তাদের সময় অসীম নয়, যারা বিচারপ্রার্থী তাদের শক্তি ও ধৈর্য কোনটাই অপরিসীম নয় তাই বাধ্য হয়েই বিচারকালে একটি নির্দিষ্ট গণ্তীর মধ্যে সকলকে আবদ্ধ থাকতে হয়। তদুপরি সব কথা বা বিষয়ই জানতে চাওয়া যায় না। সব কথা সকলে জানলে দেশের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তাই যে বিষয় জানা যাবে না তারও সীমা “সাক্ষ্য টেনে দেয়।৭ মানুষের প্রধান বৈশিষ্ট্য পরোপকার | আর পরোপকার করতে হলে ঝুঁকি নিতে হয়। এ ঝুঁকি কখনো জীবনকেও বিপন্ন করে তোলে তথাপি আল্লাহ্র বিধান প্রতিষ্ঠায় যুগে যুগে যারা বিশাল অবদান রেখে গেছেন তাদের ত্যাগের তুলনা নেই। এ উপকার সাধনে এবং ন্যায়বিচার নিশ্চিতকরণের ক্ষেত্রে সাক্ষ্যদান ও সাক্ষীর ভূমিকা অপরিসীম। . ইসলামী বিচার ব্যবস্থায় সাক্ষ্যদান একটি অপরিহার্য উপাদান। সাক্ষ্যদান সাক্ষীদের ওপর অবশ্য কর্তব্য (ফরয)। আর বাদী যখন তাদের কাছে সাক্ষ্য প্রদানে দাবি জানায় তখন তাদের সাক্ষ্য গোপন রাখার কোন অধিকার নেই।৮ আল্লাহ তা'আলা বলেন: 'সাক্ষীগণকে যখন ডাকা হবে তখন তারা যেন অস্বীকার না করে।"৯ “তোমরা সাক্ষ্য গোপন করো না, যে কেউ তা গোপন করে অবশ্যই তার অন্তর পাপী। তোমরা যা করো আল্লাহ তা সবিশেষ অবহিত ।'১০ “আল্লাহর উদ্দেশ্যে তোমরা সাক্ষ্য প্রদান করো ।'১১ আয়াতে বাদীর পক্ষ থেকে সাক্ষী তলবের শর্তারোপ করা হয়েছে। কেননা সাক্ষ্য হলো তার প্রাপ্য হক প্রতিষ্ঠার সহায়ক শক্তি। সুতরাং অন্যান্য 'হক'-এর ন্যায় এটাও তার দাবি করার ওপর নির্ভর করে। তবে হদ্দের আওতাভুক্ত যেসব বিষয় সরাসরি আল্লাহর অধিকারের সাথে সংশিষ্ট সেসব ক্ষেত্রে উক্ত বিষয়ে অবহিত ব্যক্তি ইচ্ছা করলে সাক্ষ্য দিতেও পারে এবং নাও দিতে পারে। যেমন চার ব্যক্তি দু'জন নারী-পুরুষকে কুকর্মে লিপ্ত দেখলো। এক্ষেত্রে তারা ঘটনাটি ইচ্ছা করলে গোপন রাখতে পারে। রসূল স. ব্যভিচারের সাক্ষ্যদান সম্পর্কে সাহাবী হায্যাল রা.-কে বললেন, যদি তুমি গোপন করে রাখতে, তবে তা তোমার জন্য কল্যাণকর হতো ।'১২ সুতরাং নিশ্চিতভাবে বলা যায় বিচার ব্যবস্থায় সাক্ষ্য ও সাক্ষ্যদানের অপরিসীম গুরুত্ব রয়েছে। সাক্ষ্যদান গদ্ধতি সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে কতিপয় নিয়ম পদ্ধতি মেনে চলতে হয়। যেমন- ১. শুনানির দিন বাদী ও বিবাদী আদালতে উপস্থিত থাকলে বাদী তার সাক্ষীদের পরিচয় করিয়ে দিবে ও পর্যায়ক্রমে নির্দেশ করবে এবং সেই পরিচিতি ও পর্যায়ক্রম অনুসারে আদালত সাক্ষীগণকে সাক্ষ্য প্রদান করতে আহ্বান জানাবে। ২. বিবদমান বিষয় জীবজন্ত বিষয়ক হলে সাক্ষ্য প্রদান কালে তার সুস্পষ্ট পরিচয় দিতে হবে এবং সংখ্যা উল্লেখ করতে হবে। ৩. সাক্ষীগণ আদালতে উপস্থিত হয়ে বাদী ও বিবাদীর উপস্থিতিতে তারা কোন পক্ষের অনুকূলে সাক্ষ্য প্রদান করবে তা নিবেদন করবে এবং তাদের পরিচয় পেশ করবে। ইসলামী আইন ও বিচার ৯ ///.10907079071.00)
— Page 10 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.