ইচ্ছাসদৃশ হত্যাকাণ্ডে হ্ধ এর সাথে তাষিরী শাস্তি প্রয়োগ তাদের মতের সাথে অধিক সামন্স্যশীল দেখা যায়। কারণ অপরাধকর্মের দৃষ্টিকোণ থেকে ইচ্ছাকৃত হত্যা এবং মানবজীবনের বিরুদ্ধে সংঘটিত হত্যার চেয়ে নিয়তর অপরাধকর্মের মধ্যে তেমন তারতম্য নেই। তিন. হত্যার চেয়ে নিষ্নতর পর্যায়ের অপরাধে তাষিরী শাস্তি কেউ যদি হত্যার চেয়ে নিযতর পর্যায়ের অপরাধ করে এবং তাতে আক্রান্ত ব্যক্তির কোন অঙ্গ কেটে যায় কিংবা অঙ্গের কার্যকারিতা নষ্ট হয়ে যায় অথবা আঘাতে শিজাজ বা জখম সৃষ্টি হয় তবে এ ধরনের অপরাধের শাস্তিস্বরূপ কিসাস, দিয়্যাত, নির্দিষ্ট অনির্দিষ্ট জরিমানামূলক শাস্তি প্রয়োগ সম্পর্কে আমরা ইতোপূর্বে আলোচনা করেছি। এ পর্যায়ে উল্লেখিত অপরাধগুলোতে শুধু তা'যিরী শাস্তিদান প্রসঙ্গে আলোচনা করবো। প্রশ্ন হলো, ক্ষমা করার কারণে যদি কিসাস রহিত হয়ে যায়, অথবা কিসাস কার্যকর করার শর্তাবলীর কোনটি বিদ্যমান না থাকে, অথবা কিসাস প্রয়োগ অসম্ভব হয়ে পড়ে, তবে দিয়্যাত ও জরিমানার পাশাপাশি কি অপরাধীকে তাযিরী শাস্তিও দেয়া যেতে পারে কিনা? অথবা অবস্থা যদি এমন হয় যে, এক্ষেত্রে কিসাস, দিয়্যাত, জরিমানা কোনটাই বাধ্যকর হয় না, এমতাবস্থায় অপরাধীকে তা'যিরী শাস্তি দেয়া যাবে কিনা? ূ ইমাম মালিক র.-এর অভিমত : ইতোপূর্বে আমরা বলেছি, হত্যার চেয়ে নিম্নতর পর্যায়ের অপরাধে ইমাম মালিক র. কিসাসের সাথে তা'যিরী শাস্তি দানের পক্ষে । এ ধরনের অপরাধে যদি কিসাস রহিত হয়ে যায় কিংবা কিসাস প্রয়োগ কোন কারণে স্থগিত হয়ে যায়, এমতাবস্থায় ইমাম মালিক র.-এর মতে তাতে দিয়্যাত ও জরিমানার পাশাপাশি কিংবা জরিমানা ছাড়া অপরাধের মাত্রা অনুযায়ী তা'যিরী শাস্তি দেয়া যেতে পারে। যেমন- অতি গুরুত্বপূর্ণ হাড়ের কোন একটি হাড় পর্যন্ত যদি আঘাত পৌছে যায় কিংবা তা ক্ষতিগ্রস্ত হয়; এমতাবস্থায় ইমাম মালিক র.-এর মতে কিসাস ধার্য হয় না। যেমন, মেরুদণ্ডের হাড়, রান বা ঘাড়ের হাড় অথবা মুনাক্কিলা বা মামুমা পর্যায়ের আঘাত। জায়েফা পর্যায়ের আঘাতের ক্ষেত্রেও এ বিধান প্রযোজ্য । কেননা জায়েফাতেও কিসাস কার্যকরী করা সম্ভব নয়।৫ যদি আঘাতের কারণে কোন অঙ্গের কার্যকারিতা নষ্ট হয়ে যায় বটে কিন্তু সেই অঙ্গটি যথাস্থানে বহাল থাকে এবং অঙ্গের কার্যকারিতা বিনষ্টের দারা দৃশ্যত সৌন্দর্যহানি না ঘটে; যেমন অপরাধীর আঘাতের কারণে আক্রান্ত ব্যক্তির দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে বটে কিন্তু চোখ যথাস্থানে বহাল আছে এবং আক্রান্তের দৈহিক সৌন্দর্যে কোন ত্রুটি হয়নি তাহলে এতে কিসাস ওয়াজিব হবে না। অনুরূগ হাতের কার্যকারিতা বিনষ্ট হয়ে গেছে কিন্তু হাতের অবয়রে কোন বিকৃতি ঘটেনি। মোটকথা এ ধরনের সব অবস্থায় অপরাধীর কাছ থেকে দিয়্যাত আদায় করে তাকে তা'যিরী দণ্ডে দপ্ডিত করা যাবে ।৬ অন্যান্য ইমামগণের অভিমত : হানাফী ও শাফিয়ী মতাবলম্বী সকল ফকীহর অনুসৃত মূলনীতি হলো, কোন অপরাধী যদি একই অপরাধ বারবার করে এবং এজন্য সে বারবার শাস্তিও ভোগ ইসলামী আইন ও বিচার ৯৯ //4.10907079091.001)
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।