপে হত্যা) করেছিলেন।১৭ ইমাম খাত্তাবী র. বলেন, বিশেষত সফররত অবস্থায় মুসলিমের পক্ষে অমুসলিমের সাক্ষ্য গ্রহণযোগ্য ।১৮ ইমাম আহমাদ ইবনে হাম্বল র. বলেন, নিরুপায় অবস্থা ব্যতীত মুসলিমের পক্ষে অমুসলিমের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় ।১৯ ইমাম শাফেয়ী ও ইমাম মালিক র. বলেন, কোন অবস্থায়ই মুসলিমের পক্ষে অমুসলিমের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় তারা আরো বলেন, যিম্মীর সাক্ষ্য মুসলিম কিংবা কাফির কারো ব্যাপারে গ্রহণযোগ্য নয়।২০ ২. ন্যায়পরায়ণ হওয়া : ন্যায়পরায়ণতা (আদালত)-এর একাধিক সংগা রয়েছে। এ পর্যায়ে কয়েকটি অভিমত প্রদত্ত হলো : ক. “যার বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ নেই সে ন্যায়পরায়ণ।'২১ খ. “যার সৎ কাজ বেশি এবং অসৎ কাজ কম।'২২ গ. 'যে ব্যক্তি কবীরা গুনাহ বর্জন করে চলে অবশ্য পালনীয় ফরয আদায় করে এবং যার খারাপ কাজের তুলনায় সং কাজই প্রসিদ্ধ সে ন্যায়পরায়ণ।' ইমাম পখরুদ্দীন আলী আল-বাযদাবী র, এ অভিমত দিয়েছেন।২৩ ঘ. 'যে ব্যক্তির সামগ্রিক লেনদেনে সৎ বলে বিবেচিত, যার অসৎ কাজের তুলনায় সৎ কাজই প্রসিদ্ধি লাভ করেছে, যে মিথ্যাবাদী কিংবা প্রতারক বা কবীরা গুনাহে লিপ্ত হিসেবে কুখ্যাত নয় সে ন্যায়পরায়ণ।'২৪ আল্লাহ তাআলা বলেন : “হে মুমিনগণ! যদি কোন পাপাচারী তোমাদের নিকট কোন বার্তা আনয়ন করে, তোমরা তা পরীক্ষা করে দেখবে, পাছে অজ্জঞতাবশত তোমরা কোন সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করে বসো এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদেরকে অনুতপ্ত হতে হয়।'২৫ মহানবী স. বলেন, বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতকিনী ও হিংসা-বিদ্বেষ পোষণকারীর সাক্ষ্য গ্রহণযোগ্য নয়।”২৬ ফাসিক ব্যক্তির সাক্ষ্য তওবা সাপেক্ষে গৃহীত হবে। এ ব্যাপারে ফিকহবিদগণ এঁকমত্য পোষণ করেন। তবে ইমাম আযম আবূ হানীফা র. বলেন, কোন ফাসিকের অপকর্ম যদি কারো বিরুদ্ধে যেনার মিথ্যা অপবাদ তথা কাাফ বিষয়ক হয়, তবে তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। কেননা আল্লাহ বলেছেন : “যারা সাধবী নারীর প্রতি অপবাদ আরোপ করে এবং চারজন সাক্ষী উপস্থিত করে না, তাদেরকে আশিটি কশাঘাত করবে এবং কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না, কারণ এরাই সত্যত্যাগী।২৭ ৩. বোধশক্তিসম্পন্ন হওয়া : কোন ব্যক্তি বোধশক্তিসম্পন্ন না হলে তার সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। কারণ সাক্ষী হওয়ার অর্থই হলো ঘটনা অনুধাবন করা এবং তা স্মরণ রাখা । আর এ কাজে ইসলামী আইন ও বিচার ১১ ///.10907079091.001)

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।