৩৩ অধ্যায় - ৬ মনে একটি প্রশ্ন জাগে ফজরের নামাজের সময় শুরু হয় সুবহে সাদিকের পর থেকে । কিন্তু আমাদের এখানে মাহে রমজানে সুবহে সাদিকের পূর্বেই ফজরের আযান দেয়া হয় । তো এখন সাধারণ মুসলমান ভাইদের মনে এই প্রশ্নটির উদয় হতেই পারে যে, সেই আযানের পর অর্থাৎ সুবহে সাদিকের পূর্বে যদি ফজরের নামাজ পড়ে নেয়া হয় তাহলে কি নামাজ হবে? আসুন তাহলে ফিকহের আলোকে দেখা যাক। উত্তরঃ- এর জবাবে বলবো, যেহেতু ফজরের ওয়াক্ত শুরু হয় সুবহে সাদিকের পর থেকে করে সে নামাজ হবে । নিশ্চয় দে নামাজ হবেনা। দলিল নম্বর-১ 'বাহারে শরীয়ত" তৃতীয় খন্ড, ১৪৪ পৃষ্ঠা, "আদিল্লাতুল হানাফিয়াহ" ১৮৬ পৃষ্ঠা, "কানুনে শরীয়ত" প্রথম খন্ড, ৩০ পৃষ্ঠা, "সুন্বী তোহফা" ১৮ পৃষ্ঠা, "ইসলামী ফিকাহ" প্রথম খন্ড, ৯১৯ পৃষ্ঠা, "আল ফিকহুল মুয়াসসার" ইত্যাদি কিতাবের মধ্যে উল্লেখ রয়েছেঃ- "নামাজ পড়ার জন্য বা বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত ছয়টিঃ- (১)শরীরের পাক বা পবিত্রতা অর্জন (২)কাপড় পাক (৩) ছতর ঢাকা (৪)কিবলা মুখী হওয়া (৫)ওয়াক্ত হওয়া (৬)নিয়ত করা এবং তাকবীর তাহরীমা বলা।' এই ছয়টি শর্তের একটিও যদি না পাওয়া যায় তাহলে নামাজ পড়া যাবেনা। এই শর্তগুলোর মধ্যে " ওয়াক্ত "-ও একটি শর্ত। তাই ওয়াক্ত না হলে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে না। "জান্নাতী জেওর" ২য় খন্ড, ৭৭ পৃষ্ঠায় হজরত আব্দুল মুস্তফা (রঃ) লিখেন- শীতকালে সূর্য উদয় হইবার প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট পূর্বে এবং গরমকালে ১ ঘন্টা ৩০ মিনিট পূর্বে সুবহে সাদিক আরম্ত হয়"
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।