বলতে পারবে না যে তার কোন ভুল হবে না। ইবনে হাযম র. বলেন, ভুলের জন্য কোন জবাবদিহিতা কিংবা শাস্তি নেই। ভূলের জন্য মানুষ গোনাহগার হয় না। মহান আল্লাহ বলেন, “তোমাদের ওপর কোন গোনাহ নেই যা তোমরা ভুলক্রমে করো কিন্তু তোমরা স্বেচ্ছায় যা করো তাতে গোনাহ হবে।' রসূল স. বলেন, “মহান আল্লাহ আমার উম্মতের ভুলচুক ক্ষমা করে দিয়েছেন, সেই সাথে তাদের ওপর বল প্রয়োগ করে যেসব কাজ করানো হয় তাও ক্ষমা করে দিয়েছেন।' মহান আল্লাহর বাণীতে, “সকল সম্পদই পবিভ্র।' 'তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না।' খেতে পারো পারম্পরিক সম্মতিতে ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে ।' নবী করীম স. বলেন, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের ইজ্জত, তোমাদের প্রাণ তোমাদের জন্যে হারাম। অর্থাৎ তোমরা এগুলোর ক্ষতিসাধন করতে পারবে না। ভুল বশত যদি কোন অন্যায় হয়ে যায় তাতে কোন জরিমানা আবশ্যিক নয়, যদি না অকাট্য প্রমাণ বা ফকীহদের সর্বসম্মত রায় দ্বারা তা সাব্যস্ত হয়। এমন কিছু না ঘটলে তুলকৃত অপরাধ ক্ষমাযোগ্য বিবেচিত হবে ।১২ ইবনে হাযম র.-এর এই মতের ভিত্তি হলো, ভুলের উর্ধে থাকা কোন মানুষের পক্ষে অসন্ভব। ফকীহগণের সর্বসম্মত মূলনীতি হলো, আল্লাহ তাআলা সাধ্য অনুযায়ী মানুষকে শরীয়তের পাবন্দ বানিয়েছেন। কিন্ত আমাদের বক্তব্য তা নয়। অনেক ক্ষেত্রে পূর্ণ সতর্কতা অবলম্বন না করার কারণে মানুষের দ্বারা অপরাধ ঘটে যায়। কিংবা উদ্দি্ট কর্মের জন্য পূর্ণ অভিজ্ঞতা ও যথাযথ উপকরণ ব্যবহার না করার কারণে দুর্ঘটনা ঘটে যায়। এ ধরনের ভুলবশত অপরাধ এমন যে, মানুষ ইচ্ছা ও চেষ্টা করলে তা এড়াতে পারে কিংবা নিরাপদ থাকতে পারে। কাজেই ভুলবশত অপরাধ থেকে বাচা মানুষের সাধ্যের বাইরে এ কথা বলা ঠিক নয়। সেই সাথে ভুলে কৃত অপরাধ মূলভ অপরাধ নয় এমনটি বলাও ঠিক নয়। আমরা যদি ইবনে হাযম র.-এর মতামত মেনেও নেই, তবুও বৃহত্তর স্বার্থে ভুলবশত কৃত অপরাধেও তাষিরী শাস্তি প্রয়োগের এখতিয়ার প্রশাসনের আছে। নীতিগতভাবে যদিও. যেসব ক্ষেত্রে হচ্দ প্রযোজ্য নয় শুধু এসব ক্ষেত্রেই জনস্বার্থে প্রশাসন শাস্তি দিতে পারে। কিন্তু মাকরুহ কাজ করা এবং মুস্তাহাব কাজ না করার জন্যেও বৃহৎ কল্যাণে প্রশাসন শাস্তি দিতে পারে । বরং জনম্বার্থের বিবেচনায় যেসব কর্মকাণ্ড অপরাধের আওতায় পড়ে না, এসব ক্ষেত্রেও প্রশাসন শান্তি দিতে পারে। রসূল স.-এর হাদীস, উম্মতের সকল ভুলবশত কৃত অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ছেন' কোন কোন ইমামের দৃষ্টিতে অগ্রহণযোগ্য । “সুবুলূস সালাম' কিতাবের লেখক বলেন, তার পিতা বলেন, 'এই হাদীস পরিত্যাজ্য । “এটির বক্তব্য সম্পূর্ণ মওজু (বানোয়াট)।' 'আবদ ইবনে আহমদ" “আল-ইলাল' গ্রন্থে লিখেছেন, আমি আমার পিতার কাছে এই হাদীসের সূত্র সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, 'এই হাদীস সম্পূর্ণ পরিত্যাজ্য ।' এ হাদীসটি 'হাসান' ১০২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00)
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।