৫৫ হাদিস-৪ বাহারে শরীয়ত পঞ্চম খন্ড, সাহরী ও ইফতারের বর্ণনা, হাদিস নম্বর ১৪ -এর মধ্যে ইমাম তিরবানী (রঃ) এর 'আওসাত' কিতাবের থেকে হাদিস নকল করেছেনঃ- "ইমাম তিরবানী (রঃ) 'আওসাতে' হজরত ইয়ালা বিন মাররা (রাঃ) হতে বর্ণনা সাহরী খাওয়া এবং নামাজে হাতের উপর হাত রাখা।" - এই হাদিস গুলো থেকে প্রমাণিত হয় যে, বিলম্ব করে সাহরী খাওয়া সুন্নাত। আর এখন সাহাবী রাদ্বিয়াল্লাহু আনহু এবং তাবেঈ রহমাতুল্লাহি আলাইহি গণের আমলের দিকে এক নজর দেখা যাক। হাফিজুল হাদীস ইমাম ইবনে কাসীর (রঃ) "তাফসীরে ইবনে কাসীর" -এর ৫২০ পৃষ্ঠায়, সূরা বাকারার ১৮৭ নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেনঃ- "রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সাহাবীর বিলম্বে সাহরী খাওয়া এবং শেষ পর্যন্ত খেতে থাকা সাব্যস্ত আছে। যেমন - হযরত আবু বন্তর সিদ্দিক (রাঃ), হযরত উমার (রাঃ), হযরত আলী (রাঃ), হযরত ইবনে মাসউদ (রাঃ), হযরত হুযাইফা (রাঃ), হযরত আবু হুরাইরা (রাঃ), হযরত ইবনে উমর (রাঃ), হযরত ইবনে আব্বাস (রাঃ), হযরত যায়েদ বিন সাবিত(রাঃ) ইত্যাদি।"
— Page 69 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.