Fojorer namajer somoy o sahrir somoy ফজরের নামাজের সময় ও সাহরীর সময়
/ ৭৫
📝 লেখা 📖 পিডিএফ

১৩০ উক্ত আয়াতের ব্যাখ্যায় 'তাফসীর ফী যিলালিল কোরআন' -এর ১২২ পৃষ্ঠায় এসেছেঃ- "যতক্ষণ পূর্ব দিগন্তে এবং পাহাড়ের চূড়া সমূহের উপর আলো ছড়িয়ে না পড়ে। আসলে আকাশে কোন শুভ্র সুতা দেখা যায় না, এটা সুবহে সাদিকের সময় উদীয়মান শুভ্র রেখা কে বুঝানো হয়েছে। এ সম্পর্কিত যে সব হাদিস পাওয়া যায় সেগুলোর মাধ্যমে আমরা বলতে পারি এই সময়টা হচ্ছে সূর্য উদয়ের কিছু সময় পূর্ব পর্যন্ত।" এখন দেখুন, দেওবন্দের প্রসিদ্ধ আলেম মুফতি মুহাম্মদ শফীর "মা'আরেফুল কুরআন"। এই তাফসীরটি প্রত্যেক দেওবন্দী আলেমরাও পড়ে থাকে। 'তাফসীরে মা'আরেফুল কোরআন' প্রথম খন্ড, ৪২৬ পৃষ্ঠায় এ আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছেঃ- "খেতেও পার এবং পানও করতে পার সে সময় পর্যন্ত, যে পর্যন্ত না তোমাদের সামনে প্রভাতের সাদা রেখা স্পষ্ট হয়ে উঠবে কাল রেখা থেকে। অতঃপর রাত (আসা পর্যস্ত) রোযা পূর্ণ কর। রাতের কাল রেখা থেকে প্রভাতের সাদা রেখা সুস্পষ্ট হয়ে ওঠার অর্থ, সুবহে সাদিকের উদয় সম্পর্কে নিশ্চিত হওয়া।" __ মুফতি মুহান্মদ শফী দেওবন্দীও বলেছে, সাহরী খাওয়ার শেষ সময় সীমা সুবহে সাদিক পর্যন্ত। এবার দেখুন, তাফসীর জগতের সম্াট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা'আলা আনন্ুর "তাফসীরে ইবনে আব্বাস" প্রথম খণ্ড, ৮৮ পৃষ্ঠায় তিনি বলেছেনঃ- অর্থাৎ- "যতক্ষণ কাল রেখা থেকে সাদা রেখা স্পষ্ট রূপে তোমাদের. কাছে প্রতিভাত না হয় অর্থাৎ রাতের অন্ধকার থেকে উষার শুভ্রতা স্পষ্ট প্রকাশ না পায়।" সাহাবী রাদিআল্লাহু আনহুর লিখিত তাফসীর থেকেও এটা স্পষ্ট হয়ে গেল যে, সাহরী খাওয়ার শেষ সময় সুবহে সাদিক পর্যন্ত।

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।