৩০ ১২/ ভারত বিখ্যাত ফাতাওয়ার কিতাব "বাহারে শরীয়ত" তৃতীয় খন্ড, ১৩৮ পৃষ্ঠায় উল্লেখ রয়েছেঃ- " ওয়াক্ত হওয়ার পর আযান দিবে, ওয়াক্তের পূর্বে শুরু করা আযানের প্রাক্কালে ওয়াক্ত হলেও আজান পুনরায় দিতে হবে।" ১৩/"আনওয়ারে শরীয়ত" ২৪ পুষ্ঠায় এসেছেঃ- "যখন নামাযের সময় হইয়া যাইবে, তখন আজান দেওয়া উচিত। সময়ের পূর্বে জায়েজ নয়। যদি সময়ের পূর্বে দেওয়া হইয়া থাকে, তাহা হইলে সময় হইবার পর পুনরায় দিতে হইবে। ১৪/"কানুনে শরীয়ত" প্রথম খন্ড, ৭৯ পৃষ্ঠার মধ্যে, ফাতাওয়ায়ে আলমগীরী, কাজী খান, হেদায়া, নিহায়া, শরহে বেকায়া কিতাবের উদ্ধৃতি দিয়ে লেখা রয়েছেঃ- "ওয়াক্ত হওয়ার পর যেন আযান দেওয়া হয়। যদি ওয়াক্ত হওয়ার আগে (আযান) দেওয়া হয়, তাহলে ওয়াক্ত হওয়ার পর পুনরায় (আযান) দিতে হবে।' ১৫/"সুন্লী তোহফা" ৩২ পৃষ্ঠায় এসেছেঃ- "যে কোন নামাজের আযান ওয়াক্ত শুরু হওয়ার পর দিতে হবে। যদি ওয়াক্তের পূর্বে দেওয়া হয়, এমনকি শুধু মাত্র 'আল্লাহু আকবার' ওয়াক্তের পূর্বে বলে এবং বাকি অংশ ওয়াক্তের পরে বলে, তাহলেও আযান হবে না।" প্রথম খন্ড, বাবুল আয্াল, ৬২ পুহ্ঠায়েও এসেছে হানাফী মাযহাব মতে, ওয়াক্তের পূর্বে শুধু মাত্র 'আল্লাহু আকবার' বললেও আযান পুনরায় দোহরাতে হবে বা দেওয়া লাগবে। ১৬/ আমাদের এখানকার প্রায় সকলের ঘরে থাকা "মাকছুদুল মোমেনীন" কিতাবের ৮৫ পৃষ্ঠাটি খুলে দেখুনঃ- "নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আগে আযান দিলে তা (আযান) শুদ্ধ হবে না।"
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।