৫৪ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ আদায় করার জন্য খুব তাড়াতাড়ি করতেন, এর অর্থ হলঃ- সুবহে সাদিকের নিকটবর্তী সময়ে তিনি সাহরী খেতেন এবং যখন সুবহে ওয়াসাল্লামের সঙ্গে নামাজ আদায় করার জন্য খুব তাড়াহুড়ো (তাড়াতাড়ি) করতেন। এ থেকেও বিলম্ব করে সাহরী খাওয়া সাব্যস্ত হয়। হাদিস-৩ আলফিয়্যাতুল হাদিস, হাদীস নং-৫৫৯ এবং তাফসীরে ইবনে কাসীরের ৫১৯ পৃষ্ঠায় মুসনাদে আহমাদ' "এর থেকে একটি হাদীস নকল করা হয়েছেঃ- ৮5553110654 2৯৪ তেতি 0 ভু 40555 45 598 4০ 4554 হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ- যে পর্যন্ত আমার উম্মত ইফতারে তাড়াতাড়ি এবং সাহরীতে বিলম্ব করবে সে পর্যন্ত তারা মঙ্গলে থাকবে। - এ হাদিস থেকে একেবারে সুস্পষ্ট হয় যে, সাহরী বিলম্বে খাওয়াই সুম্নাত। এক মর্মে এটা রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আর উসূলে হাদীস মোতাবেক - ফেলী এবং কওলী (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন এবং যে কাজ করার নির্দেশ দিয়েছেন) এর মধ্যে যদি দন্দ লেগেযায় অর্থাৎ যে কাজ রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং একই কাজ করার নির্দেশ অন্যভাবে দিয়েছেন। এই দুটোর মধ্যে নির্দেশ অর্থাৎ কওলী হাদীসটি গ্রহণযোগ্য হয়। আর বিলম্ব করে সাহরী খাওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফেলী এবং কওলী -এই দুই ধরনের হাদীসই বিদ্যমান রয়েছে। আর এটাই হলো সুন্নাত।
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।