ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ١١٢
📝 نص 📖 PDF

৪. বাদী অথবা বিবাদী আদালতে অনুপস্থিত থাকলে অথবা তাদের কেউ মৃত্যুবরণ করলে এবং তাদের প্রতিনিধি (ওয়াকীল অথবা ওসী) উপস্থিত থাকলে সে ক্ষেত্রেও বাদী ও বিবাদীর নামোল্লেখ করে সাক্ষ্য প্রদান করতে হবে। ৫. মৃতের ওয়ারিসের অনুকূলে সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে মৃতের সাথে ওয়ারিসের কী ধরনের সম্পর্ক তা সাক্ষীগণকে পরিষ্কারভাবে বর্ণনা করতে হবে। ৬. বিবদমান বিষয় জায়গা-জমি ও বাড়ি-ঘর হলে তার চৌহদ্দীর বিবরণ প্রদান করতে হবে। ৭. সাক্ষ্য প্রদানের সময় দিন-ক্ষণ-সময়-সংখ্যা ইত্যাদি উল্লেখ করতে হবে। আর তা এভাবে বলতে হবে, 'আমি সাক্ষ্য দিচ্ছি যে, এই নির্দিষ্ট বস্তর মালিক অমুক'। যেমন, কেউ যদি কারো কাছে দশ টাকা পাবে বলে দাবি করে আর সাক্ষী এভাবে সাক্ষ্য দেয় আমি সাক্ষ্য দিচ্ছি, এই বিবাদীর ওপর এই বাদীর দশ টাকা পাওনা আছে, তবে তার সাক্ষ্য গৃহীত হবে ।১৩ যাদের সাক্ষ্য গ্রহণযোগ্য আল কুরআনের দৃষ্টিতে মামলার সাক্ষীরা মূলত আল্লাহ্‌র সাক্ষী, কোন বিশেষ পক্ষের নয়। তাদের এ সাক্ষ্যদান হতে হবে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে অর্থাৎ বিচারক ও সাক্ষী সকলেরই সম্মুখে একটি মাত্র লক্ষ্য থাকবে তা হচ্ছে, মামলার সুবিচার । অতএব তারা কোন বিশেষ পক্ষের স্বার্থ রক্ষার জন্য যেন সাক্ষ্য না দেয় বা তারা যেন এমনভাবে সাক্ষ্য না দেয়, যার ফলে সুবিচার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা ব্যাহত হয় কিংবা অনিশ্চিত হয়ে পড়ে । এজন্য কোন প্রকার লোক সাক্ষী হবে সে বিষয়ে ইসলামে কতিপয় জরুরি শর্তারোপ করা হয়েছে। শর্তসমূহ হচ্ছে : ১. মুমলিম হওয়া : কোন মুসলিমের মোকদ্দমায় কোন অমুসলিমের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। তবে অমুসলিমরা একে অপরের জন্য সাক্ষী হতে পারবে ।১৪ ইমাম আযম আবূ হানীফা র.-এর মতে সফররত অবস্থায় কোন মুসলিমের ব্যাপারে কেবল ওসিয়্যতের ক্ষেত্রে মুসলিমের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। এ বিষয়ে হযরত শুরাইহ, ইবরাহীম আল-নাখয়ী এবং আওযায়ী র. একমত্য পোষণ করেছেন।১৫ তারা দলিল হিসাবে নিয়োক্ত আয়াত পেশ করেন : “হে মুমিনগণ! তোমাদের কারো যখন মৃত্যু উপস্থিত হয় তখন ওসিয়্যত করার সময় তোমাদের মধ্য হতে দু'জন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে। তোমরা সফরে থাকলে এবং তোমাদের মৃত্যুর বিপদ উপস্থিত হলে তোমাদের ছাড়া অন্য লোকদের মধ্য হতে দু'জন সাক্ষী মনোনীত করবে । তোমাদের সন্দেহ হলে নামাযের পর তাদের অপেক্ষমান ব্রাখবে। অতঃপর তারা আল্লাহর নামে শপথ করে বলবে, আমরা এর বিনিময়ে কোন মূল্য গ্রহণ করবো না যদি সে আত্ীয়ও হয় এবং আমরা আল্লাহর সাক্ষ্য গোপন করবো না, করলে অবশ্যই পাপীদের অন্তর্ভুক্ত হবো। যদি এটা প্রকাশ পায় যে, তারা দু'জন অপরাধে লিপ্ত হয়েছে তবে যাদের স্বার্থহানি ঘটেছে তাদের মধ্য হতে নিকটতম দু'জন তাদের স্থলবর্তী হবে এবং আল্লাহর নামে শপথ করে বলবে, আমাদের সাক্ষ্য অবশ্যই তাদের সাক্ষ্য হতে অধিকতর সত্য এবং আমরা সীমালংঘন করিনি, করলে অবশ্যই আমরা যালিমদের অন্তর্ভুক্ত হবো ।'১৬ ১০ ইসলামী আইন ও বিচার ///.109070790791.00)

— صفحة ١١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.