সংশ্লিষ্টদের অসতর্কতা, অবহেলা কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করার কারণে কারো অঙ্গহাতি ঘটে, কারো হাত-পা কেটে যায়, কারো অংগ বিকল হয়ে যায়। ইত্যাকার দুর্ঘটনার শিকার হয় সাধারণ মানুষ, তাতে স্বাভাবিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের অপরাধী মনে হয় না। কিন্তু যে বা যারা এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ শুরু করার আগে ঝুঁকি এড়ানোর জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা, উপযোগী ব্যবস্থা ও সর্বোত্তম কৌশল প্রয়োগ করেনি- দুর্ঘটনায় সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির জন্য নিশ্চয়ই তারা অপরাধী সাব্যস্ত হবে। আমরা আগেই বলেছি, যে কোন ধরনের ঝুঁকিপূর্ণ কাজে অসতর্কতা, অবহেলা, উপযুক্ত প্রযুক্তি ও উপকরণ ব্যবহার না করা অপরাধের অন্তর্ভুক্ত । নিবন্ধকার বলেন, উল্লেখিত অপরাধে শুধু জরিমানা কিংবা দিয়্যাতের শাস্তি প্রয়োগ সঠিক নয়। এ ধরনের অপরাধে তাষিরী শাস্তির ব্যবস্থা না থাকলে অনেক ক্ষেত্রে অপরাধী শাস্তির আওতায় নাও আসতে পারে। যেমন, অপরাধীর দিয়্যাত ও জরিমানা ক্ষমা করে দেয়া হলে তার কোন শাস্তিই হবে না। বন্তত দিয়্যাত ও জরিমানা প্রকৃত শাস্তি নয়, কারণ এটির মালিক হয় নিহতের উত্তরাধিকারীগণ। কিন্তু অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ যে সামাজিক অপরাধ করেছে তার জন্য নির্দিষ্ট জরিমানা ও দিয়্যাতের পাশাপাশি তা'যিরী শাস্তির ব্যবস্থাও থাকা জরুরি। উল্লেখিত অপরাধের ক্ষেত্রে এমন অবস্থাও হয়, যাতে ফকীহদের মতে দিয়্যাত বা জরিমানা কোনটাই প্রযোজ্য নয়। সেক্ষেত্রে তা'যিরী শাস্তির ব্যবস্থা না রাখা হলে অপরাধ ঘটবে কিন্তু রোন শাস্তি দানের সুযোগ থাকবে না। এমনটি আইনের দৃষ্টিতে মোটেও কাজ্কিত নয়। যেমন ধরুন, ইমাম আবু হানিফা র.-এর মতে, মাথা ও মুখমণ্ডলের আঘাত যদি ঠিক হয়ে যায় এবং আঘাতের চিহ্নও লুপ্ত হয়ে যায় তবে এ ধরনের আঘাতে কোন কিসাস নেই, জরিমানাও নেই ।১ আবু হানিফা র.-এর মতে মৃদিহাহ, হাশিমাহ, মুনাককিলাহ এবং আম্মাহ পর্যায়তুক্ত আঘাত যদি ভালো হয়ে যায়, আর আঘাতের চিহ্ন অবশিষ্ট না থাকে তবে এই আঘাতে কিসাস ও জরিমানা কোন শাস্তিই হবে না।১০ উল্লেখিত মতামত বিবেচনায় আমার (গ্রন্থকার) মতে এ ধরনের অপরাধে তািরী শাস্তি আবশ্যিক। যাতে অপরাধী শাস্তির বাইরে না থাকে। মালিকী মতাবলম্বী ফকীহগণের সংখ্যাগরিষ্ঠের মতামতও তাই ।-ভুল 'আঘাতে চেহারা শরীর মাথা কিংবা দেহের কোন অংশের আঘাতের জখম শুকিয়ে গেলে যদি তাতে কোন দৃষ্টিকটু চিহ্ত না থাকে, শরীয়ত এ ব্যাপারে কোন জরিমানা বা দিয়্যাত ধার্য করেনি। যেমন, মেরুদণ্ডের হাড়ের মতো গুরুতৃপূর্ণ হাড় যদি ভেঙে গিয়ে আবার জোড়া লেগে যায় এবং তাতে কোন ধরনের ক্রুটি বা বক্রুতা সৃষ্টি না হয় তবে অপরাধীর কোন জরিমানা বা দিয়্যাত দিতে হবে না। কিন্তু এ ধরনের অপরাধে অপরাধীকে তা'যিরী শাস্তির বাইরে রাখা কিংবা কোনরূপ শাস্তির ব্যবস্থা না থাকা মোটেও সঙ্গত হতে পারে না।১১ আল্লপমা ইবনে হাযম র. বলেন, অনিচ্ছাকৃত অপরাধ অপরাধের পর্যায়েই পড়ে না। কেননা মাসিয়াত বা অপরাধ সেই সব কর্মকেই বলা হয় যা আল্লাহ তাআলা বা শরীয়ত কর্তৃক নিষিদ্ধ। ভুল এমন অপরাধ নয় যা আল্লাহ কর্তৃক নিষিদ্ধ। মহান আল্লাহ ঘোষণা করেছেন, “আল্লাহ কারো উপর তার সামর্থ্যের অতীত কোন দায়িত্ব অর্পণ করেন না' (২ : ২৮৬)। অর্থাৎ এমন কথা কেউ ইসলামী আইন ও বিচার ১০১ ///.10907079091.00)
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।