Fojorer namajer somoy o sahrir somoy ফজরের নামাজের সময় ও সাহরীর সময়
/ ৭৫
📝 লেখা 📖 পিডিএফ

৫৬ ইমাম ইবনে কাসীর (রঃ) "তাফসীরে ইবনে কাসির' -এর উক্ত পৃষ্ঠায় আরো বলেনঃ- 'তাবেঈদেরও একটি বিরাট দল হতে সুবহে সাদিক হয়ে যাওয়ার একেবারে নিকটবর্তী সময়েই সাহরী খাওয়া বর্নিত আছে। যেমন - হযরত মুহাম্মদ বিন আলী বিন হুসাইন (রঃ), হযরত আবু মুসলিম (রঃ), হযরত ইব্রাহীম নাখঈ (রঃ), হযরত আবু যুযুহা ও হযরত ওয়াইল (রঃ) প্রভৃতি হযরত ইবনে মাসউদ (রাঃ) এর ছাত্রগণ, হযরত আতা (রঃ), হযরত হাসান বসরী (রঃ), হযরত হাকিম বিন উয়াইনা (রঃ), হযরত মুজাহিদ (রঃ), হযরত উরওয়া বিন জুবাইর (রঃ), হযরত আবুশ শাশা (রঃ), জাবের বিন জায়েদ (রঃ), হযরত আ'মাশা (রঃ) এবং হযরত জাবের বিন রুশদেরও (রঃ) এটাই মাযহাব। আল্লাহ তা'আলা এদের সবারই উপর শান্তি বর্ষণ করুন।" আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবী রদিয়াল্লাহু আনহুগণের সুন্নাত এবং তাবেঈ রহমাতুল্লাহি আলাইহিগণের সুন্নাত। এখন আমাদের কি করা উচিত? পাঠকগণ নিজেরাই চিন্তা করুন...!!! এবার দেখুন ইমাম ও মুজতাহিদগণের উক্তি থেকে বিলম্বে সাহরী খাওয়াঃ- ১)পৃথিবী বিখ্যাত ফতোয়ার কিতাব "ফতোয়ায়ে আলমগীরী' প্রথম খন্ড, ৪৮৭ পৃষ্ঠায় এসেছে$ঃ- 'সাহরী খাওয়া মুস্তাহাব। সাহরীর সময় হল রাতের শেষ অংশ। ফকিহ আবুল লায়ছ (রঃ) বলেন, সাহরীর সময় হল রাতের শেষ ষষ্ঠাংশ (রাতের ছয় ভাগের শেষ ভাগ) । বিলম্বে সাহরী - রাতের শেষ ষষ্ঠাংশ মানে সম্পূর্ণ রাত্রিকে ৬ ভাগে ভাগ করে শেষ ভাগ অর্থাৎ সম্পূর্ণ

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।