Fojorer namajer somoy o sahrir somoy ফজরের নামাজের সময় ও সাহরীর সময়
/ ৭৫
📝 লেখা 📖 পিডিএফ

৫১ পবিত্র মাহে রমজানে সুবহে সাদিকের পূর্বে আগে) আযান দেওয়ার ফলে সাধারণ মুসলমানরা বহু সমস্যার সম্মুখীন হয়। তার মধ্যে নিম্নে কয়েকটি সমস্যার কথা তুলে ধরা হলোঃ- ১) বহু অসুস্থ লোক পবিত্র মাহে রমজানের মোহাব্বত সাড়তে না পেরে রোযা রাখে। কিন্তু সুবহে সাদিকের বহুপূর্বে আযান দেওয়ার কারনে তিনাদের বহু কষ্ট হয়। কারণ অসুস্থ লোকের ঘুম বেশি হওয়ার কারণে তিনাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, যার ফলে তিনারা ঠিকমতো খাবার খেতে পারে না। তার কারণে তিনাদের রোযা রাখতে বহু কষ্ট হয় এবং বহু অসুস্থ লোক রোযা ভেঙ্গেও ফেলে। ২) পবিত্র মাহে রমজানে সুবহে সাদিকের পূর্বে সাহরীর সময় শেষ এবং আযান দেওয়ার ফলে মানুষের ঘুমের ক্ষতি হয়। কারণ এরা তো রাত্রির ৩ টার সময় আযান দিয়ে থাকে। যদি ৩ টার সময় আযান দেয় তাহলে সাহরী তৈয়ার করার জন্য ১ টার সময় গুম থেকে উঠতে হবে। কিন্তু তারাবিহের নামাজ পড়ে একটু আল্লাহর জিকির করতে না করতেই ১০.৩০ (সাড়ে দশ) - ১১ (এগারো) টা বেজে যায়। কিন্তু যদি সুবহে সাদিকের সময় আযান দেয় তাহলে দুটোর সময় উঠে সাহরী তৈয়ার করে ভালোভাবে সাহরী খেতে পারবে। এতে ঘ্বুমেরো বেশি ক্ষতি হবে না। ৩) কোন দিন যদি খাবার তৈয়ার করতে দেরি হয় অথবা খাবার তৈয়ার করতে করতেই লোক সাহরী না খেয়ে রোজা ত্যাগ করে। ৪) মাহে রমজানের সুবহে সাদিকের পূর্বে আযান দেওয়ার ফলে বহু লোক ফজরের ওয়াক্ত বা সুবহে সাদিক হওয়ার পূর্বেই ফজরের নামাজ পড়ে নেয়। কিন্ত তাদের নামাজ যে হয়না সেটা আগেই একটি অধ্যায় তুলে ধরে প্রমাণ করা হয়েছে। ৫) হানাফী মাযহাব মতে, ফজরের নামাজ ফর্সা বা আলোকিত অবস্থায় পড়া মুস্তাহাব। এই মাসআলাটি কম-বেশি সকলেই আলেমদের মুখে শুনেছেন। যার ফলে ফজরের নামাজ

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।