ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার অক্টোবর-ডিসেম্বর ২০০৭ বর্ষ ৩, সং্যা ১২ পৃষা £১০৭-১০৮ যৌন জীবন সম্পর্কে আল-কুরআনের বিধান মু. শওকত আলী জীবনকে সহজীকরণ ১. বন্ত্ুত: আল্লাহ তোমাদের কাজ সহজ করে দিতে চান, কোন কঠোরতা আরোপ বা কঠিন কাজের ভার দেওয়া আল্লাহর ইচ্ছা নয়। (সূরা বাকারা, আয়াত ১৮৫ এর অংশ) যৌন ইচ্ছা পূরণের জন্য ইসলামে বিবাহকেই একমাত্র উপায় হিসেবে বাধ্যতামূলক করা হয়েছে। বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ককে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং এরূপ সম্পর্কের জন্য ইহকাল ও পরকাল উতয় স্থানেই কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। অবৈধ যৌন কর্মের জন্য শাস্তির বিধান ১. ব্যভিচারী মেয়েলোক ব্যভিচারী পুরুষ উভয়ের প্রত্যেককেই ১০০টি চাবুক মারো। আল্লাহর দীনের ব্যাপারে তাদের প্রতি দয়া কনুকম্পার ভাবধারা যেন তোমাদের মনে না জাগে। যদি তোমরা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখো; আর তাদেরকে শাস্তিদানের সময় ঈমানদার লোকদের একটি দল যেন উপস্থিত থাকে। (সূরা নূর, আয়াত ২) ২. যেনার নিকটও যেও না, এটি অত্যন্ত খারাপ কাজ আর এটি খুবই নিকৃষ্ট পথ। (সূরা বনী ইসরাঈল, আয়াত ৩২) ইসলামী দণ্ডবিধি পারিবারিক ও সামাজিক জীবনে স্থায়ীত্ব ও নিরাপত্তার উপর গুরুত্ব আরোপ করে। সে জন্যই প্রয়োজনে অসীম ব্যক্তিগত স্বাধীনতা খর্বও করে থাকে। কারণ তা জন্নাতের পথ প্রদর্শন ও জ্ঞানের উপর প্রতিষ্ঠিত এবং এটিই একটি নিরাপদ ও নিরুপদ্বব সমাজ গঠনে সর্বোৎকৃষ্ট পন্থা । কুরআন যৌন সম্পর্ককে শুধুমাত্র প্রজননের উদ্দেশ্যেই চিত্রিত করেনি বরং তার মাধ্যমে মনের প্রশান্তি এবং দৈহিক আনন্দ উপভোগের কথাও বর্ণনা করেছে। স্বামী ও স্ত্রীকে পরস্পরের পোশাক হিসেবে অভিহিত করা হয়েছে। যার দ্বারা একে অপরকে ভালবাসা, দয়া, স্রেহের, উষ্ণতা ও আরামবোধ প্রদান করে। লেখক : বোর্ড সেক্রেটারী, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:, জয়েন্ট সেক্রেটারী, ইসলামিক ল' রিচার্স সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ। ///.109070790791.00

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।