ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

করতে থাকে, কিন্ত এরপরও অপরাধ সংঘটন থেকে নিবৃত্ত না হয় তখন তাকে তািরী শাস্তি দেয়া যাবে ।৭ উদ্লেখিত ফকীহদের মতে, বারংবার একই অপরাধের শাস্তি ভোগ করার পরও এই দণ্ড তাকে অপরাধ থেকে নিবৃত্ত করতে ফলপ্রসূ হচ্ছে না। তখন তার জন্য আরো কঠিন শাস্তি অপরিহার্য হয়ে পড়ে। অবস্থা ও পরিস্থিতিও তাই প্রত্যাশা করে। ্রন্থকারের মতামত : হত্যার চেয়ে নিয়ন্পর্যায়ের অপরাধে নির্দিষ্ট শাস্তির সাথে বিভিন্ন কারণে তা'ষিরী শাস্তির বিধানও থাকা জরুরী । ১. অপরাধের দিক থেকে হত্যার সাথে হত্যার চেয়ে নিষ্ন্পর্যায়ের অপরাধের মধ্যে কোন পার্থক্য নেই। যেক্ষেত্রে কোন ব্যক্তি ও তার পরিজন ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে সমাজও ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু কিসাস, দিয়্যাত ও জরিমানার অর্থ সমাজ পায় না, সংশিষ্ট ব্যক্তিবর্গই পেয়ে থাকে এবং তাতে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গের ক্ষতির প্রতিদান দেয়া হয় কিন্তু সামাজিক যে ক্ষয়ক্ষতি হয় এর প্রতিদান তা"যিরী শাস্তির দ্বারাই দেয়া সম্ভব। ২. এ ধরনের অপরাধে ক্ষতিগ্রস্ত পক্ষ অপরাধীর কিসাস ক্ষমা করে দেয়ার অধিকার রাখে। আবার কখনো কিসাসের শর্ত না থাকার কারণে শাস্তি প্রয়োগ হয় না কিন্তু অপরাধ তো ঠিকই ঘটেছে। এ ধরনের অপরাধের তা'িরী শাস্তি নেই বলা হলে অপরাধীর ওপর দিয়্যাত ও জরিমানা ছাড়া আর কোন শাস্তি গ্রয়োগের অবকাশ থাকবে না। তখন বিত্তশালী লোকদের এ ধরনের অপরাধ সং বেপরোয়া হয়ে যাওয়ার আশংকা সৃষ্টি হবে। ৩. ক্ষতিগ্রস্ত কিংবা আক্রান্ত ব্যক্তি অনেক ক্ষেত্রে দিয়্যাত ক্ষমা করে দেয়, আর এই ক্ষমার অধিকার তার আছে। এসব অপরাধে এমন অবস্থাও কখনো হতে পারে, অনেক ফকীহর মতে সেখানে জরিমানা সাব্যস্তই হয় না। যেমন শিজাজ-এর পর্যায়তুক্ত আঘাতে যদি ক্ষতস্থান ভরাট হয়ে যায় এবং তার কোন চিহ্ন অবশিষ্ট না থাকে তবে আবু হানিফা র. এর মতে কোন জরিমানা সাব্যস্ত হবে না।৮ এমন অবস্থায় যদি তাযিরী শাস্তির ব্যবস্থাও না থাকে, তাহলে অপরাধী সব ধরনের শাস্তির উর্ধে থেকে গেল, যা অপরাধ ও দণ্ডবিধির দৃষ্টিতে মোটেও যৌক্তিক ও কাজ্কিত নয়। 8. ভুলবশত হত্যা এবং এর চেয়ে নিষ্নপর্যায়ের অপরাধ ও তা'যিরী শাস্তি ইতোপূর্বে আমরা এ বিষয়েও আলোচনা করেছি, ভুলবশত হত্যা ও এর চেয়ে নিয় পর্যায়ের অপরাধে অবস্থাভেদে কখনো দিয়্যাত, কখনো জরিমানা সাব্যস্ত হয়। এ পর্যায়ে আমরা আলোচনা করবো, উল্লেখিত অপরাধসমূহে তা'যিরী শাস্তি প্রযোজ্য কি না? ভুলবশত হত্যা কিংবা হত্যার চেয়ে নিম্ন পর্যায়ের অপরাধ সমাজে বেশি ঘটে- ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের জরুরি নিরাপত্তামূলক সতর্ক ব্যবস্থা অবলম্বন না করার কারণে । অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি যদি পূর্ণ সতর্ক ও সচেতনভাবে ঝুঁকিপূর্ণ কাজটি করতো তাহলে এ ধরনের দুর্ঘটনা ঘটতো না। বৈধ কাজটিও সম্পন্ন করার আগে তার উচিত ছিলো এ ব্যাপারে পূর্ণ প্রস্তুতি এবং প্রাসঙ্গিক সব ধরনের ঝুঁকি থেকে অন্যদের নিরাপদ রাখার ব্যবস্থা গ্রহণ করা। ১০০ ইসলামী আইন ও বিচার ///.10907079091.00

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।