Fojorer namajer somoy o sahrir somoy ফজরের নামাজের সময় ও সাহরীর সময়
/ ৭৫
📝 লেখা 📖 পিডিএফ

৩-২ ১৭/"জান্নাতী জেওর" দ্বিতীয় খন্ড, ৮২ পৃষ্ঠায় উল্লেখ রয়েছেঃ- "সময় হইবার পর আযান দিতে হইবে ।যদি সময়ের পুর্বে আযান দেওয়া হয় তাহা হইলে সময় হইবার পর পুনরায় আযান দিতে হহইবে।" আমাদের হানাফী মাযহাবের যিকোনো ফিকাহ্‌ বা ফতোয়ার কিতাবে দেখতে পারেন। প্রত্যেকটি কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, - ওয়াক্তের পূর্বে আযান দিলে পুনরায় আযান দিতে হবে। এটাই হানাফী মাযহাবের বিশুদ্ধ ফতোয়া। এখন আমরা নিজেদেরকে হানাফী বলে দাবি করি, কিন্তু ইমাম আযম আবু হানিফা (রঃ) এবং হানাফী মাযহাবের ইমামগণের মাসআলা ও হানাফী ফিকাহ মানতে চাই না এটা কিরকম কথা। পাঠকবর্গ একটু নিজেরাই চিন্তা করে দেখুনতো। এখন যিনারা নামাযের ওয়াক্তের বা সময়ের পূর্বে আযান দিয়ে থাকে, তিনাদের ব্যাপারে "আনওয়ারুল মিশকাত শরহে মিশকাতুল মাসাবিহ" দ্বিতীয় খন্ডের ১২৭ পুষ্ঠায় সাহাবী রাদি আল্লাহু তা'আলা আনহুর ছাত্র হযরত হাসান বসরী (রঃ) - এর (২২-১১০ হিঃ) থেকে বর্ণিত হয়েছেঃ- "হযরত হাসান বসরী (রঃ) হতে বর্ণিত, তিনি যখন সময়ের পূর্বে আযান শুনতেন তখন বলতেন, যদি এদেরকে হযরত উমার ফারুক রাদ্বি আল্লাহু তায়ালা আনহু পেতেন তাহলে তাদেরকে শাস্তি দিতেন।" ১৮/"মিরআতুল মানাজীহ" প্রথম খন্ড, ৪৮২ পৃষ্ঠায় হাকীমুল উন্মাত হজরত আল্লামা আহমাদ ইয়ার খান নঈমী (রঃ) উল্লেখ করেনঃ- "ফজর কিংবা অন্য কোনো নামাজের আযান যদি সময়ের পূর্বে হয়ে যায়, তবে সময় হলে পুনরায় তা (আযান) বলতে (দিতে) হবে।" মহান আল্লাহ পাক যেন সবাইকে সঠিক পথে পরিচালিত করেন।

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।