৪৩ ফিরে আসে (সাহরী খাওয়ার জন্য) এবং এটা নামাজের জন্য ছিল না।" এ থেকে বুঝা যায় যে, হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তা'আলা আনহু সুবহে কাষিবের সময় কিন্তু সুবহে সাদিক অর্থাৎ পূর্বাকাশে উত্তর-দক্ষিণে আড়াআড়ি ভাবে বিস্তৃত হয়ে উঠা সাদা রেখায় সাহরী খাওয়ার ব্যাপারে বাধা দেয়। অর্থাৎ সুবহে সাদিক হওয়ার সঙ্গে সঙ্গে সাহরী খাওয়া বন্ধ করতে হবে। হাদিস নম্বর-৫ তিরমিযি শরীফ দ্বিতীয় খন্ড, হাদিস নং-৭০৫, আবু দাউদ শরীফ তৃতীয় খন্ড, হাদিস নং-২৩৪০, তাহাবী শরীফ দ্বিতীয় খন্ড, হাদিস নং-২৯৩৩ -এ হযরত কায়স ইবনে তালক (রাঃ) থেকে বর্ণনা ১০০) 8৮০0 ৫70525517545156 40 05500 05421 ৮56 ৬ ০ ০০৫০০ ৯০৪০ ০২০০%০%৫ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ- তোমরা খাও এবং পান করো, আর তোমাদের যেন সুবহে কাধিবের উচ্চ লম্বা রেখা (যা পূর্ব হতে পশ্চিমে দৃশ্যমান) সাহরী খাওয়া হতে বিরত না রাখে। আর তোমরা ততক্ষণ পানাহার করো, যতক্ষণ না সুবহে সাদিকের লম্বা লাল আলোকরশ্মি (যা পূর্বাকাশে উত্তর-দক্ষিণে দৃশ্যমান) প্রকাশ পায়। বলেনঃ- "এ হাদীস মোতাবেক আলেমগণ অভিমত ব্যক্ত করেছেন যে, রোযা পালনকারীর জন্য ফজরের লালচে আলো প্রস্থে বিস্তৃত অর্থাৎ সুবহে সাদিক না হওয়া পর্যন্ত পানাহার অবৈধ নয়। এটাই বেশিরভাগ আলিমের মত।"
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।