Fojorer namajer somoy o sahrir somoy ফজরের নামাজের সময় ও সাহরীর সময়
/ ৭৫
📝 লেখা 📖 পিডিএফ

ইবনে উম্মে মাকতুম (রাঃ) আযান না দেয়া পর্যন্ত তোমরা (সাহরীর) পানাহার করতে পার। হযরত আব্দুল্লাহ (রাঃ) বলেন, ইবনে উম্মে মাকতুম (রাঃ) ছিলেন অন্ধ। যতক্ষণ না তাকে বলে দেওয়া হতো যে, "ভোর হয়েছে, ভোর হয়েছে" ততক্ষণ পর্যন্ত তিনি আযান দিতেন না। (হাদিসের ভাষা বুখারী কর্তৃক বর্ণিত) - তবে বুখারী শরীফের ১৭৯৭ এবং মুসলিম শরীফের ২৪০৫ নম্বর হাদিসে আরো রয়েছে যে,- "তাদের উভয়ের আযানের মাঝে এতটুকু ব্যবধান ছিল যে, উনি নামতেন আর ইনি চড়তেন।" হাদিস শরিফের এই বাণী দ্বারা বুঝা যায় যে, তাদের দুজনের আযানের মাঝে কোনো সময়ের ব্যবধান ছিলনা।তাহলে কেমন করে দুজনে সুবহে কাধিব এবং সুবহে সাদিকের সময় আযান দিতেন। এর আসল বিষয়টি হাফিযুল হাদীস ইমাম নববী (রঃ) স্পষ্ট করে দিয়েছেন। ইমাম নববী (রঃ) এ হাদীসের ব্যাখ্যায় "রিয়াযুস স্বা-লিহীন" কিতাবের ৫৫১ পৃষ্ঠায় বলেনঃ- পূর্বে (সাহরী খাওয়ার) আযান দিতেন। অতঃপর দুয়া ইত্যাদির মাধ্যমে অপেক্ষা করে ফজর উদয় হওয়া লক্ষ্য করতেন। সুতরাং তিনি ফজর উদয় নিকটবর্তী লক্ষ্য করলে তিনি নেমে ইবনে উম্মে মাকতুম রাদিআল্লাহু আনহুকে খবর দিতেন।তিনি ওযু ইত্যাদি করে প্রস্তুতি নিতেন। অতঃপর (নির্দিষ্ট উঁচু জায়গায়) চড়ে আযান দিতে শুরু করতেন।" হাদিস নম্বর-৭ মুসলিম শরীফ তৃতীয় খন্ড, হাদিস নং-২৪১৪ এবং ২৪১৫ -এর মধ্যে হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ) থেকে বর্ণনা করেনঃ-

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।