সনদে বর্ণিত হয়েছে। অনুরূপ “খাল্লাল' আহমদ র. সূত্রে বর্ণনা করেন, যে ব্যক্তি মনে করে ভুলে কৃত অপরাধে মানুষের কোন জিজ্ঞাসাবাদ কিংবা শাস্তি হবে না, সে আল্লাহর কিতাব ও রসূল স.-এর সুন্নাহর বিরুদ্ধাচরণ করলো। কেননা, আল্লাহ তাআলা ভুলবশত হত্যাকাণ্ডে কাফফারা ধার্য করেছেন। বর্ণিত হাদীস থেকে বোঝা যায়, আখেরাত সম্পর্কিত কোন বিধান যদি ভুলে স্মৃতিত্রমে কিংবা জবরদস্তির আওতায় করা হয় তবে তাতে কোন শাস্তি হবে না। একে ভিত্তি করে জাগতিক কোন বিধান-কিংবা কোন আইন লংঘনের বিষয়ে সমাধান দেয়ার ব্যাপারে ফকীহগণের মধ্যে মতপার্থক্য রয়েছে।১৩ বস্তুত হত্যা ও হত্যার চেয়ে নিম্ন পর্যায়ের অপরাধে তাষিরী শাস্তি না দেয়ার ব্যাপারে উল্লেখিত হাদীসের দ্বারা নিষেধাজ্ঞা প্রমাণিত হয় না। যেসৰ আঘাতে শরীরে কোন চিহ্ন থাকে না সেসব আঘাতের তা'যিরী শাস্তি আঘাতে যদি আক্রান্ত ব্যক্তির কোন অঙ্গ কাটা না পড়ে এবং অঙ্গের অবয়ব অক্ষুণ্ন থাকার পাশাপাশি অঙ্গের কার্ষকারিতাও অবশিষ্ট থাকে অথবা আঘাতের ফলে মাথা ও মুখমণ্ডলে কোন ক্ষত সৃষ্টি না হয় কিংবা শরীরের অন্য কোন অংশে কোন ধরনের বিরূপ প্রভাব সৃষ্টি না হয়, এমতাবস্থায় অধিকাংশ ফকীহর মত হলো, এগুলোতে কোন কিসাস সাব্যস্ত হবে না। বন্তরত থাপ্পড়, ঘুষি, কনুই, চাবুক অথবা ডাপ্থা দিয়ে আঘাতের কোন কিসাস নেই, যদি না এসব আঘাতে আক্রান্ত ব্যক্তির দেহে কোন প্রকার আঘাতের চিন্ন সৃষ্টি হয়। তবে এসবে তা'যিরী শাস্তি সাব্যস্ত হবে ।১৪ কোন কোন মালিকী ফকীহ বলেন, চাবুকের আঘাতে যদি কোন ধরনের ক্ষত কিংবা দাগ সৃষ্টি না হয় ভবে তাতেও কিসাস ওয়াজিব হবে না। থাপ্সড় বাঁ ডাণ্ডা দিয়ে আঘাতের কারণে যদি মাথা বা শরীরে আঘাতের চিহ্ন না হয় তাহলেও কিসাস ওয়াজিব হবে না ।১৪ ইমাম ইবনে কাইয়্যেম এবং কোন কোন হাম্বলী ফকীহর মতে মারামারি ও থাগ্নড়ের আঘাতেও কিসাস ওয়াজিব। কেননা, আল্লাহ তাজালা বলেন, “অতএব যে কেউ তোমাদের আক্রমণ করবে তোমরাও তাকে অনুরূপ আক্রমণ করবে' (২ : ১৯৪)। অপর এক জায়গায় বলা হয়েছে, “তুমি যদি কাউকে শাস্তি দিতে চাও, তবে এতটুকু শাস্তি দাও যতটুকু তোমাকে দেয়া হয়েছে।' উল্লেখিত আয়াতগুলোর সারকথা হচ্ছে, কিসাসে সমতা থাকতে হবে। এজন্য অপরাধের মাত্রা অনুযায়ী শান্তি দিতে হবে। যদি সমতাপূর্ণ শাস্তি দেয়া সম্ভব না হয় তাহলে এর কাছাকাছি কোন শান্তি দিতে.হবে। অপরাধ ও শান্তির মধ্যে যদি সব দিক দিয়ে সমতা বিধান করা সম্ভব না হয় তাহলে কিসাসের শান্তি রহিত হয়ে যায়। উপরে উল্লেখিত ফকীহগণের নিকট থাপড়ের শাস্তি হিসেবে থাগড়, আঘাতের শান্তি হিসেবে আঘাতই সবচেয়ে উপযুক্ত। বাহ্যিক ও শরয়ী উভয় দৃষ্টিকোণ থেকে তা'ষিরী শাস্তির চেয়ে এই কিসাস বেশি উপযোগী। কেননা, তা'যিরী শাস্তি স্বভাব ও পরিমাণ উভয় দিক থেকেই অপরাধের, চেয়ে ভিন্ন রকম হয়। উপরে বর্ণিত প্রমাণাদি ইসলামী আইন ও বিচার ১০৩ ///.1090709091.001
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।