Fojorer namajer somoy o sahrir somoy ফজরের নামাজের সময় ও সাহরীর সময়
/ ৭৫
📝 লেখা 📖 পিডিএফ

পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সকল প্রকার পানাহার ও স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকার নাম রোযা। রোযা ফরজে আইন। এর ফরজ হওয়ার অস্বীকার কারী কাফির। বিনা কারণে রোযা পরিত্যাগ কারী কঠিন গোনাহগার এবং জাহান্নামের আযাবের উপযুক্ত। উম্মতে মুহাম্মদীর ওপর রোযা ফরজ করা হয়েছে সুরা বাকারার ১৮৩ নং আয়াত দ্বারা- 39556 হি 25438 35 ৩৪305 এক এ 21 2505 ও 19505 553]15 "হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরয করা হয়েছে, যেভাবে ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর।” রোযার সময় সম্পর্কে আমার আল্লাহ পাক সূরা বাকারার ১৮৭ নম্বর আয়াতে বলেন- ১ ০1191 ১৯ ০ ১৪০খা ৬এা ০০ ০৯৪ ৬ঞখা ৫৫ 98 ৮৮195851955 "আর তোমরা আহার কর ও পান কর, যতক্ষণ না রাতের কালো রেখা হতে উষার সাদা রেখা স্পষ্টরূপে তোমাদের নিকট প্রকাশিত না হয়। অতঃপর রাত পর্যন্ত রোযা পূর্ণ কর।" এ আয়াত থেকে স্পষ্ট হয় যে, সাহরী সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত খাওয়া যাবে এবং রাত অর্থাৎ মাগরিবের আযান পর্যন্ত রোযা রাখতে হবে। উক্ত আয়াতের ব্যাখ্যায় 'তাফসীর-ই-আহমদী' এবং 'কানযুল ঈমান ও খাযাইনুল ইরফান' “এর ৬৯ পৃষ্ঠায় এসেছেঃ- "রাত-কে কৃষ্ণ রেখা ও সুবহে সাদিক-কে শুভ্র (সাদা) রেখার সাথে উপমা দেয়া হয়েছে। অর্থ এই যে, তোমাদের জন্য পানাহার করা রমজানের রাতগুলোতে মাগরিব থেকে সুবহে সাদিক পর্যন্ত বৈধ করা হয়েছে।" **মাহে রমজানের রোযা দ্বিতীয় হিজরীতে ফরজ হয়।

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।