৩৭ সাদিক হওয়ার কারণেই উদ্ভাসিত হয়। তবে সাদা রেখাটি ফজরের সমুদয় ওয়াক্তের মাঝে পরিব্যাপ্ত নয়। বরং এঁ রেখাটি গগন কোনে উন্তাসিত হওয়ার সাথে সাথেই ফজরের নামাজের ওয়াক্ত আরম্ভ হয়ে যায় এবং রোযাদার ব্যক্তির জন্য পানাহার হারাম হয়ে যায়।" আয়াতটির ব্যাখ্যায় 'তাফসীরে আহসানুল বায়ান -এর ৫২ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছেঃ- "ইসলামের প্রাথমিক পর্যায়ে একটি নির্দেশ এরকম ছিল যে, রোযার ইফতারি করার পর থেকে এশার নামাজ অথবা ঘ্বুমিয়ে পড়া পর্যন্ত পানাহার এবং স্ত্রী-সহবাস করার অনুমতি ছিল। ঘুমিয়ে গেলে এগুলোর কোনটাই করা যেতনা। পরিষ্কার কথা যে, মুসলমানদের জন্য এই বাধ্য-বাধকতা বড়ই কঠিন ছিল এবং এর উপর আমলও (করাও) বড় কষ্টকর ছিল। মহান আল্লাহ উক্ত আয়াতে এই দুটি নিষেধাজ্ঞাই উঠিয়ে নিয়ে ইফতারি থেকে ফজর উদয় হওয়ার পূর্ব মুহুর্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রীর সাথে যৌনক্ষুধা নিবারণের অনুমতি দান করলেন।" 'তাফসীরে ইবনে কাসীর' -এর ৫১৮ পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ রয়েছেঃ- "সহবাসের অনুমতির পর পানাহারের অনুমতি দেয়া হচ্ছে যে, সুবহে সাদিক পর্যন্ত এর অনুমতি রয়েছে।" 'তাফসীরে মাহহারী' প্রথম খন্ডের ৩৮২-৩৮৩ পৃষ্ঠায় কাজী ছানাউল্লাহ পানিপথী (রঃ) -এ আয়াতের ব্যাখ্যায় লিখেনঃ- 'এই বাক্যে উল্লিখিত ১৯২ ৬ অর্থ, দিবসের আলো এবং ১১১ ৬০ অর্থ, রাত্রির কৃষ্ণতা। ফজরের সুচনায় পুবের আকাশে উত্তর-দক্ষিণে প্রলন্থিত দীর্ঘ একটি রেখা পরিদৃষ্ট হয়। ওই রেখাকে নির্দেশ করতেই এখানে 'খাইত' শব্দটি ব্যবহার হয়েছে। 'খাইতিল আবইয়াদ' ফজর (দিন) হলে 'খাইতিল আসওয়াদ: অর্থ, রাত্রি হওয়া আবশ্যস্তাবী হয়। ১২ ৬০ 'মিনাল ফাজরি' বাক্যাংশটির মিন (১০) অব্যয়টি আংশিক অবস্থাকে প্রকাশ করে। আর 'খাইতিল আবইয়াদ' ফজরের অবস্থা প্রকাশক। এখানে ফজর অর্থ ফজরের কিয়দাংশ। ফজর প্রকাশ হওয়া পর্যন্ত এরকম কথা এখানে বলা হয়নি। কারণ, ফজরের নূন্যতম চিহ প্রকাশের সাথে সাথে পানাহার হারাম হয়ে যায়।" হজরত পানিপথী (রঃ) ৩৮৫ পৃষ্ঠায় আরো বলেনঃ- "সুবহে সাদিক থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে পানাহার ও রতিকর্ম থেকে বিরত থাকার নাম রোযা। এখানে রোযার এই সংজ্ঞাটি স্পষ্টরূপে উদ্ধৃত হয়েছে।"
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।